Title: মফস্বল সম্পাদক
Company Name: The Daily Adin
Vacancy: 1
Age: 35 to 50 years
Job Location: Dhaka (Banani)
Salary: Negotiable
Experience:
জাতীয় দৈনিক পোর্টালে মফস্বল সাংবাদিকতা বা নিউজ ডেস্কে ন্যূনতম ৮–১০ বছরের বাস্তব অভিজ্ঞতা।
জেলা ও উপজেলা পর্যায়ে সাংবাদিকতা এবং সংবাদ নেটওয়ার্ক সম্পর্কে ভালো ধারণা।
বাংলা ভাষায় দক্ষ সংবাদ লেখা ও সম্পাদনার সক্ষমতা।
নেতৃত্ব দেওয়ার যোগ্যতা এবং প্রতিনিধি নেটওয়ার্ক পরিচালনায় দক্ষতা।
সংবাদ যাচাই, তথ্য বিশ্লেষণ ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা।
সাংবাদিকতার নীতিমালা ও পেশাগত আচরণ সম্পর্কে সুস্পষ্ট ধারণা।
কম্পিউটার ও অনলাইন নিউজ/কনটেন্ট ম্যানেজমেন্টে দক্ষতা।
দৈনিক এদিন-এর মফস্বল সংবাদ কার্যক্রম আরও শক্তিশালী করার লক্ষ্যে একজন দক্ষ, অভিজ্ঞ ও দায়িত্বশীল মফস্বল সম্পাদক নিয়োগ দেওয়া হবে।
দায়িত্ব ও কর্তব্য
দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে প্রকাশিত সংবাদ সংগ্রহ, যাচাই ও সম্পাদনা করা।
মফস্বল সংবাদদাতা ও জেলা প্রতিনিধিদের কার্যক্রম সমন্বয় ও তদারকি করা।
গুরুত্বপূর্ণ স্থানীয় সংবাদ নির্বাচন করে জাতীয় গুরুত্ব অনুযায়ী উপস্থাপন করা।
সংবাদে তথ্যের সত্যতা, নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা নিশ্চিত করা।
জেলা প্রতিনিধিদের নিয়োগ, প্রশিক্ষণ ও পারফরম্যান্স মূল্যায়নে ভূমিকা রাখা।
মফস্বল থেকে প্রাপ্ত সংবাদ সম্পাদনা করে প্রিন্ট ও অনলাইন সংস্করণের জন্য প্রস্তুত করা।
জরুরি ও ব্রেকিং নিউজ দ্রুত শনাক্ত করে নিউজ ডেস্কে সমন্বয় করা।