Title: কমিউনিটি ম্যানেজার-১ (CM-1) পিএমএফ (পদক্ষেপ মাইক্রোফাইন্যান্স)
Company Name: Padakhep Manabik Unnayan Kendra
Vacancy: 200
Age: 24 to 32 years
Job Location: Anywhere in Bangladesh
Salary: --
Experience:
Published: 2026-03-14
Application Deadline: 2026-03-31
Education:
কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক/স্নাতকোত্তর/সমমান পাশ। শিক্ষা জীবনের যে কোনো দুটি পাবলিক পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ/শ্রেণি অথবা সমমানের সিজিপিএ/জিপিএ ৫ মাত্রার স্কেলে ২.৫০ এবং ৪ মাত্রার স্কেলে ২.২৫ থাকতে হবে।
কম্পিউটারে MS Office ও অটোমেশন বিষয়ক কাজ জানা আবশ্যক। মোটরসাইকেল চালানোর বৈধ লাইসেন্স ও ব্যক্তিগত মোটরসাইকেল থাকলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং সেক্ষেত্রে সংস্থার নীতিমালা অনুসারে প্রযোজ্য জ্বালানী ভাতা প্রদান করা হবে। উল্লেখ্য, নিয়মিত অধ্যয়নরত ছাত্র/ছাত্রীদের আবেদন করার প্রয়োজন নেই।
বাংলাদেশের শীর্ষস্থানীয় উন্নয়ন সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র ১৯৮৬ সাল থেকে সমগ্র বাংলাদেশ জুড়ে আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। প্রায় চার দশকের এই পথচলায় সংস্থাটি ১ কোটির অধিক উপকারভোগীর জীবনমান উন্নয়নে তাদের সক্ষমতা বৃদ্ধি, বাজার সংযোগ তৈরি এবং অর্থায়ন সহযোগিতার মাধ্যমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সমন্বিত উন্নয়ন কৌশল বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সামাজিক উন্নয়ন, উৎপাদিত পণ্যের বাজারজাতকরণে সহযোগিতা এবং গৃহস্থালি পর্যায়ে গ্রাহকের প্রয়োজন অনুযায়ী আর্থিক সেবা পৌঁছে দিচ্ছে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র। সংস্থাটি বর্তমানে ৩০টির অধিক উন্নয়ন কর্মসূচি ও ক্ষুদ্রঅর্থায়ন কার্যক্রম পরিচালনা করছে এবং দেশব্যাপী ৭০০-এর অধিক ব্রাঞ্চ, প্রোগ্রাম অফিস ও লার্নিং সেন্টারের মাধ্যমে কার্যক্রম বিস্তৃত করেছে।
পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (MRA) কর্তৃক লাইসেন্সপ্রাপ্ত (লাইসেন্স নং: ০০১৮১-০০৪৬৮-০০০৯৫) এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর শ্রেষ্ঠ সহযোগী সংস্থা হিসেবে পুরস্কারপ্রাপ্ত একটি বেসরকারি উন্নয়ন সংস্থা।
দায়িত্বের সংক্ষিপ্ত বিবরণ
এলাকা জরিপ, সমিতি গঠন, সমিতি পরিচালনা, সমিতির সদস্যদের মাঝে ঋণ বিতরণ, ঋণ আদায়, সঞ্চয় সংগ্রহ, LEAP, রেমিট্যান্স প্রভৃতি কার্যক্রম বাস্তবায়ন।
এছাড়া সমিতি, এলাকা/কমিউনিটি পর্যায়ে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সহ বিভিন্ন সামাজিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা।
প্রথম ধাপে ৩ মাস প্রশিক্ষণার্থী হিসেবে ব্রাঞ্চ পর্যায়ে সংশ্লিষ্ট পদের কাজকর্ম হাতে কলমে শিখবেন এবং প্রশিক্ষণকালে মাসিক ১৫,০০০/- টাকা করে প্রশিক্ষণ ভাতা প্রাপ্য হবেন।
সফলভাবে ৩ মাসের প্রশিক্ষণ সমাপ্তি পরবর্তীতে মূল্যায়নে উত্তীর্ণদের দ্বিতীয় ধাপে ৩ মাসের জন্য শিক্ষানবিশ কর্মী হিসেবে নিয়োগ দেয়া হবে এবং শিক্ষানবিশকালে মাসিক মোট বেতন (লাঞ্চভাতা ও মোবাইল বিল সহ) ২৬,৬৫০/- টাকা, যা চাকুরি নিয়মিতকরণের পর (লাঞ্চভাতা, মোবাইল বিল ও সিপিএফ সহ) ২৯,৯৫৩/- টাকা হবে।
প্রশিক্ষণে উত্তীর্ণ পরবর্তীতে শিক্ষানবিশ কর্মী হিসেবে যোগদান/নিয়োগের তারিখ থেকে সিটি কর্পোরেশন, উপকূলীয় ও দূর্গম এলাকায় পোস্টিং এর ক্ষেত্রে অতিরিক্ত ভাতা এবং মৃত্যু/দুর্ঘটনা/চিকিৎসা জনিত বিভিন্ন আর্থিক সহায়তা প্রাপ্য হবেন। এছাড়া চাকুরি নিয়মিত হবার পর বছরে দুটি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, পারফরমেন্স বোনাস, নির্দিষ্ট সময় অন্তর বেতন সমন্বয়, বার্ষিক ইনক্রিমেন্ট, গ্রাচুইটি, সাপ্তাহিক ২ দিন ছুটি, স্ববেতনে ৬ মাস মাতৃত্বজনিত ছুটি, সন্তানদের জন্য শিক্ষা বৃত্তি, পদোন্নতি প্রভৃতি নিয়মানুযায়ী প্রাপ্য হবেন।
কর্মস্থলে পুরুষ কর্মী একক আবাসন সুবিধা ও নারী কর্মী মাসিক ১৮০০/- টাকা আবাসন ভাতা প্রাপ্য হবে।