Title: স্টোরকিপার কাম সুপারভাইজার
Company Name: Jagorani Chakra Foundation
Vacancy: 1
Age: At most 35 years
Job Location: Jashore
Salary: Negotiable
Experience:
বাণিজ্যে স্নাতকোত্তর (ব্যবস্থাপনা/হিসাববিজ্ঞান)
হিসাবরক্ষণ ও ব্যবস্থাপনা কাজে কমপক্ষে 3 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
কম্পিউটারের ওয়ার্ড ও এক্সেল প্রোগ্রামে বিভিন্ন প্রতিবেদন/রিপোর্ট প্রস্তুত করার দক্ষতা থাকতে হবে।
কম্পিউটার সিস্টেমের মাইক্রোসফট অফিস প্রোগ্রাম (MS Word, MS Excel, Power Point), ই-মেইল ও ইন্টারনেট ব্রাউজিং এ দক্ষ হতে হবে।
সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য।
জাতীয় পর্যায়ের একটি বেসরকারী উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন, JCF Training Center নির্মাণ করছে। উক্ত নির্মাণ প্রকল্পের আওতায় নিম্নলিখিত পদে নিয়োগের জন্য উপযুক্ত বাংলাদেশী প্রার্থীর নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
দায়িত্বসমূহ:
নির্মাণকাজে ব্যবহৃত সকল মালামাল গ্রহণ, সংরক্ষণ, বিতরণ এবং স্টকের সঠিক হিসাব সংরক্ষণ করা।
ক্রয়কৃত মালামালের পরিমাণ ও গুণগত মান যাচাই করে যথাযথভাবে গ্রহণ করা।
নির্মাণকাজের প্রয়োজন অনুযায়ী অনুমোদিত চাহিদার ভিত্তিতে মালামাল ইস্যু করা এবং সংশ্লিষ্ট রেজিস্টার হালনাগাদ রাখা।
স্টোররুম পরিষ্কার-পরিচ্ছন্ন, নিরাপদ ও সুশৃঙ্খল রাখা এবং মালামাল যথাযথভাবে সংরক্ষণ নিশ্চিত করা।
নিয়মিন স্টক যাচাই (Stock Verification) করে ঘাটতি বা অতিরিক্ত মালামালের তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা।
নির্মাণকাজের অগ্রগতি পর্যবেক্ষণ করা এবং দৈনন্দিন কাজ তদারকি করে সময়মতো কাজ সম্পন্নে সহায়তা করা।
প্রকৌশলী, ঠিকাদার এবং সংশ্লিষ্ট কর্মীদের সঙ্গে সমন্বয় করে নির্মাণকাজের জন্য প্রয়োজনীয় মালামালের সরবরাহ নিশ্চিত করা।
মালামাল গ্রহণ, ইস্যু এবং স্টক সংক্রান্ত দৈনিক, সাপ্তাহিক ও মাসিক প্রতিবেদন প্রস্তুত ও দাখিল করা।
স্টোর ও নির্মাণস্থলে নিরাপত্তা বিধি এবং প্রতিষ্ঠানের নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা।
প্রতিষ্ঠানের শিশু সুরক্ষা (Child Safeguarding), যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধ (PSEA), জেন্ডার, অর্থপাচার প্রতিরোধ (Anti-Money Laundering), হুইসেল ব্লোয়িং এবং অন্যান্য প্রযোজ্য নীতিমালা অনুসরণ করা।