Title: সিকিউরিটি সুপারভাইজার
Company Name: SMC Enterprise Ltd.
Vacancy: 1
Age: At most 52 years
Job Location: Gazipur
Salary: Negotiable
Experience:
এস এস সি
বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী বা বিমান বাহিনী থেকে সার্জেন্ট/সমমান পদে অবসরপ্রাপ্ত ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে।
এস.এম.সি. এন্টারপ্রাইজ লিমিটেড এর এফ.এম.সি.জি. ফ্যাক্টরি, ভবানীপুর, গাজীপুরের এডমিনিস্ট্রেশন বিভাগে সিকিউরিটি সুপারভাইজার পদে ১ (এক) জন চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে।
আবেদনকারীকে অবশ্যই নিম্নলিখিত শর্ত পূরণসাপেক্ষে আবেদন করতে হবে।
দায়িত্বসমুহ:
কর্তব্যপালনকালীন সময়ের মধ্যে আউটসোর্সিং নিরাপত্তা কর্মীদের তত্ত্বাবধান করা।
ফ্যাক্টরির যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা এবং প্রধান ফটকে যানবাহন চলাচল যথাযথভাবে লিপিবদ্ধ রাখা।
ফ্যাক্টরি থেকে বাইরে যাওয়ার সময় বর্জ্য উপকরণ যথাযথভাবে যাচাই ও গণনা করা।
নিরাপত্তা রেজিস্টারসহ অন্যান্য কাগজপত্র ও প্রতিবেদন সংরক্ষণ করা।
প্রতিঘণ্টায় ফ্যাক্টরির চারপাশ পরিদর্শন করে নিরাপত্তা নিশ্চিত করা।
সুপারভাইজার দ্বারা নির্ধারিত অন্য যে কোন কাজ।