Title: ব্রাঞ্চ ম্যানেজার (এমএফপি)
Company Name: Bangla-German Sampreeti (BGS)
Vacancy: 10
Age: At most 35 years
Job Location: Cox`s Bazar, Pabna, Rangpur, Sirajganj, Tangail
Salary: Tk. 35100 (Monthly)
Experience:
অভিজ্ঞতা: মাইক্রোফাইন্যান্স কর্মসূচী পরিচালনায় ব্রাঞ্চ ম্যানেজার পদে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা সহ মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামে মোট ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
মোটরসাইকেল চালানোর অভিজ্ঞতা এবং বৈধ লাইসেন্স থাকতে হবে।
ব্রাঞ্চ ম্যানেজার পদে পিকেএসএফ-এর সহায়তায় পরিচালিত ক্ষুদ্র ঋণ কার্যক্রমে কমপক্ষে ৩ (তিন) বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
কম্পিউটারে এবং সফটওয়্যারে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
নির্বাচিত প্রার্থীদেরকে চূড়ান্ত নিয়োগের পূর্বে শিক্ষাগত যোগ্যতার সকল মূল সনদপত্র জমা রাখতে হবে।
পিতা/দায়িত্বশীল ব্যক্তিকে জামিনদার হিসাবে এবং এছাড়াও একজন অভিভাবককে সংস্থার সাথে চুক্তিবদ্ধ হতে হবে, যারা প্রার্থীর সকল আর্থিক অনিয়মজনিত দায়-দায়িত্ব বহন করবেন এবং ক্ষতিপূরণ প্রদানে সক্ষম হবেন।
নিয়োগপ্রাপ্ত হলে ২০,০০০/- (সংস্থা ত্যাগকালে লভ্যাংশসহ ফেরৎযোগ্য) টাকা জামানত হিসাবে প্রদান করতে হবে। ১ বছরের পূর্বে চাকুরী ছেড়ে দিলে জামানত অফেরতযোগ্য বলে বিবেচিত হবে।
পরীক্ষার সময় সকল মূল সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের মূল কপি সঙ্গে আনতে হবে।
ধুমপায়ী ও পূর্বে আবেদনকারীদের আবেদন করার প্রয়োজন নাই।
মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) কর্তৃক সনদ প্রাপ্ত সনদ নং ০২৭৯৮-০০৫৫৩-০০২৩৪ ও পিকেএসএফ এর সহযোগী প্রতিষ্ঠান এর ক্ষুদ্রঋণ কর্মসূচিতে উপরোক্ত শূন্য পদে জরুরি ভিত্তিতে লোক নিয়োগ করার লক্ষ্যে আবেদন পত্র আহবান করা যাচ্ছে।
কাজের দায়িত্ব ও কর্তব্য:
একটি মাইক্রোফাইন্যান্স ব্রাঞ্চ অফিসের নেতৃত্ব প্রদান। বার্ষিক ও মাসিক কর্ম পরিকল্পনা অনুযায়ী অধীনস্থ কর্মীদের নিয়ে সমিতি গঠন, সদস্য নির্বাচন, সঞ্চয় সংগ্রহ, ঋণ বিতরণ ও আদায়, হিসাব রক্ষনাবেক্ষণ, প্রতিবেদন প্রণয়ন ও অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদের কার্যক্রম তদারকী করা।
কর্মীদের সবল ও দুর্বল দিক চিহ্নিত করা। সে অনুযায়ী তাদের দক্ষতাকে কাজে লাগানো এবং দুর্বল দিকগুলো সবলের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা।
ক্ষুদ্রঋণ ব্যবস্থাপনা ম্যানুয়েল ও এমআরএ বিধিমালা এবং এতদসংক্রান্ত চিঠিপত্র ও নির্দেশিকার বাইরে কাজ করলে সংস্থার কঠোর প্রশাসনিক ব্যবস্থার আওতায় আনা।
সদস্যদের সঞ্চয় ও ঋণ সংক্রান্ত গরমিল ও অনিয়ম ভুয়া ঋণ বিতরণ, ঋণের সিলিং বহির্ভুত ঋণ বিতরণ, ঋণ আদায়ে অনিয়ম, আদায়কৃত সঞ্চয় ও ঋণের কিস্তি জমা না দেয়া, ইচ্ছাকৃতভাবে যে কোন ধরণের হিসাবে গরমিল করা ইত্যাদি মারাত্মক অনিয়ম ও অপরাধগুলো ক্রেডিট অফিসার পর্যায়ে মনিটরিং করা এবং ব্যবস্থা গ্রহণ করা।
পিকেএসএফ-এর প্রতিবেদন তৈরী করা।
চাকরীর স্থান: পাবনা, সিরাজগঞ্জ, রংপুর, টাঙ্গাইল ও কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলায় অবস্থিত সংস্থার মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের ব্রাঞ্চ অফিস।
বেতন পরিসীমা: প্রথম ৬ মাস সাকুল্যে ৩৫,১০০/-, চাকুরী নিয়মিতকরণের পর সর্বসাকুল্যে ৩৯,৬০০/-।
অন্যান্য সুবিধাদী:মূল বেতন সমান ২টি উৎসব ভাতা;
মূল বেতনের ২০% বৈশাখী ভাতা;
পারফরমেন্সের উপর ভিত্তি করে প্রতি মাসে সর্বোচ্চ ১,০০০/- টাকা পাওয়ার সুযোগ;
মাসে ৬০০ টাকা মোবাইল বিল প্রদান করা হবে;
প্রতি কর্ম দিবসে ১০০ টাকা হারে লাঞ্চ ভাতা প্রদান করা হবে;
সংস্থার নিয়ম অনুযায়ী প্রকৃত জ্বালানী খরচ প্রাপ্যদার হবেন;
সংস্থার নিয়ম অনুযায়ী লীভ ইনক্যাশমেন্ট প্রদান করা হবে;
সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধাদী (গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড ইত্যাদি);
যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রয়েছে।