Title: অফিসার (সার্ভিস গ্রেড- 14), মাইক্রোফাইন্যান্স
Company Name: Jagorani Chakra Foundation
Vacancy: 100
Age: At most 35 years
Job Location: Bandarban, Brahmanbaria, Chandpur, Chattogram, Cox`s Bazar, Cumilla, Feni, Khagrachhari, Lakshmipur, Noakhali, Rangamati
Salary: Tk. 27000 (Monthly)
Experience:
Published: 2026-04-16
Application Deadline: 2026-04-30
Education:
স্নাতক/সমমান পাশ। সকল পরীক্ষায় কমপক্ষে 2য় বিভাগ/শ্রেণী থাকতে হবে। গ্রেড পদ্ধতির ক্ষেত্রে: 4.00 মাত্রার স্কেলে কমপক্ষে 2.00 এবং 5.00 মাত্রার স্কেলে কমপক্ষে 2.50 মানের সিজিপিএ থাকতে হবে।
সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার।
দেশের প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীর সাথে কাজ করার মানসিকতাসহ মাঠ পর্যায়ে বাইসাইকেল/মোটরসাইকেল চালিয়ে ঋণ বিতরণ ও আদায় করার মানসিকতা থাকতে হবে।
কম্পিউটারের অফিস প্রোগ্রাম এবং মোটরসাইকেল চালানোয় দক্ষ ও বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী প্রার্থীদের অগ্রাধিকার।
সংস্থার চট্টগ্রাম রিজিওনে কাজ করতে অনাগ্রহী প্রার্থীদের আবেদনের প্রয়োজন নেই।
রেজিস্ট্রেশন ফি বাবদ 3০০ টাকা পরীক্ষা কেন্দ্রে জমা দিয়ে মানিরিসিপটসহ নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরবর্তীতে নির্বাচিত প্রার্থীর চুড়ান্ত নিয়োগের সময় অফিসার পদের জন্য 10,০০০ টাকা জামানত (মুনাফাসহ ফেরতযোগ্য) জমা দিতে হবে। জামানতের টাকা ‘জাগরণী চক্র ফাউন্ডেশন’ শিরোনামে শুধুমাত্র MICR পে অর্ডার এর মাধ্যমে জমা দিতে হবে। নগদ/অন্য কোন মাধ্যমে এই অর্থ গ্রহণ করা হবে না। এছাড়া 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা প্রদান বাধ্যতামূলক।
জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন এমআরএ রেজিস্ট্রেশন # ০০৩২২-০১৭১৪-০০০০৮, বাংলাদেশের 52টি জেলায় মাইক্রোফাইন্যান্স কর্মসূচি বাস্তবায়ন করছে। উক্ত কর্মসূচির আওতায় চট্টগ্রাম রিজিওনের ঋণ কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে জনবল নিয়োগের জন্য উপযুক্ত বাংলাদেশী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান জানানো যাচ্ছে।
দায়িত্বসমূহ :
কর্ম এলাকায় অভীষ্ঠ জনগোষ্ঠীর মধ্যে দল গঠন, দলের সাথে নিয়মিত মিটিং করা, দলীয় চাহিদা নিরূপণ করা, নিয়মানুযায়ী ঋণী সদস্য নির্বাচন ও ঋণ বিতরন করা, দলের সদস্যদের সঞ্চয় ও ঋণের কিস্তিবাবদ অর্থ আদায় ও অফিসে জমা নিশ্চিত করা এবং এ সংক্রান্ত হিসাব পত্রাদি প্রস্তুতরণ।
সংস্থার শিশু সুরক্ষা, পিএসইএ, জেন্ডার, মানিলন্ডারিং ও ডব্লিউবিসহ সকল নীতিমালা অনুসরণ করা।
শিক্ষানবিশকালীন মাসিক বেতন সর্বসাকুল্যে 27,000 টাকা। সন্তোষজনক শিক্ষানবিশকাল শেষে চাকরি নিয়মিতকরণসহ মাসিক বেতন 33,575 টাকা এছাড়া নিয়মানুযায়ী অন্যান্য সুবিধাদি।
সুযোগ সুবিধাসমূহ:
বেতন ভাতা ছাড়াও সংস্থার নিয়মানুযায়ী বাৎসরিক ইনক্রিমেন্ট, উৎসবভাতা, সিপিএফ, গ্রাচুইটি, বৈশাখী ভাতা, ইনসেনটিভ বোনাস, লাঞ্চ ভাতা, অর্জিত ছুটি নগদায়ন, দূরত্বভাতা, মোবাইল বিল, যাতায়াত ভাতা, পেনশন সুবিধা, মোটরসাইকেল ঋণ সুবিধা, পারফরমেন্স ভাতা, সন্তানের শিক্ষাভাতাসহ অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন। এছাড়াও নির্ধারিত মেয়াদান্তে যোগ্যতা, দক্ষতা ও কর্ম মূল্যায়নেরভিত্তিতে উচ্চতর পদে পদোন্নতির সুযোগ রয়েছে।