Title: এরিয়া ম্যানেজার
Company Name: Mamata
Vacancy: 5
Age: At most 37 years
Job Location: Cumilla, Feni, Noakhali, Chattogram (Sandwip), Cox`s Bazar (Kutubdia, Maheshkhali, Pekua)
Salary: Tk. 39326 (Monthly)
Experience:
স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রী।
Experience Requirements
ক্ষুদ্রঋণ কর্মসূচীতে সংশ্লিষ্ট পদে/ম্যানেজার পদে মাঠপর্যায়ে কমপক্ষে ৫ (পাঁচ) বৎসর কাজ করার বাস্তব অভিজ্ঞতা।
বয়স অনূর্ধ্ব ৩৭ বছর।
Job Requirements
কম্পিউটারে এমএস ওয়ার্ড, এক্সেল এ দক্ষতা আবশ্যক।
মোটর সাইকেল চালনায় পারদর্শী হতে হবে।
Job Context
মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি হতে সনদপ্রাপ্ত (সনদ নংঃ ০০৯২৭-০১০৮২-০০২১৮) এবং বেস্ট এমএফআই পুরস্কার প্রাপ্ত চট্টগ্রামের স্বনামধন্য বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা মমতা কর্তৃক পরিচালিত "সঞ্চয় ও ঋণদান কর্মসূচী" এর অধীনে চট্টগ্রাম জেলাধীন সন্দীপ উপজেলা এবং কুমিরা ও বরমা, নাপোড়া বাজার, কক্সবাজার জেলাধীন মহেশখালী, কুতুবদিয়া ও পেকুয়া এবং ফেনী, নোয়াখালী ও কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলাধীন শাখা সমূহের গ্রাম পর্যায়ে কাজ করতে আগ্রহী নিম্নলিখিত পদে নিয়োগ এর জন্য যোগ্য, সৎ, পরিশ্রমী ও কর্মঠ প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
Job Description / Responsibility
১) MSCP Manual, MRA Regulation, PKSF Guideline, HR Policy ও সংস্থার বিধি বিধান সমুন্নত রেখে কর্মক্ষেত্রে Quality of work, Transparency Accountabilities ১০০% নিশ্চিত করনের জন্য নিজ নিজ কার্যতালিকা (J/D) অনুসরনে নিরবিচ্ছিন্ন ভাবে দায়িত্ব পালন করা।
২) কর্মএলাকার ব্রাঞ্চ ম্যানেজার এবং শাখা হিসাবরক্ষকদের কার্যক্রম তাদের তালিকা (J/D) এবং কর্ম পরিকল্পনা এবং Movement Register অনুসরনে ব্রাঞ্চে ও মাঠ পর্যায়ে সরাসরি তদারক (Supervise) করা।
৩) দল/মাঠ পরিদর্শনের মাধ্যমে পর্যায়ক্রমে দুই মাসের Round এর আওতায় কর্ম এলাকায় সকল এফ.ও/সি.ও দের কার্যক্রম সরেজমিনে মূল্যায়ন করা। প্রতি মাস শেষে নির্ধারিত ফরমেটের আওতাধীন শাখার এফ.ও/সি.ও দের কার্যক্রম মূল্যায়ন ও অগ্রগতি প্রতিবেদন সহকারী পরিচালকের মাধ্যমে উর্দ্ধতন কর্তৃপক্ষ বরাবরে দাখিল করা।
৪) তিনি কর্ম এলাকা সম্প্রসারণ ও দল গঠন এবং দল পূণগঠনের মাধ্যমে দলের গতিশীলতা বৃদ্ধি করবেন।
৫) শাখা ব্যবস্থাপকের অনুপস্থিতিতে ঐ পদের অতিরিক্ত দায়িত্ব পালন করা এবং কর্মসূচীর অবয়ব ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বস্তুনিষ্ঠ উদ্যোগ গ্রহন করবেন।
৬) শাখার তহবিল ব্যবস্থাপনায় সরেজমিনে তদারক করা এবং প্রয়োজনীয় নির্দেশ ও পরামর্শ প্রদান করা।
৭) শাখায় তৈরীকৃত বিল ভাউচারসমূহ প্রস্তুত ও যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়মমতো হচ্ছে কিনা তা দেখা।
৮) কোন ব্রাঞ্চের কোন কর্মী মাঠ কার্যক্রমে দূর্বল হলে দূর্বল দিক চিহ্নিতকরণ এবং তাৎক্ষনিকভাবে তাকে উপযুক্ত On the job প্রশিক্ষণ প্রদান এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত পরামর্শ প্রদান করা এবং উর্দ্ধতন কর্তৃপক্ষকে তার কাজের অগ্রগতি সম্পর্কে দ্রুত অবহিত করা।
৯) ব্রাঞ্চভিত্তিক জেনারেল লেজার তথ্য অনুযায়ী এমআইএস রিপোর্ট এর সাথে মিল আছে কিনা যাচাই করা।
১০) ঋণের সিলিং অনুযায়ী ঋণ প্রস্তাব বিধিবদ্ধ নিয়মে সরেজমিনে যাচাই বাছাই কওে অনুমোদন করা এবং এরিয়া ম্যানেজার নিজ উপস্থিতিতেই প্রতিটি ঋণ বিতরণ করা যাতে Accountability এবং পরবর্তীতে Follow up নিশ্চিত হয়।
১১) ঋণের সিলিং অনুযায়ী শাখা ব্যবস্থাপক ঋণ প্রস্তাব যাচাই বাছাই করে অনুমোদন করছেন কিনা তা সরেজমিনে পরীক্ষা করে দেখা এবং ঋণের ব্যবহার মাঠ পর্যায়ে সরেজমিনে গিয়ে চেক করা ও ফলোআপ করা।
১২) কর্ম এলাকায় BDP অর্জন ও অন্যান্য কার্যক্রম সংক্রান্ত Action Plan (বিশেষত: সদস্য ভর্তিও টার্গেট, দলের সভায় উপস্থিতির হার, ঋণী সদস্যের হার, Loan Outstanding Target, খেলাপী ও Write Off কৃত ঋণ আদায় এবং Group dynamism প্রতিষ্ঠা ইত্যাদি সঠিক ও সুষ্ঠু বাস্তবায়নে স্ব-স্ব কর্ম এলাকায় নেতৃত্ব গ্রহন করা।
১৩) কর্তৃপক্ষ অতিরিক্ত দায়িত্বভার অর্পন করলে তা যথাযথভাবে সম্পাদন করা।
Job Location
চট্টগ্রাম জেলাধীন সন্দীপ উপজেলা এবং কুমিরা ও বরমা, নাপোড়া বাজার, কক্সবাজার জেলাধীন মহেশখালী, কুতুবদিয়া ও পেকুয়া এবং ফেনী, নোয়াখালী ও কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলাধীন শাখা সমূহের গ্রাম পর্যায়ে।
Salary Range
বেতন সর্বসাকুল্যে ৩৯,৩২৬ টাকা।
এছাড়া মোবাইল বিল ১১০০, লাঞ্চ ভাতা দৈনিক ৬০ টাকা ও প্রকৃত মাঠভাতা প্রদান করা হবে।
Other Benefits
চাকুরী নিয়মিতকরণ সাপেক্ষে বছরে ২টি উৎসব বোনাস, ২টি ইনসেনটিভ বোনাস, বৈশাখী বোনাস, প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি সুবিধা, বার্ষিক বেতন বৃদ্ধি, দুর্ঘটনাজনিত চিকিৎসায় আর্থিক সহায়তা, মোটর সাইকেল ক্রয়ে বিনা সুদে ঋণ সুবিধা, বিনোদন ছুটি, অর্জিত ছুটি নগদায়ন এবং বিধিবদ্ধ অন্যান্য আর্থিক সুবিধা প্রদান করা হবে।