Title: শাখা ব্যবস্থাপক
Company Name: Uttara Development Program Society (UDPS)
Vacancy: 20
Age: At most 40 years
Job Location: Chattogram, Dhaka, Rajshahi, Rangpur
Salary: --
Experience:
যে কোন বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর
সর্বোচ্চ ৪০ বছর
অভিজ্ঞতা
পিকেএসএফ এর অর্থায়নে পরিচালিত এবং MRA সনদ প্রাপ্ত কোন ক্ষুদ্র ঋণদানকারী সংস্থায় সংশ্লিষ্ট পদে ন্যূনতম ২ (দুই) বছর বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
কম্পিউটার জানা (MS Word, MS Excel), ইন্টারনেট ব্রাউজিং ও সফটওয়ার সম্পর্কে সম্যক ধারনা ও পরিচালনায় পারদর্শী হতে হবে।
প্রার্থীদের মোটর সাইকেল চালানো বাধ্যতামূলক এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। শুধু মাত্র যারা কর্মরত আছেন তারা আবেদন করতে পারবেন।
উত্তরা ডেভেলপমেন্ট প্রোগ্রাম সোসাইটি (ইউডিপিএস) একটি জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা যার মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (MRA) সনদ নম্বর: ০৩৭৪৭-০০৯৮১-০০০৮৫। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও ব্যাংকের অর্থায়নে পরিচালিত সংস্থার ক্ষুদ্রঋণ কার্যক্রমে ঢাকা, চট্টগ্রাম, রংপুর ও রাজশাহী বিভাগের আওতাধীন কর্ম এলাকাসমুহের জন্য নিম্নবর্ণিত পদে জরুরী ভিত্তিতে জনবল নিয়োগ করা হবে।
বেতন ভাতা: শিক্ষানবিশকালে বেতন ভাতা হবে সর্বসাকুল্যে ৩২০০০/- টাকা ও শিক্ষানবিশকাল শেষে বেতন ভাতা হবে ৩৫০০০/- টাকা এবং শিক্ষানবিশকাল শেষে স্থায়ীকরণের সময় সংস্থার বিধি মোতাবেক বেতন কাঠামো নির্ধারন করা হবে। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য সিটি ভাতা ৩০০০/- টাকা প্রদান করা হবে।
এছাড়াও সংস্থার বিধি মোতাবেক মোবাইল বিল, মোটর সাইকেল বিল, পারফর্মেন্স ভাতা ও স্থায়ীকরন করণের পর প্রভিডেন্ট ফান্ড ও গ্রাচ্যুইটি, বছরে ২টি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, এবং চিকিৎসা সুবিধাদি প্রদান করা হবে।
চাকুরীতে যোগদানের সময় ০১ মাসের মোট বেতনের সমপরিমাণ টাকা (ফেরতযোগ্য) জামানত প্রদান করতে হবে।
সকল পদের শিক্ষানবীসকাল হবে ০৬ মাস। অধিক যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বেতন ভাতা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।