ব্রাঞ্চ ম্যানেজার

Job Description

Title: ব্রাঞ্চ ম্যানেজার

Company Name: DAM Foundation for Economic Development (DFED)

Vacancy: --

Age: At least 42 years

Job Location: Anywhere in Bangladesh

Salary: Tk. 33300 - 41030 (Monthly)

Experience:

  • At least 42 years


Published: 2025-11-06

Application Deadline: 2025-12-06

Education:
    • Masters
    • Bachelor/Honors


Requirements:
  • At least 42 years


Skills Required:

Additional Requirements:
  • Age At least 42 years
  • বেসরকারী উন্নয়ন সংস্থায় ক্ষুদ্রঋণ কার্যক্রম বাস্তবায়নে ব্রাঞ্চ ম্যানেজার পদে ২ (দুই) বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতাসহ ক্ষুদ্রঋণ কার্যক্রমে ৫ (পাঁচ) বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  • মোটরসাইকেল চালনায় দক্ষ হতে হবে;
  • নিয়োগপ্রাপ্ত হলে ১০,০০০/- (দশ হাজার) টাকা নিরাপত্তা জামানত (ফেরৎযোগ্য) সংস্থায় জমাদান বাধ্যতামূলক, তবে ছয় মাসের পূর্বে অর্থাৎ নিয়মিতকরণের পূর্বে চাকুরী ছেড়ে দিলে জামানত অফেরতযোগ্য বলে বিবেচিত হবে।


Responsibilities & Context:

Job Context

ঢাকা আহছানিয়া মিশন ১৯৫৮ সাল থেকে আর্ত-মানবতার সেবায় মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে। ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি) ঢাকা আহ্ছানিয়া মিশনের একটি প্রতিষ্ঠান হিসাবে ২০১৩খ্রি. থেকে ফাউন্ডেশন হিসেবে প্রাতিষ্ঠানিকভাবে মাঠ পর্যায়ে বিনিয়োগ কার্যক্রম পরিচালনা করে আসছে। এটি জাতীয় পর্যায়ে কর্মরত একটি বেসরকারী উন্নয়ন সংস্থা যা মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) সনদ প্রাপ্ত, সনদ নং-০০১০৯-০২২৪৩-০০৭৪৭ এবং পিকেএসএফ এর অর্থায়নে পরিচালিত। বর্তমানে ডিএফইডি ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, কিশোরগঞ্জ, রাজশাহী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, চট্টগ্রাম ও ফেনী জেলায় বিনিয়োগ কার্যক্রম পরিচালনা করছে। উল্লেখিত জেলাগুলোতে ব্রাঞ্চ সম্প্রসারণের লক্ষ্যে এবং কর্মসূচিকে এগিয়ে নেয়ার লক্ষ্যে ব্রাঞ্চ ম্যানেজার পদে জরুরী ভিত্তিতে জনবল নিয়োগ দেয়া হবে। নির্বাচিত ব্রাঞ্চ ম্যানেজারগণকে দক্ষতার সাথে মাঠ পর্যায়ের ঝুঁকি নিরসনসহ সকল কাজে তদারকি করে কার্যক্রম পরিচালনা করতে হবে।

Job Location:

ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, কিশোরগঞ্জ, রাজশাহী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, চট্টগ্রাম ও ফেনী জেলা।

Responsibilities:

  • এরিয়া ও জোনাল ম্যানেজারের সাথে একত্রে ব্রাঞ্চের বার্ষিক পরিকল্পনা নির্ধারণ করা এবং তা নিশ্চিত করা;

  • ব্রাঞ্চের সার্বিক মনিটরিং, তদারকি এবং ব্রাঞ্চে নিয়োজিত কর্মীর কাজ পরিদর্শন, প্রয়োজনীয় সহযোগীতা এবং পরামর্শ প্রদান করা;

  • বিনিয়োগ প্রস্তাব শতভাগ নির্ভুলভাবে যাঁচাই-বাছাই সম্পন্ন করে বিনিয়োগ নিশ্চিত করা;

  • ব্রাঞ্চ পর্যায়ে কোন সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা এবং যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করা;

  • কর্মীদের সাথে নিয়ে সাপ্তাহিক ও মাসিক সভা পরিচালনা করা ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা;

  • বিনিয়োগ কার্যক্রম এর সফট্ওয়্যার পরিচালনায় অভিজ্ঞতা;

  • সফট্ওয়্যারের মাধ্যমে দৈনিক, সাপ্তাহিক ও মাসিক প্রতিবেদন প্রস্তুত করে তা সময়মত যথাযথ কর্তৃপক্ষকে প্রেরণ করা;

  • কর্মএলাকার সুবিধাভোগী সদস্য, কর্মরত বিভিন্ন এনজিও, সিবিআই ও স্থানীয় সরকারের বিভিন্ন সদস্যদের সাথে সু-সম্পর্ক স্থাপন করা ও বিভিন্ন সমন্বয় সভায় যোগদান করা;

  • বিনিয়োগ কার্যক্রম পরিচালনায় মাসিক টার্গেট নির্ধারণ করা;

  • ব্রাঞ্চের বিনিয়োগ কার্যক্রম তত্ত্বাবধান করা, মাসিক নিরীক্ষায় সহায়তা করা এবং কঠোরভাবে ব্রাঞ্চের সমস্ত রেকর্ড ও নথিপত্রের গোপনীয়তা বজায় রাখা;

  • ব্রাঞ্চের মাসিক বাজেট প্রস্তুত করা;

  • নিয়মিত দল পরিদর্শন ও রেকর্ড সংরক্ষণ করা;

  • আদায়যোগ্য শতভাগ আদায় নিশ্চিত করা এবং কিস্তি আদায় ও বকেয়া রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা;

  • মেয়াদ উত্তীর্ণ খেলাপী বিনিয়োগকারীদের নিকট থেকে বিনিয়োগের কিস্তি আদায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা;

  • সাপ্তাহিক, মাসিক ও বার্ষিক পরিকল্পনা প্রস্তুত এবং যথাযথ কর্তৃপক্ষ বরাবর দাখিল করা;

  • প্রকল্প বাস্তবায়নে নতুন ধারনা সৃষ্টি এবং বাস্তবায়ন কর্ম কৌশল নির্ধারণ করা;

  • দক্ষতার সাথে মাঠ পর্যায়ের ঝুঁকি নিরসন করা এবং মাঠ পর্যায়ের অভ্যন্তরীন নিয়ন্ত্রণ নিশ্চিত করা;

  • কর্মসূচি ও কর্মী মূল্যায়নপত্র প্রস্তুত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর উপস্থাপন করা;

  • সংস্থার আদর্শ, উদ্দেশ্য, মূল্যবোধ, আচরণ বিধি ও প্রচলিত নিয়ম-নীতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন ও অবিচল থাকা;

  • কর্মসূচির দৈনন্দিন অগ্রগতি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা;

  • জেন্ডার সংবেদনশীল আচরণ করা;

  • ব্রাঞ্চের দৈনন্দিন কাজের অগ্রগতি সংশ্লিষ্ট রিপোর্ট এরিয়া ম্যানেজারসহ উর্ধ্বতনদের সময়মত এবং নিয়মিত ভাবে প্রেরণ নিশ্চিত করা;

  • উর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক বিভিন্ন সময়ে সময়ে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করা।



Job Other Benifits:
    গ্রেড-৭; প্রারম্ভিক বেতন ৩৩,৩০০/-, শিক্ষানবিসকাল শেষে সর্বসাকুল্যে (গ্রস) বেতন ৪১,০৩০/-।
    • প্রতি কর্মদিবসের জন্য দৈনিক ২০০/-(দুইশত) টাকা হারে লাঞ্চ ভাতা প্রাপ্য হবেন,

    • প্রতিমাসে বিধি অনুসারে মোবাইল বিল প্রাপ্য হবেন,

    • বিধি অনুসারে মোটরসাইকেল জ্বালানী ও মেরামত খরচ প্রাপ্য হবেন;

    • শিক্ষানবিসকাল ৬ (ছয়) মাস;

    • শিক্ষানবিসকাল শেষে নিয়মিতকরণ করা হলে পরবর্তীতে সংস্থার চাকুরী বিধিমালা অনুসারে বর্ণিত সুযোগ সুবিধা (শিশু শিক্ষাসহায়ক ভাতা (প্রযোজ্য ক্ষেত্রে), উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, আকর্ষণীয় গ্র্যাচুইটি, বার্ষিক বেতন বৃদ্ধি, পদোন্নতি ও ইনস্যুরেন্স) প্রাপ্য হবেন।



Employment Status: Full Time

Job Work Place: Work at office

Company Information:

Gender: Male and Female can apply

Read Before Apply: Please apply only who are fulfilling all the requirements of this job

Category: NGO/Development

Similar Jobs