শাখা হিসাবরক্ষক

Job Description

Title: শাখা হিসাবরক্ষক

Company Name: Village Education Resource Center (VERC)

Vacancy: --

Age: At most 40 years

Job Location: Anywhere in Bangladesh

Salary: Tk. 33600 (Monthly)

Experience:

  • At least 3 years


Published: 2026-10-19

Application Deadline: 2026-10-31

Education:
  • Bachelor of Commerce (BCom)
  • বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বাণিজ্য বিষয়ে স্নাতক/সমমান পাস এবং সংশ্লিষ্ট কাজে স্বপদে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে।


Requirements:
  • At least 3 years


Skills Required:

Additional Requirements:
  • Age At most 40 years
  • প্রার্থীকে ক্ষুদ্রঋণ/মাইক্রোফাইন্যান্স কার্যক্রমে স্বপদে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  • মোটরসাইকেল চালনায় পারদর্শী, কম্পিউটারে দক্ষতা এবং রিপোর্ট লেখায় পারদর্শী হতে হবে।


Responsibilities & Context:

ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) জাতীয় পর্যায়ের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এবং মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) কর্তৃক নিবন্ধিত প্রতিষ্ঠান, যার সনদ নম্বর-০১২৭৫-০০৫২৩-০০০১৭। এছাড়াও সংস্থাটি এনজিও বিষয়ক ব্যুরো ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধিত প্রতিষ্ঠান। যার সনদ নম্বর যথাক্রমে -১৩৩ এবং ঢ-০২২৮২/৮৯। সংস্থার ঋণ কর্মসূচিতে জরুরি ভিত্তিতে সৎ, উদ্যমী, পরিশ্রমী ও কর্মঠ জনবল নিয়োগের লক্ষ্যে নিম্নলিখিত পদের জন্য আগ্রহী বাংলাদেশি প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

দায়িত্বের সারাংশ (Job Summary):

শাখার সকল ধরনের হিসাবরক্ষণ, খতিয়ান এবং ভাউচার প্রস্তুত ও সংরক্ষণ করা। নিয়মিত ব্যাংকিং কার্যক্রম পরিচালনা ও রিকনসাইল করা । মাসিক রিপোর্ট তৈরি করা। প্রয়োজনীয় রেজিস্টারসমূহ সংরক্ষণ ও হালনাগাদ রাখা। শাখার স্থায়ী সম্পদ ও বিভিন্ন উপকরণ তত্ত্বাবধান করা।

দায়িত্বাবলী ও কর্মপরিধি (Job Responsibilities):

  • যথাসময়ে অফিসে উপস্থিত হয়ে হাজিরা নিশ্চিত করা।
  • শাখা ব্যবস্থাপকের সাথে আলোচনা করে শাখার দৈনিক আর্থিক পরিকল্পনা (যেমন: সঞ্চয় ফেরত, ঋণ বিতরণ, শাখার অন্যান্য ব্যয়) পূর্ববর্তী দিনে প্রস্তুত করা এবং শাখার সকল ধরনের আর্থিক লেনদেন সংস্থার আর্থিক নীতিমালা অনুযায়ী পরিচালনা করা।
  • ঋণ নীতিমালা অনুসরণ করে দৈনিক ন্যূনতম একটি সমিতি পরিচালনা করা।
  • দিনের আদায়যোগ্য, সঞ্চয় ফেরত ও ঋণ বিতরণের তথ্য শাখার আদায়যোগ্য বোর্ডে লিপিবদ্ধ করা।
  • কর্মীদের থেকে সঞ্চয়, কিস্তি ও আদায় গ্রহণের পর সফটওয়্যারে আপলোড নিশ্চিত করা।
  • কর্মীদের কাছ থেকে দৈনিক আদায়ের অর্থ টপসিট অনুযায়ী বুঝে নেওয়া এবং আর্থিক নীতিমালা অনুযায়ী ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করা।
  • যাবতীয় বিল যাচাই করা এবং এর যথার্থতা নিশ্চিত করে অনুমোদিত বিল প্রদানের ব্যবস্থা করা।
  • প্রতিদিনের ভাউচার, ক্যাশবুক, লেজার, রেজিস্টারসমূহ হালনাগাদ রাখা এবং প্রতিদিনের পোস্টিং শেষে তা যাচাই করে হিসাব ক্লোজ করা।
  • শাখার আর্থিক প্রতিবেদনসমূহ যথাসময়ে প্রস্তুত ও যথাযথভাবে সংরক্ষণ করা। এছাড়াও সকল বিল, ভাউচার, রেজিস্টারসমূহ এবং আর্থিক লেনদেন সংশ্লিষ্ট প্রয়োজনীয় ডকুমেন্টস যথাযথভাবে তত্ত্বাবধান ও সংরক্ষণ করা।
  • হাতে নগদ থাকলে, ‘হাতে নগদ নীতিমালা’ অনুযায়ী নগদ অর্থ যথাযথভাবে সংরক্ষণ করা।
  • শাখার ব্যাংক হিসাবের চেকবই যথাযথভাবে সংরক্ষণ করা এবং নিরাপত্তা নিশ্চিত করা। চেক ইস্যু রেজিস্টার সংরক্ষণ করা এবং তা নিয়মিত আপডেট রাখা।
  • সফটওয়্যারে সদস্যর ভর্তির তথ্য পুরন করা ও এনআইডি ভ্যারিফিকেশন করা।
  • সদস্যদেরকে ঋণ বিতরণ এবং সঞ্চয় ফেরতকালীন অনুমোদন ও প্রয়োজনীয় প্রমানপত্র যাচাই এবং সফটওয়্যারে তথ্য পুরন সাপেক্ষ্যে ঋণ বিতরণ এবং সঞ্চয় ফেরত এর অর্থ প্রদান করা।
  • সংস্থার ঋণ নীতিমালা, আর্থিক নীতিমালা, মানব সম্পদ নীতিমালা, মানি লন্ডারিং নীতিমালা ও প্রয়োজনীয় অন্যান্য নীতিমালা অনুসরন করে সমুদয় আর্থিক লেনদেন বাস্তবায়ন করা।
  • ঋণ বিতরণ কালে সদস্য ও জামীনদারের নিকট হতে গৃহীত চেক যথাযথভাবে নিরাপত্তার সহিত সংরক্ষণ করা।
  • বার্ষিক বাজেট প্রস্তুতকরনে সহায়তা করা এবং অনুমোদিত বাজেট অনুযায়ী খরচ নিয়ন্ত্রনে শাখা ব্যবস্থাপককে সহায়তা করা।
  • স্থায়ী সম্পদ রেজিষ্টার এবং ষ্টক রেজিষ্টার নিয়মিত হালনাগাদ রাখা।
  • শাখা পর্যায়ে অডিট, মনিটরিং বা কোনো পরিদর্শক পরিদর্শনে গেলে প্রয়োজনীয় ক্ষেত্রে সহায়তা করা।
  • শাখার হিসাব রক্ষক আর্থিক কার্যক্রম পরিচালনা, নির্দেশনা ও সিদ্ধান্ত গ্রহণের জন্য ভার্কের অর্থ সেকশনের পরিচালকের নিকট দায়বদ্ধ থাকবেন। তবে দৈনন্দিন কার্যক্রমসমূহ শাখা ব্যবস্থাপকের তত্বাবধানে ও পরামর্শে বাস্তবায়ন করবেন।
  • এছাড়াও উল্লিখিত দায়িত্ব ও কর্তব্য পালনের পাশাপাশি সংস্থার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে অন্যান্য কার্যক্রম বাস্তবায়নে বাধ্য থাকবেন।


Job Other Benifits:
    • ভার্ক বেতন কাঠামো অনুযায়ী মাসিক ৩৩,৬০০/- (তেত্রিশ হাজার ছয়শত) টাকা প্রদান করা হবে। এছাড়াও সংস্থার নিয়ম অনুযায়ী ক্রেডিট ভাতা ও ফিল্ড ভাতা প্রদান করা হবে।

    • সংস্থার নিয়ম অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট, মহার্ঘ ভাতা, পিএফ, উৎসব ভাতা, বৈশাখী ভাতা, মোবাইল বিল, স্টাফ কল্যাণ ও স্বাস্থ্য কল্যাণ তহবিল এর নীতিমালা অনুযায়ী নিজ ও পরিবারের সদস্যদের চিকিৎসা ব্যয়, সুদবিহীন হায়ার পারচেজ মোটরসাইকেলসহ রক্ষণাবেক্ষণের জন্য মাসিক ভাতা প্রদান করা হবে। এছাড়াও অন্যান্য সকল সুবিধাদি প্রদান করা হবে।



Employment Status: Full Time

Job Work Place: Work at office

Company Information:

Gender: Both Male and Female can apply

Read Before Apply: Please apply only who are fulfilling all the requirements of this job

Category:

Similar Jobs