Title: অ্যাডমিন অফিসার
Company Name: Association of Voluntary Actions for Society (AVAS)
Vacancy: 01
Age: 25 to 48 years
Job Location: Bhola (Bhola Sadar)
Salary: Tk. 28000 - 30000 (Monthly)
Experience:
এসোসিয়েশন অব ভলান্টারি অ্যাকশনস ফর সোসাইটি (আভাস) ১৯৯৮ সাল থেকে বাংলাদেশে, বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলে, “পরিবেশবান্ধব, জেন্ডার সংবেদনশীল, ন্যায্য ও স্বনির্ভর বহুত্ববাদী সমাজ” গঠনের লক্ষ্য নিয়ে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায়, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় আভাস ভোলা সদর উপজেলায় “স্পন্সরশিপ ফান্ডেড প্রোগ্রাম (SFP)” শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। উক্ত প্রকল্পের আওতায় ভোলা সদর-এর জন্য নিম্নবর্ণিত পদে জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।
পদের সংক্ষিপ্ত বিবরণ
পদের নাম
অ্যাডমিন অফিসার
শূন্য পদ সংখ্যা
০১ (এক) টি
কর্মস্থল
ভোলা সদর, ভোলা
বয়সসীমা
২৫ থেকে ৪৮ বছর
মাসিক বেতন
৩০,০০০/- টাকা
অভিজ্ঞতা
প্রশাসন (Admin) বা প্রশাসনিক ও হিসাব (Admin & Accounts) সংক্রান্ত কাজে ন্যূনতম ১ (এক) বছর
চাকরির ধরন
পূর্ণকালীন (Full-time)
পদের দায়িত্ব (সংক্ষেপে)
অ্যাডমিন অফিসার প্রকল্পের সকল প্রশাসনিক, ক্রয়, সংরক্ষণ (Store), সম্পদ (Asset), পরিবহন (Fleet) এবং লজিস্টিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য দায়িত্ব পালন করবেন। তিনি আভাস-এর প্রশাসনিক নীতিমালা, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর নির্দেশিকা এবং দাতা সংস্থার (Donor) প্রয়োজনীয়তা অনুসরণ করে অফিস পরিচালনা, ক্রয়, সম্পদ ব্যবস্থাপনা ও লজিস্টিক সহায়তা নিশ্চিত করবেন এবং প্রকল্পের বিভিন্ন বিভাগ ও সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে সমন্বয় করে কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করবেন।
প্রকল্প ও কর্মপরিধির প্রেক্ষাপট
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর সহযোগিতায় আভাস “স্পন্সরশিপ ফান্ডেড প্রোগ্রাম (SFP)” বাস্তবায়ন করছে, যা ভোলা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে শিশু, কিশোর-কিশোরী, যুব এবং তাদের পরিবারের জীবনমান উন্নয়নে কাজ করছে। প্রকল্পের আওতায় প্রারম্ভিক শিশু বিকাশ (ECD), অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, শিশু ও যুব নেতৃত্ব বিকাশ (C&YL), যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (SRHR), যুব অর্থনৈতিক ক্ষমতায়ন (YEE), Sponsorship Management, Child Protection, Disaster Risk Reduction (DRR) এবং Community Engagement কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটি শিশু সুরক্ষা, জেন্ডার সমতা, অন্তর্ভুক্তি, জবাবদিহিতা এবং Safeguarding নীতিমালা অনুসরণ করে পরিচালিত হয়।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
● শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক (বিএ) পাশ।
●অভিজ্ঞতা: এনজিও/উন্নয়ন সংস্থায় অ্যাডমিন অথবা অ্যাকাউন্টস বিভাগে কমপক্ষে ১ (এক) বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা।
● অতিরিক্ত অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।
অতিরিক্ত যোগ্যতা
● বয়স: ২৫ থেকে ৪৮ বছর।
● অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার প্রদান করা হবে।
● MS Word, Excel ও PowerPoint পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
● অফিস প্রশাসন, ক্রয়, স্টোর, সম্পদ ও লজিস্টিক ব্যবস্থাপনায় বাস্তব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার প্রদান করা হবে।
আবশ্যিক যোগ্যতা
● অফিস প্রশাসন, ক্রয় ও লজিস্টিক ব্যবস্থাপনা সম্পর্কে সুস্পষ্ট ধারণা।
● অফিস নথি, স্টোর ও সম্পদ ব্যবস্থাপনায় দক্ষতা।
● Procurement Policy অনুসরণ করে কাজ করার সক্ষমতা।
● বাংলা ভাষায় প্রতিবেদন প্রস্তুত এবং প্রয়োজনীয় ইংরেজি যোগাযোগে সক্ষমতা।
●সততা, জবাবদিহিতা, দলগতভাবে কাজ করার মানসিকতা এবং সময় ব্যবস্থাপনায় দক্ষতা।
প্রধান দায়িত্বসমূহ-আবশ্যিক
● অফিস প্রশাসন, স্টোর, সম্পদ ও লজিস্টিক কার্যক্রম পরিচালনা করা।
●আভাস-এর Procurement Policy অনুযায়ী সকল ক্রয় কার্যক্রমে সহায়তা করা।
● ATS/OFAC Screening সম্পন্ন করা।
● অফিসের সম্পদ, ইনভেন্টরি ও স্টোর রেজিস্টার সংরক্ষণ ও হালনাগাদ করা।
● যানবাহন (Fleet) ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা।
●প্রশিক্ষণ, সভা, কর্মশালা ও মাঠ পর্যায়ের কার্যক্রমে প্রশাসনিক ও লজিস্টিক সহায়তা প্রদান করা।
● অফিসের বিল, ভাউচার ও প্রশাসনিক নথিপত্র প্রস্তুত ও সংরক্ষণে সহযোগিতা করা।
● প্রয়োজন অনুযায়ী Finance Officer-এর দায়িত্ব পালন করা।
● প্রশাসনিক, স্টোর, সম্পদ ও লজিস্টিক সংক্রান্ত প্রতিবেদন প্রস্তুত করা।
● আভাস-এর Human Resource Policy, Procurement Policy, Financial Policy, Child Protection Policy, Safeguarding Policy এবং Code of Conduct অনুসরণ করা।
● Program Manager কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্ব যথাযথভাবে পালন করা।
অতিরিক্ত দায়িত্বসমূহ
● আভাস-এর রিসোর্স মোবিলাইজেশন কার্যক্রমে সহায়তা করা।
● ব্যবস্থাপনা কর্তৃপক্ষ প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন করা।
● আভাস-এর মূল কার্যক্রমে অংশগ্রহণ করা।
● আভাস স্টাফ ওয়েলফেয়ার ফান্ডের সদস্য হওয়া।
● দুর্যোগকালীন সংস্থা কর্তৃক অর্পিত সকল দায়িত্ব পালন করা।
প্রয়োজনীয় দক্ষতা
● প্রশাসন ও অফিস ব্যবস্থাপনায় দক্ষতা।
● ক্রয়, স্টোর, সম্পদ ও লজিস্টিক ব্যবস্থাপনায় বাস্তব জ্ঞান।
● কম্পিউটার পরিচালনা (MS Office)-এ দক্ষতা।
● কার্যকর যোগাযোগ ও সমন্বয় দক্ষতা।
● সমস্যা সমাধান, পরিকল্পনা ও সময় ব্যবস্থাপনায় সক্ষমতা।
● চাপের মধ্যে দায়িত্বশীলভাবে কাজ করার মানসিকতা।
● সততা, জবাবদিহিতা এবং দলগতভাবে কাজ করার সক্ষমতা।
বেতন ও অন্যান্য সুবিধা
প্রকল্পের বাজেট এবং আভাস-এর মানবসম্পদ নীতিমালা অনুযায়ী প্রযোজ্য সুবিধাসমূহ:
● মাসিক বেতন: ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা।
● টিএ/ডিএ।
● মোবাইল বিল।
● উৎসব বোনাস (১টি); দাতা সংস্থার তহবিলের প্রাপ্যতার ওপর নির্ভরশীল।
● অন্যান্য সুবিধা আভাস-এর নীতিমালা অনুযায়ী প্রযোজ্য।
কর্মস্থল
● জেলা: ভোলা, ● উপজেলা: ভোলা সদর ● ইউনিয়ন/ওয়ার্ড: প্রযোজ্য নয়
নারী প্রার্থীদের আবেদন করতে বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে। কোনো প্রকার তদ্বীর প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। দাতা সংস্থা বা সরকারি সিদ্ধান্তসহ যে কোনো কারণে AVAS এই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করে। সাক্ষাৎকারের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। AVAS শিশু নির্যাতন, যৌন শোষণ ও নির্যাতন (SEAH), লিঙ্গভিত্তিক সহিংসতা (GBV), হয়রানি, মানবপাচার, অর্থপাচার ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোরভাবে “জিরো টলারেন্স নীতি” অনুসরণ করে।