জোনাল ম্যানেজার (ক্ষুদ্রঋণ কর্মসূচী)

Job Description

Title: জোনাল ম্যানেজার (ক্ষুদ্রঋণ কর্মসূচী)

Company Name: Pally Bikash Kendra

Vacancy: 2

Age: At most 45 years

Job Location: Anywhere in Bangladesh

Salary: Tk. 70000 (Monthly)

Experience:

  • At least 10 years
  • The applicants should have experience in the following business area(s): Micro-Credit


Published: 2026-05-06

Application Deadline: 2026-05-20

Education:
    • Bachelor/Honors
  • যেকোন বিষয়ে স্নাতক ডিগ্রি। উচ্চতর ডিগ্রি থাকলে অগ্রাধিকার। শিক্ষজীবনের কোন স্তরে ৩য় বিভাগ/শ্রেণী/সমমান গ্রহণযোগ্য নয়।



Requirements:
  • At least 10 years
  • The applicants should have experience in the following business area(s): Micro-Credit


Skills Required:

Additional Requirements:
  • Age At most 45 years
  • অভিজ্ঞতা: পিকেএসএফ সহযোগী কোন সুখ্যাত মাইক্রোফিন্যান্স প্রতিষ্ঠানে মাইক্রোফিন্যান্স ও মাইক্রোএন্টারপ্রাইজ কার্যক্রম পরিচালনায় ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতা, যার মধ্যে কমপক্ষে ২ বছর স্বাধীনভাবে ২৫-৩০টির অধিক শাখা পরিচালনা ও ব্যবস্থাপনা এবং ১২০-১৫০ কোটি টাকা ঋণস্থিতি পরিচালনার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির প্রয়োজনীয় বিষয়সমূহ:

  • কার্যক্রম পরিচালনা সংক্রান্ত বিভিন্ন প্রতিবেদন (বাংলা ও ইংরেজিতে) তৈরীতে পারদর্শী হতে হবে।

  • কম্পিউটারে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট এবং ক্ষুদ্রঋণ কার্যক্রমে ব্যবহৃত সফটওয়্যার ব্যবহার জানা বাধ্যতামূলক।

  • মটর সাইকেল চালানো এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স ও বৈধ কাগজপত্রসহ মটর সাইকেল থাকা বাধ্যতামূলক।

  • ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস (DFS) বিষয়ে পরিষ্কার ধারণা থাকতে হবে।

  • বাজার বিশ্লেষণ, গবেষণা এবং নতুন অর্থায়নের সুযোগ চিহ্নিত করার সক্ষমতা থাকতে হবে।

  • ডেটা বিশ্লেষণ এবং রির্পোটিংয়ের জন্য আর্থিক সফটও্যার এবং টুলস ব্যবহারে পারদর্শিতা থাকতে হবে।

  • পূর্ববর্তী প্রতিষ্ঠান কর্তৃক চাকুরীচ্যুত এবং সর্বশেষ ৬ (ছয়) মাসের অধিক ক্ষুদ্রঋণ কার্যক্রমে কর্মরত নাই এমন প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নাই।

  • চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় কেবলমাত্র সংস্থার প্রধান কার্যালয়ে ২৫,০০০/-(পঁচিশ হাজার) টাকা ফেরতযোগ্য জামানত প্রদান করতে হবে, যা কর্মীর চাকুরী শেষে সংস্থা ত্যাগকালে সংস্থার নিয়মানুযায়ী লভ্যাংশসহ ফেরত প্রদান করা হবে।

  • রক্ত সম্পর্কীয় একজন আত্মীয় জামিনদার হিসেবে দিতে হবে।



Responsibilities & Context:

জব কনটেক্সট:

  • পল্লী বিকাশ কেন্দ্র মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি কর্তৃক সনদপ্রাপ্ত (সনদ নং:-০০৫২৯-০৩৯৯৬-০০১৯০) এবং পিকেএসএফ, বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং নিজস্ব অর্থায়নে পরিচালিত একটি জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা। দরিদ্র জনগোষ্ঠির আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে পল্লী বিকাশ কেন্দ্র দেশের বিভিন্ন জেলায় শহর ও গ্রামে ক্ষুদ্রঋণ কর্মসূচীসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। নতুন কর্মএলাকা সম্প্রসারণের জন্য সংস্থার কর্মএলাকায় গ্রামীণ জনগোষ্টির সাথে কাজ করতে আগ্রহী যোগ্য, সৎ, কর্মঠ ও অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে জরুরী ভিত্তিতে "জোনাল ম্যানেজার (ক্ষুদ্রঋণ কর্মসূচী)" পদে নিয়োগের জন্য আবেদনপত্র আহবান করা হচ্ছে।

পদের বিবরণ:

  • "জোনাল ম্যানেজার (ক্ষুদ্রঋণ কর্মসূচী)" দায়িত্বপ্রাপ্ত জোনের অন্তর্গত এরিয়া ও শাখাসমূহে সংস্থার ঋণ ও আর্থিক সেবা কার্যক্রম বাস্তবায়ন তদারকি এবং লক্ষ্যমাত্রা অর্জন নিশ্চিত করবেন। পাশাপাশি কার্যক্রম সম্প্রসারণের কৌশল নির্ধারণ, নতুন নতুন সেবা খাত উদ্ভাবন, প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সেবা প্রদান নিশ্চিত এবং প্রোগ্রামের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সার্বিক সহযোগিতা করবেন। এই পদে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি সহকারী পরিচালক এবং বিভাগীয় প্রধান (মাইক্রোফিন্যান্স প্রোগ্রাম)-এর নিকট রিপোর্টেবল থাকবেন।

চাকরির প্রধান দায়িত্বসমূহ:

  • দায়িত্বপ্রাপ্ত জোনের শাখাসমূহে সংস্থার পলিসি, এমআরএ, পিকেএসএফ, ব্যাংক ও সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানের গাইডলাইন অনুযায়ী সংস্থার ক্ষুদ্রঋণ কার্যক্রম বাস্তবায়ন নিশ্চিত করা।

  • জোনের বার্ষিক ও মাসিক বাজেট প্রণয়ন, আমানত সংগ্রহ, সদস্য বৃদ্ধি এবং ঋণ বিতরণের কৌশল নির্ধারণ এবং লক্ষ্যমাত্রা অর্জন নিশ্চিত করা।

  • গুণগত মান বজায় রেখে লক্ষ্যমাত্রা অনুসারে ঋণ বিতরণ ও শতভাগ আদায় নিশ্চিতের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।

  • শাখা ব্যবস্থাপক এবং এরিয়া ব্যবস্থাপকদের কাজের তদারকি এবং সমন্বয় করা।

  • নিয়মিত ও আকস্মিক শাখা পরিদর্শনের মাধ্যমে ক্যাশ বই, লেজার এবং অন্যান্য নথিপত্র যাচাই করা।

  • বকেয়া নিয়ন্ত্রণ এবং বকেয়া আদায়ের লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ এবং সরাসরি মাঠ পর্যায়ে গিয়ে বাস্তবায়ন তদারকি করা।

  • এরিয়া ম্যানেজার ও শাখা ব্যবস্থাপকদের নিয়ে নিয়মিত মাসিক পর্যালোচনা সভা (Monthly Review Meeting) করা।

  • জোনের অধীনস্থ শাখাগুলোর লাভজনকতা নিশ্চিত করা এবং লোকসানে থাকা শাখাগুলো যেন লোকসান কাটিয়ে লাভে থাকে (Sustainability) সে বিষয়ে কাজ করা।

  • অধীনস্থ শাখাসমূহে সকল প্রকার আর্থিক লেনদেনে স্বচ্ছতা নিশ্চিত করা। যেকোন ধরণের জালিয়াতি বা অনিয়ম রোধে কঠোর নজরদারি করা এবং ইন্টারনাল অডিট রিপোর্ট অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।

  • জোনের প্রশাসনিক ব্যয় (যেমন: অফিস ভাড়া, বিদ্যুৎ বিল, যাতায়াত খরচ, আপ্যায়ন ব্যয় ইত্যাদি) বাজেটের মধ্যে রাখা নিশ্চিত করা।

  • ফান্ড ম্যানেজমেন্ট এবং শাখাগুলোতে ঋণ বিতরণের জন্য চাহিদাকৃত টাকা সময়মতো পৌঁছানোর ব্যবস্থা সমন্বয় করা।

  • জোনের সার্বিক অগ্রগতির মাসিক, ত্রৈমাসিক, বার্ষিক প্রতিবেদন এবং কর্তৃপক্ষের চাহিদা অনুসারে বিভিন্ন প্রতিবেদন তৈরী ও সময়মতো দাখিল করা।

  • স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং অন্যান্য এনজিওর সাথে যোগাযোগ ও সুসম্পর্ক বজায় রাখা।

  • জোনের অভ্যন্তরে কর্মী বদলী, পদোন্নতি সুপারিশ, কর্মীদের কর্ম-মূল্যায়ন, কর্মী ব্যবস্থাপনাসহ প্রশাসনিক বিষয়াদি সমন্বয় করা।

  • সকল বিভাগীয় প্রধানদের সাথে গঠনমূলক কাজের সম্পর্ক বজায় রাখা। মাঠ পর্যায়ে প্রোগ্রাম অপারেশন এবং অন্যান্য বিভাগগুলোর সাথে প্রয়োজনীয় সমন্বয় নিশ্চিত করা।

কর্মস্থল: সংস্থার যেকোন জোন অফিস।



Job Other Benifits:
    • বেতন-ভাতা: শিক্ষানবিশকালে মাসিক সাকূল্য বেতন ৭০,০০০/- টাকা এবং স্থায়ীকরণের পর ৭৮,৫৫০/-টাকা। এছাড়াও মটর সাইকেলের জ্বালানী এবং প্রযোজ্য অন্যান্য ভাতাদি সংস্থার নিয়মানুযায়ী প্রদান করা হবে।

    • অন্যান্য সুবিধাদি: শিক্ষানবিশকাল (০৬ মাস) সন্তোষজনকভাবে সমাপ্তির পর সংস্থার প্রচলিত বিধিমোতাবেক বেতনস্কেল, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বার্ষিক ২টি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, বার্ষিক বেতন বৃদ্ধি, অর্জিত ছুটি নগদায়ন, কর্মী কল্যাণ তহবিল সুবিধাসহ প্রযোজ্য সকল সুবিধা প্রদান করা হবে।



Employment Status: Full Time

Job Work Place:

Company Information:

Gender: Male and Female can apply

Read Before Apply: Please apply only who are fulfilling all the requirements of this job

Category: NGO/Development

Similar Jobs