Experience
- At least 8 years
- The applicants should have experience in the following business area(s): NGO, Micro-Credit
Education
- Masters
Requirements
- At least 8 years
- The applicants should have experience in the following business area(s): NGO, Micro-Credit
Skills Required
Additional Requirements
- Age At most 45 years
· Age At most 45 years.· এরিয়া ম্যানেজার বা সমপদে ন্যুনতম ২ বছরের অভিজ্ঞতাসহ ক্ষুদ্রঋণ কার্যক্রমে ৮ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।· মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে। নিজস্ব মোটরসাইকেল ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।· অধিক অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।· ৫ টি শাখা ও ২৫ কোটি টাকা ঋণস্থিতি সুপারভিশন ও মনিটরিং করার অভিজ্ঞতা থাকতে হবে।
Responsibilities & Context
এমআরএ সনদ প্রাপ্ত (সনদ নং:২১১১২-০০০০১-০০৭৬২) এবং পিকেএসএফ-এর সহযোগী সংস্থা হিসেবে মানব মুক্তি সংস্থা, সিরাজগঞ্জ, পাবনা ও টাঙ্গাইল জেলায় দীর্ঘদিন যাবৎ সফলতার সঙ্গে আইজিপি (ক্ষুদ্রঋণ কার্যক্রম) সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি ও প্রকল্প বাস্তবায়ন করে আসছে। সংস্থার ক্ষুদ্রঋণ কার্যক্রমে এরিয়া ম্যানেজার পদে লোক নিয়োগের জন্য আগ্রহী এবং যোগ্য বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।
প্রধান দায়িত্বসমুহ (Key Responsibilities):
- লক্ষ্যমাত্রা অর্জন ও পরিকল্পনা প্রণয়ণ: দায়িত্বপ্রাপ্ত শাখাসমূহের বার্ষিক, ষান্মাসিক ও মাসিক পরিকল্পনা প্রণয়ন করা; পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন ফলোআপ করা; পরিকল্পনার বিপরীতে অর্জন প্রতিবেদন প্রস্তুত ও যাচাইপূর্বক প্রয়োজনীয় ব্যাখ্যা প্রদান ও ব্যবস্থা গ্রহণ করা। শাখা ব্যবস্থাপকদের ব্যক্তিগত মাসিক পরিকল্পনা ও প্রতিবেদন যাচাই এবং প্রতিদিনের কাজ ফলোআপ ও দিকনির্দেশনা প্রদান করা। নিজের (এরিয়া ম্যানেজারের) ব্যক্তিগত বার্ষিক, ষান্মাসিক ও মাসিক পরিকল্পনা ও প্রতিবেদন প্রস্তুত করা।
- শাখাসমূহ তদারকি: দায়িত্বপ্রাপ্ত ৫টি শাখার (কর্মী ও কর্মসূচি ব্যবস্থাপনা) সামগ্রিক কার্যক্রমের সঠিক বাস্তবায়ন নিশ্চিত করা এবং নিয়মিত সুপারভাইজ করা।
- সম্পদ ও তহবিল ব্যবস্থাপনা: মানবসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা এবং শাখাগুলোর তহবিলের সঠিক ব্যবস্থাপনায় প্রত্যক্ষ ভূমিকা রাখা।
- অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন: এরিয়ার ৫টি শাখার অগ্রগতি, সমস্যা ও করণীয় বিষয়ে লাইন ম্যানেজার (পিসি আইজিপি/ডিডি)-এর নিকট নিয়মিত প্রতিবেদন উপস্থাপন করা এবং কর্মসূচি বিষয়ে জবাবদিহি করা।
- ঋণ বিতরণ ও পোর্টফোলিও বৃদ্ধি: প্রতিষ্ঠানের নিয়ম মেনে মানসম্মত ঋণ বিতরণের মাধ্যমে ঋণের পোর্টফোলিও ও ঋণী সংখ্যা বৃদ্ধি করা।
- বকেয়া নিয়ন্ত্রণ: চলতি বকেয়া রোধ এবং মেয়াদোত্তীর্ণ বকেয়া আদায়ের মাধ্যমে এরিয়ার বকেয়া সর্বনিম্ন রাখার ব্যবস্থা গ্রহণ করা।
- সমস্যা সমাধান: শাখা পর্যায়ে উত্থাপিত বিভিন্ন সমস্যা বিশ্লেষণ করে তা সমাধানের কার্যকর পদক্ষেপ নেওয়া এবং প্রয়োজনে লাইন ম্যানেজারের সহায়তা গ্রহণ করা।
- কার্যক্রম সম্প্রসারণ: মাঠপর্যায়ে মাইক্রোফাইন্যান্স কার্যক্রমের প্রসারে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা এবং নতুন এলাকায় সম্ভাব্য গ্রাহক ও পণ্যের গ্রহণযোগ্যতা যাচাই করা।
- কর্মীদের দক্ষতা উন্নয়ন: প্রশিক্ষণ, ওরিয়েন্টেশন, কোচিং, জ্ঞান বিনিময় ও অনুপ্রেরণার মাধ্যমে শাখা ব্যবস্থাপক ও মাঠকর্মীদের দক্ষ করে গড়ে তোলা।
- শাখা বিশ্লেষণ ও ঝুঁকি চিহ্নিতকরণ: শাখাগুলোর শক্তি, দুর্বলতা, সুযোগ ও ঝুঁকি (SWOT) বিশ্লেষণ করা; কার্যক্রমের ঝুঁকি ও চ্যালেঞ্জ চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া।
- ঋণের গুণগতমান বৃদ্ধি: ঋণের গুণগতমান নিশ্চিত করতে শাখাভিত্তিক কৌশল নির্ধারণ ও তা বাস্তবায়নে সহায়তা করা।
- অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও নীতিমালা অনুসরণ: শাখাগুলোতে প্রতিষ্ঠানের নীতিমালা, হিসাব ও নগদ ব্যবস্থাপনা এবং অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা যথাযথভাবে অনুসরণ হচ্ছে কি না তা নিশ্চিত করা। নিরীক্ষা (অডিট) আপত্তি নিষ্পত্তিতে সহায়তা করা।
- কর্মীদের পারফরম্যান্স মূল্যায়ন: শাখা ব্যবস্থাপক ও অন্যান্য কর্মীদের কর্মক্ষমতা মূল্যায়নে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে সহায়তা করা।
- কর্মীদের দ্বন্দ্ব নিরসন: কর্মীদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও মতভেদ চিহ্নিত করে তা সমাধানের উদ্যোগ নেওয়া।
- প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ: দায়িত্বপ্রাপ্ত শাখাগুলোর প্রশাসনিক প্রয়োজনে উপযুক্ত পদক্ষেপ নেওয়া।
- মাঠপর্যায় পরিদর্শন: নিয়মিত ফিল্ড ভিজিট করা, সমিতির সভায় উপস্থিত থাকা ও পরিচালনা করা, ঋণ আবেদনকারীদের যাচাই করা এবং প্রতিবেদন প্রস্তুত করা।
- স্টেকহোল্ডারদের সাথে যোগাযোগ: স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও অন্যান্য অংশীদারদের সাথে সুসম্পর্ক বজায় রাখা।
- জরুরী কাজে অংশগ্রহণ: জরুরী মানবিক সহায়তা কার্যক্রমে অংশগ্রহণ করা।
- কর্তৃপক্ষকে রেসপন্স: কর্তৃপক্ষের চাহিদা, প্রয়োজন, নির্দেশনা ও মতামত অনুযায়ী যেকোনো কাজ সম্পাদন করা।
Job Other Benifits
- Festival Bonus: 3
জ্বালানী ও তৈল খরচ, মোবাইল বিল ও মাসিক লাঞ্চ ভাতা, বৎসরে ৩টি উৎসব ভাতা, পিএফও গ্রাচ্যুয়িটি সুবিধা, পিএফ হতে ঋণ গ্রহন সুবিধা, সুদবিহীন মোটরসাইকেল ও মোবাইল ঋণ গ্রহন সুবিধা। সাপ্তাহিক ছুটি ২ দিন।