Title: টেলি সেলস অ্যান্ড কাস্টমার কমিউনিকেশন এক্সপার্ট নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
Company Name: hasan enterprice
Vacancy: 3
Age: 15 to 32 years
Job Location: Dhaka (Mohammadpur, Mohammadpur Housing)
Salary: Tk. 10000 - 14000 (Monthly)
Experience:
Published: 2026-07-18
Application Deadline: 2026-07-18
Education:
টেলি সেলস অ্যান্ড কাস্টমার কমিউনিকেশন এক্সপার্ট
নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে যোগ্য ও অভিজ্ঞ পুরুষ প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
আমাদের ডিজিটাল মার্কেটিং এজেন্সির জন্য এমন একজন স্মার্ট, হাসিখুশি ও দায়িত্বশীল টেলি সেলস এক্সপার্ট প্রয়োজন, যিনি সুন্দর ও মিষ্টি কণ্ঠে কাস্টমারের সঙ্গে কথা বলতে পারেন এবং ধৈর্যসহকারে তাদের প্রয়োজন বুঝে সঠিকভাবে গাইড করতে সক্ষম।
প্রার্থীকে Messenger, WhatsApp এবং ফোন কলের মাধ্যমে কাস্টমারের প্রশ্নের উত্তর দেওয়া, প্রোডাক্ট বা সার্ভিসের বিস্তারিত বোঝানো, অর্ডার কনফার্ম করা এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে হবে। কাস্টমারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও প্রফেশনাল সম্পর্ক তৈরি করে লিডকে সফল অর্ডারে রূপান্তর করাই হবে এই পদের প্রধান দায়িত্ব।
Messenger, WhatsApp ও ফোনে কাস্টমারের সঙ্গে যোগাযোগ করা
সুন্দর, মিষ্টি ও আত্মবিশ্বাসী কণ্ঠে প্রোডাক্ট বা সার্ভিস বুঝিয়ে বলা
কাস্টমারের প্রয়োজন ও সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনা
নতুন অর্ডার কনফার্ম ও অর্ডারের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা
পুরোনো ও সম্ভাব্য কাস্টমারদের নিয়মিত ফলোআপ করা
কাস্টমারের আপত্তি বা দ্বিধা সুন্দরভাবে সমাধান করা
প্রতিদিনের লিড, অর্ডার ও ফলোআপের তথ্য সংরক্ষণ করা
টিমের সঙ্গে সমন্বয় করে বিক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জন করা
সুন্দর, স্পষ্ট ও মিষ্টি কণ্ঠের অধিকারী
হাসিখুশি, ভদ্র এবং কাস্টমারকে আপন করে কথা বলতে পারেন
বাংলা ভাষায় সুন্দর ও শুদ্ধভাবে কথা বলতে পারেন
কাস্টমারকে বোঝানো ও অর্ডার কনভার্ট করার দক্ষতা রয়েছে
ধৈর্যশীল, দায়িত্বশীল এবং শেখার মানসিকতা আছে
Facebook Messenger ও WhatsApp ব্যবহারে দক্ষ
ডিজিটাল মার্কেটিং, অনলাইন বিজনেস বা ই-কমার্স সম্পর্কে প্রাথমিক ধারণা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে
পূর্ব অভিজ্ঞতা থাকলে ভালো, তবে স্মার্ট ও দ্রুত শেখার সক্ষমতা থাকলে নতুনরাও আবেদন করতে পারবেন
বেতন: ১০,০০০ টাকা - ১৪০০০ টাকা
অফিস সময়: সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা
কাজের ধরন: অফিসভিত্তিক
অফিস লোকেশন: চন্দ্রিমা মডেল টাউন, মোহাম্মদপুর, ঢাকা
Social Ads Expert একটি ডিজিটাল মার্কেটিং এজেন্সি। আমরা Facebook Marketing, Website ও Landing Page Development, Content Creation, Video Content এবং Digital Product নিয়ে কাজ করি। বিভিন্ন ব্যবসার অনলাইন উপস্থিতি ও বিক্রয় বৃদ্ধিতে আমরা প্রফেশনাল সেবা প্রদান করে থাকি।
আপনার সাম্প্রতিক ছবি ও সিভি WhatsApp-এ পাঠান।
WhatsApp: 01928061999
সিভি পাঠানোর সময় লিখুন: Application for Tele Sales Expert