Title: হোম কেয়ার নার্স কেয়ারগিভার
Company Name: ACRO Medical Limited
Vacancy: 30
Age: 21 to 48 years
Job Location: Dhaka
Salary: Tk. 18000 - 25000 (Monthly)
Experience:
শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি অথবা বিএসসি ইন নার্সিং ডিগ্রি অথবা নূন্যতম SSC পাশসহ NSDA হতে কেয়ারগিভিং কোর্স সম্পন্ন
পদের নাম: হোম কেয়ার নার্স / কেয়ারগিভার
কর্মস্থল: গ্রাহকের বা রোগীর বাসস্থান
দায়িত্ব ও কর্তব্য:
অবস্থান: গ্রাহকের বাড়িতে ১২ ঘন্টা/২৪ ঘন্টা ডিউটির জন্য সার্বক্ষণিক অবস্থান করতে হবে
দৈনন্দিন সেবা: দৈনন্দিন নার্সিং সেবা প্রদান এবং স্বাস্থ্যের অবস্থা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা।
চিকিৎসা প্রদান: ওষুধ খাওয়ানো, ইনজেকশন দেওয়া, আইভি (IV) থেরাপি এবং চিকিৎসকের অন্যান্য নির্ধারিত চিকিৎসা নিশ্চিত করা।
ভাইটাল সাইন ট্র্যাকিং: ভাইটাল সাইন (যেমন: রক্তচাপ, পালস, তাপমাত্রা ইত্যাদি) মাপা এবং রোগীর উন্নতির তথ্য নির্ভুলভাবে লিপিবদ্ধ করা।
দৈনিক কাজে সহায়তা: প্রয়োজন অনুযায়ী রোগীদের দৈনন্দিন জীবনযাত্রার কাজে (গোসল, কাপড় পরিবর্তন, হাঁটাচলা) সাহায্য করা।
যত্ন-পরিকল্পনা: চিকিৎসকদের সাথে সমন্বয় করে প্রত্যেক রোগীর জন্য আলাদা যত্ন-পরিকল্পনা (Care plan) তৈরি এবং আপডেট করা।
ডকুমেন্টেশন: রোগীর সঠিক স্বাস্থ্য রেকর্ড সংরক্ষণ করা এবং দৈনিক নার্সিং রিপোর্ট তৈরি করা।
খাবার ও পুষ্টি: চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোগীর নিয়মিত সঠিক ডায়েট ও পুষ্টিকর খাবার নিশ্চিত করা।
পরিচ্ছন্নতা ও সুরক্ষা: ডায়াপার পরিবর্তন, গোসল করানো, জামা কাপড় পরিবর্তন, বেড পরিষ্কারসহ রোগীর কক্ষ এবং চারপাশের পরিবেশ জীবাণুমুক্ত, পরিষ্কার ও নিরাপদ রাখা।
যোগাযোগ: রোগীর শারীরিক ও মানসিক অবস্থা সম্পর্কে নিয়মিত তার পরিবার বা অভিভাবককে অবহিত করা।
গোপনীয়তা ও নীতি: রোগীর গোপনীয়তা বজায় রাখা এবং স্বাস্থ্যসেবার নিয়মকানুন ও নৈতিক মানদণ্ড মেনে চলা।
জরুরি পরিস্থিতি: যেকোনো জরুরি চিকিৎসা পরিস্থিতিতে সঠিকভাবে সাড়া দেওয়া এবং তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা বা জরুরি সেবা প্রদান করা।