সহকারী পরিচালক (ক্ষুদ্রঋণ কর্মসূচী)

Job Description

Title: সহকারী পরিচালক (ক্ষুদ্রঋণ কর্মসূচী)

Company Name: Pally Bikash Kendra

Vacancy: 1

Age: Na

Job Location: Dhaka

Salary: Negotiable

Experience: --

Published: 2026-05-06

Application Deadline: 2026-05-20

Education:

Requirements: --

Skills Required:

Additional Requirements:

Responsibilities & Context:

জব কনটেক্সট:

  • পল্লী বিকাশ কেন্দ্র মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি কর্তৃক সনদপ্রাপ্ত (সনদ নং:-০০৫২৯-০৩৯৯৬-০০১৯০) এবং পিকেএসএফ, বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং নিজস্ব অর্থায়নে পরিচালিত একটি জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা। দরিদ্র জনগোষ্ঠির আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে পল্লী বিকাশ কেন্দ্র দেশের বিভিন্ন জেলায় শহর ও গ্রামে ক্ষুদ্রঋণ কর্মসূচীসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। নতুন কর্মএলাকা সম্প্রসারণের জন্য সংস্থার কর্মএলাকায় গ্রামীণ জনগোষ্টির সাথে কাজ করতে আগ্রহী যোগ্য, সৎ, কর্মঠ ও অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে জরুরী ভিত্তিতে "সহকারী পরিচালক (ক্ষুদ্রঋণ কর্মসূচী)" পদে নিয়োগের জন্য আবেদনপত্র আহবান করা হচ্ছে।

পদের বিবরণ:

  • "সহকারী পরিচালক (ক্ষুদ্রঋণ কর্মসূচী)" সংস্থার ঋণ ও আর্থিক সেবা কার্যক্রম সম্প্রসারণের কৌশল নির্ধারণ, নতুন নতুন সেবা খাত উদ্ভাবন, প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সেবা প্রদান নিশ্চিত এবং প্রোগ্রামের টেকসই উন্নয়ন নিশ্চিত করবেন। এই পদে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি মাইক্রোফিন্যান্স প্রোগ্রামের বিভাগীয় প্রধান এবং প্রধান নির্বাহী কর্মকর্তার নিকট রিপোর্টেবল থাকবেন।

চাকরির প্রধান দায়িত্বসমূহ:

  • সংস্থার পলিসি, এমআরএ, পিকেএসএফ, ব্যাংক ও সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানের গাইডলাইন অনুযায়ী সংস্থার ক্ষুদ্রঋণ কার্যক্রম বাস্তবায়ন নিশ্চিত করা।

  • সংস্থার লক্ষ্য এবং উদ্দেশ্যের সাথে সামঞ্জস্য রেখে প্রোগ্রাম কৌশল নির্ধারণ, বাস্তবায়ন, গুণগতমান উন্নয়ন এবং টেকসই উৎপাদনশীলতা বৃদ্ধি করা।

  • ব্যবসায়িক পরিকল্পনা তৈরি, বার্ষিক লক্ষ্য নির্ধারণ, মাঠ পরিদর্শন এবং কার্যক্রমের মান নিয়ন্ত্রণ করা।

  • মাইক্রোফিন্যান্স এবং মাইক্রোএন্টারপ্রাইজ প্রোগ্রামের নির্ধারিত ফলাফল অর্জনের জন্য নেতৃত্ব প্রদান, কৌশলগত দিক-নির্দেশনা প্রদান, ব্যবস্থাপনা এবং কারিগরী তত্ত্বাবধান করা।

  • মাইক্রোফিন্যান্স প্রোগ্রামের ঝুঁকি চিহ্নিতকরণ, পরিমাপ, নিয়ন্ত্রণ এবং পর্যবেক্ষণের জন্য কৌশলগত দিক-নির্দেশনা তৈরি করা।

  • মাইক্রোফিন্যান্স প্রোগ্রামের বিভিন্ন পরিসেবা/পণ্যের কার্যকারিতা এবং সাফল্য/অর্জন পরিমাপের জন্য কর্মক্ষমতা সূচক (KPIs) এবং পরিমাপযোগ্য মানদণ্ড নির্ধারণ এবং নিয়মিতভাবে পর্যবেক্ষণ করা।

  • নতুন কর্মক্ষেত্র/এলাকা সনাক্ত করা এবং উদ্ভাবনী মাইক্রোফিন্যান্স পণ্য ও পরিসেবা বিকাশ করা।

  • অধীনস্থ কর্মীদের কর্ম-মূল্যায়ন, কর্মী ব্যবস্থাপনাসহ প্রশাসনিক বিষয়াদি পরিচালনা ও সমন্বয় করা।

  • সকল বিভাগীয় প্রধানদের সাথে গঠনমূলক কাজের সম্পর্ক বজায় রাখা। মাঠ পর্যায়ে প্রোগ্রাম অপারেশন এবং অন্যান্য বিভাগগুলোর সাথে প্রয়োজনীয় সমন্বয় নিশ্চিত করা।

  • কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী বিভিন্ন প্রকার প্রতিবেদন প্রস্তুত/সমন্বয় করা।

  • সংস্থার বার্ষিক বাজেট, আর্থিক বিবরণী, কর্মক্ষমতা প্রতিবেদন প্রস্তুত করা।

  • পিকেএসএফ, ব্যাংক এবং অন্যান্য আর্থিক সহযোগী প্রতিষ্ঠান থেকে মাইক্রোফিন্যান্স প্রোগ্রামের জন্য তহবিল সংগ্রহ করা।

  • সরকারের বিভিন্ন সংস্থা, দাতা ও আর্থিক সহযোগী প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক উন্নয়ন এবং নিয়মিত যোগাযোগ রক্ষা করা।

কর্মস্থল: সংস্থার প্রধান কার্যালয়, ঢাকা। মাসে কমপক্ষে ১৫-২০ কর্মদিবস মাঠ পরিদর্শন করতে হবে।



Job Other Benifits:
    • বেতন: যোগ্য ও অভিজ্ঞ প্রার্থীর ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে আকর্ষণীয় বেতন প্রদান করা হবে।

    • অন্যান্য সুবিধাদি: শিক্ষানবীশকাল (০৬ মাস) সন্তোষজনকভাবে সমাপ্তির পর সংস্থার প্রচলিত বিধিমোতাবেক বেতনস্কেল, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বার্ষিক ২টি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, বার্ষিক বেতন বৃদ্ধি, অর্জিত ছুটি নগদায়ন, কর্মী কল্যাণ তহবিল সুবিধাসহ প্রযোজ্য সকল সুবিধা প্রদান করা হবে।



Employment Status: Full Time

Job Work Place:

Company Information:

Gender: Both Male and Female can apply

Read Before Apply: Please apply only who are fulfilling all the requirements of this job

Category: NGO/Development

Similar Jobs