Title: অফিস সহকারী (সপ্তাহে ২ দিন সাপ্তাহিক বন্ধ)
Company Name: TechSoldier BPO
Vacancy: 1
Age: At least 14 years
Job Location: Dhaka, Dhaka (Mirpur, Mirpur 10)
Salary: Tk. 15000 (Monthly)
Experience:
Published: 2026-10-02
Application Deadline: 2026-11-01
Education:
Requirements:
Skills Required:
Additional Requirements:
TechSoldier BPO ঢাকার মিরপুরে অবস্থিত একটি দ্রুতবর্ধনশীল আন্তর্জাতিক বিপিও (BPO) প্রতিষ্ঠান; নাইট শিফট অপারেশনের জন্য একজন পরিচ্ছন্ন, পরিশ্রমী ও দায়িত্বশীল অফিস সহকারী খুঁজছে। অফিসে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও হাইজিনের বিষয়ে আমাদের 'জিরো টলারেন্স' নীতি রয়েছে।
দায়িত্বসমূহ (Job Responsibilities)
পরিচ্ছন্নতা ও হাইজিন: অফিসের ওয়ার্কস্টেশন, মিটিং রুম, ওয়াশরুম ও কিচেনসহ পুরো অফিস এলাকা সবসময় নিখুঁতভাবে পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখা।
আপ্যায়ন: অফিসের স্টাফ, ম্যানেজমেন্ট ও অতিথিদের জন্য সময়ে সময়ে চা, কফি, খাবার পানি ও নাস্তা তৈরি এবং পরিবেশন করা।
স্টক মনিটরিং: প্রাত্যহিক প্রয়োজনীয় সামগ্রী (চা, চিনি, টিস্যু, খাবার পানি, ক্লিনিং সামগ্রী ইত্যাদি) পর্যাপ্ত আছে কি না খেয়াল রাখা এবং ফুরিয়ে যাওয়ার আগেই রি-অর্ডার করা।
অ্যাডমিন সহায়তা: প্রয়োজন অনুযায়ী নথিপত্র ফটোকপি, প্রিন্ট, স্ক্যান করা এবং ফাইল সুশৃঙ্খলভাবে গুছিয়ে রাখা।
অন্যান্য বাহ্যিক কাজ: অফিসের প্রয়োজনে ফাইল আদান-প্রদান এবং ব্যাংক, কুরিয়ার বা টুকটাক কাজ সম্পন্ন করা।
চাকরির ধরন (Employment Status) ফুল-টাইম (Full-time)
কর্মস্থল (Work Place) অফিসে কাজ (Work at office)
শিক্ষাগত যোগ্যতা (Educational Requirements)
কোনো প্রাতিষ্ঠানিক সনদের বাধ্যবাধকতা নেই। ন্যূনতম অক্ষর জ্ঞান থাকতে হবে (বাংলা ও খুব সাধারণ ইংরেজি পড়া ও বোঝার সক্ষমতা)।
স্মার্টফোন ও হোয়াটসঅ্যাপ ব্যবহারের সাধারণ ধারণা।
নাইট শিফটে (রাত ৮:০০ টা থেকে ভোর ৫:০০ টা) কাজ করার মতো শারীরিক সক্ষমতা ও মানসিক প্রস্তুতি থাকতে হবে।
অভিজ্ঞতা (Experience Requirements) প্রযোজ্য নয় (নবাগত/ফ্রেশারদের আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে)।
অতিরিক্ত যোগ্যতা (Additional Requirements)
পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে অত্যন্ত যত্নশীল ও সুশৃঙ্খল হতে হবে।
সৎ, বিনয়ী আচরণ এবং দীর্ঘমেয়াদে কাজ করার মানসিকতা থাকতে হবে।
সপ্তাহে ২ দিন ছুটির সুবিধা থাকলেও, অফিশিয়াল জরুরি প্রয়োজনে ডাক পড়লে ছুটির দিনেও অফিসে আসার মানসিকতা ও বাধ্যবাধকতা থাকতে হবে।
অতিরিক্ত যোগ্যতা (Good to Have):
ফটোকপি, প্রিন্ট ও স্ক্যান মেশিন চালানোর অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
সুস্বাদু নাস্তা ও চা/কফি বানানোর দক্ষতা।