Title: Newsroom Editor
Company Name: Oton Pictures
Vacancy: 01
Age: 18 to 30 years
Job Location: Anywhere in Bangladesh
Salary: Tk. 10000 - 15000 (Monthly)
Experience:
Published: 2026-06-15
Application Deadline: 2026-06-30
Education:
মুল কাজঃ
১. ইন্টারন্যাশনাল এবং এনালাইটিকাল ফিচার বা এক্সপ্লেইনার অনলাইন নিউজ রিপোর্ট পাবলিশ করা।
২. বাছাইকৃত নিউজের জন্য স্ক্রিপ্ট, মিডিয়া এবং ভয়েসওভার নিয়ে ভিডিও এডিটরের কাছ থেকে ভিডিও কন্টেন্ট বুঝে নেয়া।
ভাষাগত দক্ষতা: ইংরেজি জানা অত্যাবশ্যক। সংবাদে ধারাভাষ্য বা ভয়েজওভার দিতে হবে, অতএব উচ্চারণ এবং মৌখিক ভাষাগত সাবলীলতা থাকা চাই। যারা শিখে নিতে পারবে, অন্যান্য কর্মদক্ষতা বিবেচনায় তাদের জন্য শিথিলযোগ্য।
খবর সম্পাদনা বা রিপোর্টিং: মুলত ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক সংবাদ পর্যালোচনা, আন্তর্জাতিক ফিচার লেখা এবং সম্পাদনাই কাজ। তাই ইংরেজি ভাষায় লিখতে পারদর্শী হওয়া চাই।
খবর সঙ্গশ্লিষ্ট ছবির প্রাথমিক সম্পাদনা (ছবি সংগ্রহ এবং ছবিকে অনলাইন নিউজে প্রকাশের জন্য উপযুক্ত করে নেয়া)।
নিউজের ফটোকার্ডের জন্য ছবি এবং বিস্তারিত গ্রাফিক্স ডিজাইনারকে বুঝিয়ে দেয়া।
খবর নির্বাচন: পাঠকের আগ্রহ এবং সম্পাদকীয় নির্দেশনার উপর ভিত্তি করে দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদযোগ্য ঘটনাগুলো চিহ্নিত করা এবং সেগুলোকে অগ্রাধিকার দেওয়া।
সম্পাদনা ও তথ্য যাচাই
কপি এডিটিং: লেখার সাবলীলতা বাড়াতে, গতানুগতিক ব্যবহৃত লঘু শব্দ এড়াতে একটি নির্দিষ্ট স্টাইল গাইড ফলো করা (যেমন, এপি স্টাইল)। মানসম্পন্ন লেখা নিশ্চিত করতে সিনিয়র রিপোর্টারদের খসড়া পর্যালোচনা ও পুনর্লিখন করা।
তথ্য যাচাই: প্রকাশের আগে নাম, তারিখ, উদ্ধৃতি, পরিসংখ্যান এবং দাবির নির্ভুলতা যাচাই করা।
নৈতিক ও আইনি পর্যালোচনা: সম্ভাব্য মানহানি, অপবাদ, গোপনীয়তা লঙ্ঘন বা নৈতিক লঙ্ঘনের দিক খেয়াল রেখে খবরের বিষয়বস্তু যাচাই করা।
টাইমনেস: প্রকাশনা বা সম্প্রচারের কঠোর সময়সীমা পূরণের জন্য প্রস্তুত থাকা, সময়ানুবর্তী হওয়া এবং কর্মপ্রবাহ সমন্বয় করা।
কর্ম ব্যবস্থাপনা: ব্রেকিং নিউজ বা বিশেষ অনুষ্ঠানের সময় জনবলের চাহিদা মেটানো এবং পরিস্থিতি অনুযায়ী দায়িত্ব সমন্বয় করা।
প্রযোজনা ও দর্শক কৌশল
শিরোনাম ও বিন্যাস: আকর্ষণীয় শিরোনাম, উপ-শিরোনাম এবং ক্যাপশন তৈরি করার পাশাপাশি এর ভিজ্যুয়াল উপস্থাপনা (প্রিন্ট লেআউট বা ডিজিটাল পেজ ডিজাইন) তত্ত্বাবধান করা।
ডিজিটাল অপ্টিমাইজেশন: রিপোর্ট এবং আর্টিকেল লেখার জন্য ওয়েব ফরম্যাট করা, সার্চ ইঞ্জিনের জন্য অপ্টিমাইজ করা (এসইও) এবং সোশ্যাল মিডিয়ায় বিতরণের জন্য প্রস্তুত করা নিশ্চিত করা।
দর্শক বিশ্লেষণ: ভবিষ্যতের গল্পের কাঠামো এবং পোস্ট করার সময়সূচী নির্ধারণে সহায়তার জন্য এনগেজমেন্ট মেট্রিক্স এবং অডিয়েন্স ডাটা পর্যালোচনা করা।