অডিট অফিসার

Job Description

Title: অডিট অফিসার

Company Name: Pally Bikash Kendra

Vacancy: 5

Age: Na

Job Location: Anywhere in Bangladesh

Salary: Tk. 30000 (Monthly)

Experience: --

Published: 2026-04-07

Application Deadline: 2026-04-25

Education:

Requirements: --

Skills Required:

Additional Requirements:

Responsibilities & Context:

পল্লী বিকাশ কেন্দ্র (পিবিকে) মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি কর্তৃক সনদপ্রাপ্ত (সনদ নং:-০০৫২৯-০৩৯৯৬-০০১৯০) এবং পিকেএসএফ, বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং নিজস্ব অর্থায়নে পরিচালিত একটি জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা দরিদ্র জনগোষ্ঠির আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে দেশের বিভিন্ন জেলায় শহর ও গ্রামে চলমান ক্ষুদ্রঋণ কর্মসূচীসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। পিবিকে'র অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগের জন্য জরুরী ভিত্তিতে অডিট অফিসার পদের জন্য আগ্রহী এবং যোগ্য বাংলাদেশী নাগরিকদের কাছ থেকে আবেদনপত্র আহবান করা হচ্ছে।

প্রধান দায়িত্ব-কর্তব্যসমূহঃ

  • ব্রাঞ্চের ঋণ কর্মসূচীসহ অন্যান্য কর্মসূচীর অডিট কার্যক্রম সম্পন্ন করা এবং প্রযোজ্য ক্ষেত্রে প্রধান কার্যালয়ের অডিট কার্যক্রমে অংশগ্রহণ করা।

  • শাখা অফিস, কেন্দ্র ও মাঠ পর্যায়ের সকল লেনদেন নিয়মিত অডিট করা এবং ঋণ বিতরণ, কিস্তি আদায়, সঞ্চয় সংগ্রহ, আমানত ও অন্যান্য আর্থিক কার্যক্রম যাচাই করা।

  • নগদ বই, খতিয়ান, ভাউচার এবং MIS/Software-এ তথ্যের মিল পরীক্ষা করা।

  • শাখার নগদ, ব্যাংক রিকনসিলিয়েশন, ফান্ড ব্যালেন্স পরীক্ষা এবং স্থায়ী সম্পদের হিসাব, সম্পদ নিবন্ধন, ফিজিক্যাল ভেরিফিকেশন করা।

  • আর্থিক ও প্রশাসনিক অনিয়ম শনাক্ত করা এবং প্রতিকারমূলক সুপারিশ প্রদান করা।

  • প্রতিষ্ঠানের নীতি, অপারেশনাল গাইডলাইন, আর্থিক নিয়ম ও MRA/NGO Bureau/Donor compliance-এর মানদণ্ড শাখাগুলো অনুসরণ করছে কিনা তা পরীক্ষা করা এবং অনুসরণ না হলে রিপোর্ট করা।

  • প্রতিটি অডিট শেষে নিরপেক্ষ রিপোর্ট তৈরি এবং ফাইন্ডিংস, সুপারিশ এবং ফলো-আপ অ্যাকশন প্ল্যান উপস্থাপন ও সংশ্লিষ্ট বিভাগ/ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে ডিব্রিফিং করা।

  • ঝুঁকি (Fraud, Misappropriation, Error) শনাক্ত করা এবং সম্ভাব্য অনিয়ম ও আর্থিক ক্ষতি প্রতিরোধে সুপারিশ প্রদান করা।

  • সংস্থার প্রয়োজনে ফিল্ড পর্যায়ে বিভিন্ন তদন্ত কাজে অংশগ্রহণ এবং 'সারপ্রাইজ ভিজিট' করে পরিদর্শন রিপোর্ট উপস্থাপন করা।

  • ক্ষুদ্রঋণ কার্যক্রমের ঋণ বিতরণ, আদায়, লভ্যাংশ হিসাব ইত্যাদি সঠিকভাবে হচ্ছে কি না তা যাচাই করা। প্রকল্পভিত্তিক ব্যয়ের যথাযথতা ও অনুমোদনের প্রক্রিয়া নিরীক্ষণ করা। পূর্বের অডিট ফাইন্ডিংস সংশোধন হয়েছে কিনা তা যাচাই করা।

কর্মস্থলঃ সংস্থার কর্মএলাকার যেকোন শাখা অফিস।



Job Other Benifits:

    বেতন-ভাতাঃ শিক্ষানবীশকালে (০৬ মাস) সর্বসাকূল্য ৩০,০০০/- টাকা এবং স্থায়ীকরণের পর ৩৬,৩৫৫/- টাকা।

    অন্যান্য সুবিধাঃ স্থায়ীকরণের পর সংস্থার প্রচলিত বিধিমোতাবেক বেতনস্কেল, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বার্ষিক ২টি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, বার্ষিক বেতন বৃদ্ধি, অর্জিত ছুটি নগদায়ন, কর্মী কল্যাণ তহবিল সুবিধাসহ প্রযোজ্য সকল সুবিধা প্রদান করা হবে।



Employment Status: Full Time

Job Work Place:

Company Information:

Gender: Both Male and Female can apply

Read Before Apply: Please apply only who are fulfilling all the requirements of this job

Category: Accounting/Finance

Similar Jobs