Job Description
Title: ফিল্ড কো-অর্ডিনেটর
Company Name: Physio Sheba Pain, Paralysis Center & Home Service
Vacancy: 02
Age: Na
Job Location: Dhaka (Badda)
Salary: Tk. 13000 - 15000 (Monthly)
Experience:
Published: 2025-10-20
Application Deadline: 2025-10-29
Education:
Requirements: Skills Required: Additional Requirements: আমাদের প্রত্যাশা
আন্তরিকতা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করার মানসিকতা।
রোগী, ডাক্তার ও সহকর্মীদের সাথে সর্বদা সম্মানজনক আচরণ।
Physio Sheba-এর ইমেজ ও সুনাম রক্ষা করার দায়িত্ব নেওয়া।
কাজকে শুধু “জব” হিসেবে না দেখে নিজের ক্যারিয়ারের উন্নতির পথ হিসেবে দেখা।
Responsibilities & Context: ডিউটি সময়: সকাল ১০টা – রাত ৯টা (সাপ্তাহিক ১ দিন ছুটি)
প্রয়োজনে সময় কিছুটা কম-বেশি হতে পারে। অফিস ও সার্ভিসের প্রয়োজন অনুযায়ী মানিয়ে নিতে হবে।
অফিসিয়াল নাম্বার দেওয়া হবে – সব যোগাযোগ এবং অফিসিয়াল কাজ শুধুমাত্র সেই নাম্বার দিয়েই করতে হবে (মনিটরিং করা হবে)।
প্রধান দায়িত্ব ও কাজের ক্ষেত্র
রোগী মনিটরিং ও ফিল্ড ভিজিট
- রোগীর বাসায় গিয়ে সেবা সঠিকভাবে দেওয়া হচ্ছে কিনা তা যাচাই করা।
- রোগীর মতামত ও অভিজ্ঞতা সংগ্রহ করে অফিসে রিপোর্ট করা।
- নতুন বা পুরনো রোগীদের ফলো-আপ রাখা এবং তাদের সাথে ভালো সম্পর্ক তৈরি করা।
ডাক্তার, হাসপাতাল ও ক্লিনিক ভিজিট
- নির্দিষ্ট এলাকায় ডাক্তার, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত ভিজিট করা।
- ফিজিও সেবার পরিচিতি ও তথ্য ব্রোশিওর, ভিজিটিং কার্ড, লিফলেট দিয়ে পৌঁছে দেওয়া।
- ডাক্তারদের সাথে সম্পর্ক বজায় রেখে রোগী রেফারেন্স নিশ্চিত করা।
রিভিউ সংগ্রহ ও বিশ্বাস তৈরি
- রোগীর কাছ থেকে গুগল রিভিউ সংগ্রহ করা এবং প্রয়োজনে তাদের আত্মীয়/পরিচিতদের ফোন থেকেও রিভিউর ব্যবস্থা করা।
- রোগীদের ভিডিও রিভিউর ব্যবস্থা করে অফিসে জমা দেওয়া।
- সন্তুষ্টি যাচাই করে ম্যানেজমেন্টকে রিপোর্ট দেওয়া।
সার্ভিস কোয়ালিটি ও ইন্টেগ্রিটি মনিটরিং
- ফিজিওরা সময়মতো যাচ্ছে কিনা এবং পেশেন্ট সঠিক সার্ভিস পাচ্ছে কিনা তা মনিটর করা।
- কোনো অসৎ বা দুই নম্বরি কাজ হচ্ছে কিনা, সেটি নজরে রাখা এবং রিপোর্ট করা।
- রোগী, ডাক্তার ও স্টাফদের সাথে সর্বদা আন্তরিক ও সম্মানজনক আচরণ বজায় রাখা।
অফিস ও ক্যাম্পেইন সাপোর্ট
- অফিসের দৈনন্দিন কাজে সহযোগিতা করা।
- অফলাইন মার্কেটিং ক্যাম্পেইন (ফ্রি ক্যাম্প, কর্পোরেট ভিজিট ইত্যাদি) তে অংশ নেওয়া।
- নিজের আইডিয়া ও অভিজ্ঞতা দিয়ে পরিকল্পনায় অবদান রাখা।
সোশ্যাল মিডিয়া ও ব্র্যান্ড ইমেজ মনিটরিং
- সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য বা গুজব ছড়ালে তা শনাক্ত করা।
- পজিটিভ কনটেন্ট ও রিভিউ সংগ্রহে সহায়তা করা।
- প্রয়োজন হলে প্রতিবাদমূলক কনটেন্ট তৈরি করতে টিমকে সহযোগিতা করা।
স্টাফ সমন্বয় ও কাউন্সেলিং
- ফিজিও টিমের সাথে সমন্বয় রেখে সার্ভিস কোয়ালিটি নিশ্চিত করা।
- প্রয়োজনে স্টাফদের কাউন্সেলিং ও মোটিভেট করা।
- অফিস নির্দেশনা অনুযায়ী টিমকে আপডেট দেওয়া।
রিপোর্টিং ও দায়িত্বশীলতা
- প্রতিদিনের কাজের রিপোর্ট অফিসে জমা দেওয়া।
- সাপ্তাহিক কাজের সারাংশ তৈরি ও জমা দেওয়া।
- ম্যানেজমেন্টের নির্দেশ অনুযায়ী অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করা।
Job Other Benifits: Employment Status: Full Time
Job Work Place: Work at office
Company Information: Gender: Male and Female can apply
Read Before Apply: Please apply only who are fulfilling all the requirements of this job
Category: Marketing/Sales