Title: ট্রেইনি সহকারী ব্রাঞ্চ ম্যানেজার (ঋণ) পিএমই (পদক্ষেপ মাইক্রোএন্টারপ্রাইজ)
Company Name: Padakhep Manabik Unnayan Kendra
Vacancy: 200
Age: 24 to 32 years
Job Location: Anywhere in Bangladesh
Salary: --
Experience:
Published: 2026-03-14
Application Deadline: 2026-03-31
Education:
কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে। তবে বাণিজ্য বিভাগে ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষাজীবনের যেকোনো দুটি পাবলিক পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ/শ্রেণি অথবা সমমানের GPA (৫ স্কেলে): ২.৫০, CGPA (৪ স্কেলে): ২.২৫ থাকতে হবে।
ক্ষুদ্রঋণ কার্যক্রমে অভিজ্ঞ এবং সাধারণ উভয়ই আবেদন করতে পারবেন। তবে অভিজ্ঞদের ক্ষেত্রে ক্ষুদ্রঋণ কার্যক্রমে ন্যূনতম এক বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারে MS Office ও অটোমেশন বিষয়ক কাজের দক্ষতা থাকতে হবে, মোটরসাইকেল চালানোর বৈধ লাইসেন্স ও ব্যক্তিগত মোটরসাইকেল থাকলে অগ্রাধিকার দেওয়া হবে (সেক্ষেত্রে সংস্থার নীতিমালা অনুযায়ী জ্বালানি ভাতা প্রযোজ্য হবে), নিয়মিত অধ্যয়নরত ছাত্র/ছাত্রীদের আবেদন করার প্রয়োজন নেই।
বাংলাদেশের শীর্ষস্থানীয় উন্নয়ন সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র ১৯৮৬ সাল থেকে সমগ্র বাংলাদেশ জুড়ে আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। প্রায় চার দশকের এই পথচলায় সংস্থাটি ১ কোটির অধিক উপকারভোগীর জীবনমান উন্নয়নে তাদের সক্ষমতা বৃদ্ধি, বাজার সংযোগ তৈরি এবং অর্থায়ন সহযোগিতার মাধ্যমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সমন্বিত উন্নয়ন কৌশল বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সামাজিক উন্নয়ন, উৎপাদিত পণ্যের বাজারজাতকরণে সহযোগিতা এবং গৃহস্থালি পর্যায়ে গ্রাহকের প্রয়োজন অনুযায়ী আর্থিক সেবা পৌঁছে দিচ্ছে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র। সংস্থাটি বর্তমানে ৩০টির অধিক উন্নয়ন কর্মসূচি ও ক্ষুদ্রঅর্থায়ন কার্যক্রম পরিচালনা করছে এবং দেশব্যাপী ৭০০-এর অধিক ব্রাঞ্চ, প্রোগ্রাম অফিস ও লার্নিং সেন্টারের মাধ্যমে কার্যক্রম বিস্তৃত করেছে।
পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (MRA) কর্তৃক লাইসেন্সপ্রাপ্ত (লাইসেন্স নং: ০০১৮১-০০৪৬৮-০০০৯৫) এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর শ্রেষ্ঠ সহযোগী সংস্থা হিসেবে পুরস্কারপ্রাপ্ত একটি বেসরকারি উন্নয়ন সংস্থা।
দায়িত্বের সংক্ষিপ্ত বিবরণ
মাঠ পর্যায়ে জরিপের মাধ্যমে সম্ভাবনাময় উদ্যোক্তা নির্বাচন করে ঋণ বিতরণ, ঋণ আদায়, ঋণ কার্যক্রম পরিচালনা ও তদারকি করা ও সঞ্চয় সংগ্রহের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করা, LEAP, রেমিট্যান্সসহ অন্যান্য ক্ষুদ্রঅর্থায়ন কার্যক্রম বাস্তবায়ন করা। এছাড়াও সমিতি ও কমিউনিটি পর্যায়ে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং অন্যান্য সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হবে। ব্রাঞ্চ পর্যায়ের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রমে এরিয়া ম্যানেজারকে সহযোগিতা করা, সংস্থার নীতিমালা অনুযায়ী ঋণ কার্যক্রমের গুণগত মান নিশ্চিত করা, ঋণ মূল্যায়ন, জামানত নিশ্চিতকরণ এবং সদস্য সম্পর্ক ব্যবস্থাপনা ও যথাযথ গ্রাহক সেবা নিশ্চিত করাও এ পদের দায়িত্বের অন্তর্ভুক্ত।
অনভিজ্ঞদের ক্ষেত্রে প্রথম ধাপে ৬ মাসের প্রশিক্ষণার্থী হিসেবে ব্রাঞ্চ পর্যায়ে সংশ্লিষ্ট পদের কাজকর্ম হাতে-কলমে শেখানো হবে। শিক্ষানবিশ চলাকালীন মাসিক সর্বসাকুল্যে ২৫,০০০/- টাকা ভাতা প্রদান করা হবে। এছাড়া লাঞ্চ ভাতা, মোবাইল বিল ও যাতায়াত ভাতা প্রাপ্য হবে।
প্রশিক্ষণার্থীর প্রথম মাস শেষে মাঠ পর্যায়ের কার্যক্রমে সরাসরি দায়িত্ব প্রদান করা হবে, যাতে বাস্তব কাজের মাধ্যমে দক্ষতা অর্জন করা যায়।
৬ মাসের প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার পর চাকুরি নিয়মিত (Permanent) করা হবে এবং তখন মাসিক সর্বসাকুল্যে (লাঞ্চ' ভাতা, মোবাইল বিল ও সিপিএফ সহ) ৩৫,৩৯৬/- টাকা বেতন প্রদান করা হবে। তবে অভিজ্ঞদের ক্ষেত্রে শুরুতেই বেতন-ভাতা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
প্রশিক্ষণ পরবর্তী সময়ে সিটি কর্পোরেশন, উপকূলীয় ও দুর্গম এলাকায় পোস্টিং-এর ক্ষেত্রে অতিরিক্ত ভাতা এবং মৃত্যু/দুর্ঘটনা/চিকিৎসাজনিত বিভিন্ন আর্থিক সহায়তা প্রাপ্য হবেন।
এছাড়া চাকরি নিয়মিত হওয়ার পর সংস্থার নীতিমালা অনুযায়ী নিম্নোক্ত সুবিধাসমূহ প্রাপ্য হবেন:
বছরে ২টি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, পারফরমেন্স বোনাস, নির্দিষ্ট সময় অন্তর বেতন সমন্বয়, বার্ষিক ইনক্রিমেন্ট, গ্রাচুইটি, সাপ্তাহিক ২ দিন ছুটি, ৬ মাস স্ববেতনে মাতৃত্বকালীন ছুটি, সন্তানদের জন্য শিক্ষা বৃত্তি ও পদোন্নতির সুযোগ।
আবাসন সুবিধা: কর্মস্থলে পুরুষ কর্মীদের জন্য একক আবাসন সুবিধা, নারী কর্মীদের জন্য মাসিক ১,৮০০/- টাকা আবাসন ভাতা।