Title: প্রোগ্রাম অফিসার (পিও-০৩) (মাইক্রোএন্টারপ্রাইজ)
Company Name: Development Initiative for Social Advancement (DISA)
Vacancy: 100
Age: At most 35 years
Job Location: Anywhere in Bangladesh
Salary: --
Experience:
স্নাতক/স্নাতকোত্তর
কোন সুপ্রতিষ্ঠিত এনজিওতে মাইক্রোএন্টারপ্রাইজ প্রোগ্রামে কমপক্ষে ২ (দুই) বছর কাজের অভিজ্ঞতা অথবা ক্ষুদ্রঋণ কার্যক্রমে ০৪ (চার) বছরের অভিজ্ঞতা।
নির্বাচিত প্রার্থীদের কম্পিউটারে কাজের দক্ষতা থাকা আবশ্যক
নির্বাচিত প্রার্থীদের দায়িত্ব পালনের জন্য অবশ্যই মোটর সাইকেল ব্যবহার করতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে। নির্বাচিত প্রার্থীদের প্রয়োজনে মোটর সাইকেল ঋণ প্রদান করা হবে এবং প্রতি কিলোমিটার ৪.০০ টাকা হারে জ্বালানী বিল দেয়া হবে।
ডেভেলাপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশাল এডভান্সমেন্ট (দিশা) জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা (এমআরএ সনদ নং-০১৩০৬-০০৪৮০-০০০২৪) বিগত ৩২ বছর যাবৎ দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্রঋণ এবং অন্যান্য উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। সংস্থাটি বর্তমানে দেশের ১৯ টি জেলায় ১১০ টি শাখার মাধ্যমে দরিদ্র জনসাধারণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে "ক্ষুদ্রঋণ কার্যক্রম" পরিচালনা করছে। বর্তমানে ক্ষুদ্রঋণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে বাংলাদেশের যে কোন অঞ্চলে গ্রামীণ জনগোষ্ঠীর সাথে কাজ করতে আগ্রহী প্রার্থীদের নিম্নবর্ণিত পদে নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থীদের সরাসরি মাঠ পর্যায়ে অবস্থান করে গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে ঋণ বিতরণ, আদায় ও সঞ্চয় কার্যক্রম পরিচালনা করতে হবে।
বেতন ও ভাতাদি:
প্রশিক্ষণকাল ১ মাস ২৫০০০/-
শিক্ষানবীশ কাল ৫ মাস ২৭০০০/-
৬ মাস পর স্থায়ীকরণ হলে ৩১৮৮৮/-
সংস্থায় কর্মীদের জন্য পিএফ, পিএফ এর বিপরীতে ঋণের সুবিধা, স্থায়ীকরণের ৫ (পাঁচ) বছর পর থেকে গ্রাচ্যুইটি, বছরে ২০ দিন স্ব-বেতনে অর্জিত ছুটি, চিকিৎসা ও বীমা সুবিধা, বছরে ২ টি উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা, লং সার্ভিস বেনিফিট, বিবাহভাতা, মোবাইল বিল, বাই-সাইকেল/মোটর সাইকেল মেরামত, মহিলা কর্মীদের জন্য বিশেষ যাতায়াত ভাতা, স্ববেতনে ৬ (ছয়) মাস মাতৃত্বকালীন ছুটি, স্ববেতনে পিতৃত্বকালীন ৭ (সাত) দিন ছুটি, বছরে ১২ দিন স্ববেতনে নৈমিত্তিক ছুটি, বছরে ১৫ দিন স্ববেতনে মেডিকেল ছুটি, বদলীকালীন পরিবারসহ বাসস্থান স্থানান্তর খরচ, স্বল্প মূল্যে আবাসন সুবিধা এবং অন্যান্য সুযোগ সুবিধা বিদ্যমান (যেমন, কাজের মূল্যায়নের ভিত্তিতে বিভিন্ন ধরনের প্রণোদনা ও পদোন্নতি)।