Title: ফর্কলিফট ড্রাইভার
Company Name: Micro Fibre Group
Vacancy: 5
Age: Na
Job Location: Anywhere in Bangladesh
Salary: Negotiable
Experience:
Published: 2026-10-13
Application Deadline: 2026-10-31
Education:
ন্যূনতম অষ্টম শ্রেণি/জেএসসি বা সমমান পাস। অভিজ্ঞ ও দক্ষ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য হতে পারে।
প্রাথীর অবশ্যই মিডিয়াম ক্যাটাগরির বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
ফর্কলিফট পরিচালনায় কমপক্ষে ১–২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
নিট কম্পোজিট বা গার্মেন্টস কারখানায় কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
ফর্কলিফট নিরাপদে পরিচালনার বাস্তব দক্ষতা থাকতে হবে।
ফর্কলিফটের লোড ক্যাপাসিটি, ব্যালান্স, ব্রেকিং ও নিরাপদ মালামাল হ্যান্ডলিং সম্পর্কে ধারণা থাকতে হবে।
ফর্কলিফটের প্রাথমিক দৈনিক পরিদর্শন ও সাধারণ ত্রুটি শনাক্ত করার সক্ষমতা থাকতে হবে।
নিরাপত্তাবিধি অনুসরণ, সময়ানুবর্তিতা ও দায়িত্বশীলতার মানসিকতা থাকতে হবে।
শারীরিকভাবে কর্মক্ষম এবং চাপের মধ্যে সতর্কতার সঙ্গে কাজ করার সক্ষমতা থাকতে হবে।
টিমে কাজ করার মানসিকতা এবং সুপারভাইজারের নির্দেশনা অনুসরণের সক্ষমতা থাকতে হবে।
দায়িত্ব ও কর্তব্যঃ
কারখানার নির্ধারিত স্থানে ফর্কলিফট পরিচালনার মাধ্যমে কাঁচামাল, সুতা, কাপড়, ডাইং ম্যাটেরিয়াল, অ্যাক্সেসরিজ, তৈরি পণ্য ও অন্যান্য মালামাল নিরাপদে স্থানান্তর করা।
মালামাল লোডিং, আনলোডিং, উত্তোলন, স্থানান্তর এবং নির্ধারিত স্থানে সুশৃঙ্খলভাবে সংরক্ষণের কাজে সহায়তা করা।
মালামালের ধরন, ওজন ও আকার অনুযায়ী ফর্কলিফট ব্যবহার করা এবং নির্ধারিত লোড ক্যাপাসিটির বেশি মালামাল বহন না করা।
ফর্কলিফট পরিচালনার আগে ব্রেক, স্টিয়ারিং, হর্ন, লাইট, টায়ার, ফর্ক, হাইড্রোলিক সিস্টেম এবং অন্যান্য নিরাপত্তা সরঞ্জাম পরীক্ষা করা।
মালামাল স্থানান্তরের সময় নির্ধারিত গতিসীমা, ট্রাফিক নির্দেশনা, নিরাপদ দূরত্ব ও কারখানার চলাচলবিধি মেনে চলা।
পথচারী, সহকর্মী, উৎপাদন সরঞ্জাম, র্যাক ও অন্যান্য স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করে সতর্কতার সঙ্গে ফর্কলিফট পরিচালনা করা।
নির্ধারিত স্থানে মালামাল সঠিকভাবে সাজিয়ে রাখা এবং মালামালের ক্ষতি, দুর্ঘটনা বা অপচয় রোধ করা।
ফর্কলিফটের দৈনিক চেকলিস্ট, পরিচালনার রেকর্ড, ত্রুটি ও রক্ষণাবেক্ষণসংক্রান্ত তথ্য যথাযথভাবে সংরক্ষণ বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করা।
ফর্কলিফটে কোনো ত্রুটি, অস্বাভাবিক শব্দ, লিকেজ বা নিরাপত্তাজনিত সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে কাজ বন্ধ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো।
কর্মস্থলে নির্ধারিত PPE ও নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করা এবং কারখানার HSE, ফায়ার সেফটি ও অন্যান্য প্রযোজ্য নীতিমালা অনুসরণ করা।
সুপারভাইজার বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী মালামাল পরিবহন ও সংশ্লিষ্ট অন্যান্য দায়িত্ব পালন করা।
শিফটিং ডিউটি (এক সপ্তাহ ডে আরেক সপ্তাহ নাইট ডিউটি - শিফটিং ডিউটি ১২ ঘন্টা)