এরিয়া ম্যানেজার

Job Description

Title: এরিয়া ম্যানেজার

Company Name: Come to Work (CTW)

Vacancy: 2

Age: At most 50 years

Job Location: Dinajpur, Nilphamari, Rangpur

Salary: --

Experience:

  • At least 2 years
  • The applicants should have experience in the following business area(s): NGO


Published: 2026-02-24

Application Deadline: 2026-03-13

Education:
    • Bachelor/Honors
  • স্নাতক/ সমমান



Requirements:
  • At least 2 years
  • The applicants should have experience in the following business area(s): NGO


Skills Required:

Additional Requirements:
  • Age At most 50 years
  • বয়স: সর্বোচ্চ ৫০ বছর

  • অভিজ্ঞতা: ঋণ কার্যক্রমে এরিয়া ম্যানেজার হিসাবে ২ বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

  • কম্পিউটার দক্ষতা আবশ্যক।

  • মোটর সাইকেল চালানো বাধ্যতামূলক এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।



Responsibilities & Context:

কাম টু ওয়ার্ক (সিটিডাব্লিউ) একটি বে-সরকারী স্বেচ্ছাসেবী এনজিও। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে পরিচালিত “মাইক্রো ফিন্যান্স প্রোগ্রাম (এমএফপি)’র” ব্রাঞ্চ পর্যায়ে ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনায় নিম্ন বর্ণিত পদে নিয়োগ দানের জন্য উদ্যোগী, উদ্যোমী, আত্মবিশ্বাসী এবং গতিশীল টিমে কাজ করতে আগ্রহী প্রকৃত বাংলাদেশী নারী/ পুরুষ এর নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

কর্মস্থল: দিনাজপুর, রংপুর ও নীলফামারী জেলার যে কোন এরিয়া অফিস।

প্রধান দায়িত্ব সমূহ :

  • মাইক্রোফিন্যান্স কোঅর্ডিনেটর (এমএফসি) / নির্বাহী পরিচালক এর পরামর্শ/ সহায়তা এবং নির্দেশক্রমে দায়িত্ব প্রাপ্ত কর্মসূচী/ প্রকল্পের সমন্বিত পরিকল্পনা প্রণয়ন, সুষ্ঠ বাস্তবায়ন, মনিটরিং ও মূল্যায়নের দায়িত্ব পালন করবেন।

  • অভিষ্ঠ জনগোষ্ঠীর প্রয়োজনীয় ও কাঙ্খিত কর্মসূচী/প্রকল্প সর্ম্পকে সুপরিচিত হতে হবে এবং তার তত্বাবধানশীল কর্মসূচীর আর্থ-সামাজিক জরিপ, মুল্যায়ন ও পরীবিক্ষণ ইত্যাদি পরিচালনার দায়িত্ব পালন করতে হবে।

  • নিয়ন্ত্রনাধীন কর্ম এলাকায় নিয়মিত পরিদর্শন এবং সংস্থার বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহনের জন্য স্থানীয় জনগোষ্টীকে উদ্বুদ্ধ করতে হবে।

  • দলীয় সদস্য ও কর্মীদের জ্ঞানের প্রসারতা, দক্ষতা বৃদ্ধির জন্য অংশগ্রহন মূলক প্রশিক্ষণ ও শিক্ষামূলক অধিবেশনের আয়োজন এবং যে কোন প্রশিক্ষণ ও সেমিনারে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে অংশগ্রহন করতে হবে। প্রয়োজনে প্রশিক্ষণ/সেমিনারে ফ্যাসিলিটেটর হিসাবে দায়িত্ব পালন করতে হবে ।

  • নিয়ন্ত্রনাধীন কর্মসূচীর ব্রাঞ্চ ভিত্তিক সকল কর্মকান্ডের নথিপত্র সংরক্ষণের জন্য দায়িত্বশীল হতে হবে এবং প্রধান কার্যালয়ে মাইক্রোফিন্যান্স কোঅর্ডিনেটর (এমএফসি)/এমআইএস অফিসারের নিকট অগ্রগতি/ আর্থিক প্রতিবেদন সহ সংশ্লিষ্ট অন্যান্য তথ্য সংস্থার/ কর্মসূচীর চাহিদা অনুযায়ী নির্দ্ধারিত সময়ের মধ্যে অন্যান্য প্রতিবেদন দাখিল নিশ্চিত করতে হবে। সংস্থা বা দাতা সংস্থার চাহিদা মোতাবেক দায়িত্ব প্রাপ্ত এরিয়া কার্যালয় সমূহের মাসিক, ত্রৈমাসিক, খন্ডকালীন এবং বার্ষিক কাজের যাবতীয় অগ্রগতির প্রতিবেদন সমন্বয়করণ করে যথাসময়ে নির্ভুলভাবে প্রধান কার্যালয় / কর্তৃপক্ষের নিকট নির্দ্ধারিত সময়ের মধ্যে প্রেরণ নিশ্চিত করতে হবে।

  • ব্রাঞ্চ ম্যানেজারের মাধ্যমে প্রধান কার্যালয়ে অর্থ ও প্রশাসন সর্ম্পকিত বিভাগকে সহযোগিতা করতে হবে এবং অটোমেশন সহ অফিসের ক্যাশবুক, লেজার বুক, ব্যালেন্স সীট ও ইনভেন্টরী রেজিষ্টার আপ-টু-ডেট রাখা নিশ্চিত করতে হবে। সমিতি/ গ্রূপ থেকে সঠিক ভাবে টাকা সংগ্রহ ও তা সময়মত ব্যাংকে জমা দেয়ার বিষয়টিও ১০০% নিশ্চিত করতে হবে।

  • ব্রাঞ্চ অফিসের মাসিক কর্ম পরিকল্পনা সহ মাসিক, সাপ্তাহিক প্রতিবেদন, আদায়সীট, সাব-লেজার, মুভমেন্ট রেজিষ্টার, কর্মী হাজিরা রেজিষ্টার, ঋণ আবেদন ও ঋণ চূক্তি পত্র যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে যাচাই-বাছাই অনুমোদন প্রক্রিয়া ১০০% নিশ্চিত করতে হবে।

  • প্রতিমাসে ব্রাঞ্চ ভিত্তিক নিয়োজিত সকল সহকর্মীদের (ব্রাঞ্চ ম্যানেজার, হিসাবরক্ষক, এমএফও) সাথে মাসিক সমন্বয় সভায় অংশগ্রহন করতে হবে এবং কার্যক্রমকে গতিশীল রাখতে হবে।

  • মাইক্রোফিন্যান্স প্রোগ্রামের বর্তমান প্রেক্ষাপটে চলতি বকেয়া অগ্রহণযোগ্য সহ মেয়াদউত্তীর্ণ বকেয়া আদায়ের জন্য ব্রাঞ্চভিত্তিক পরিকল্পনা গ্রহন ও ১০০% বাস্তবায়ন করতে হবে।

  • মাসিক ও সাপ্তাহিক প্রতিবেদন অনুযায়ী এরিয়া / ব্রাঞ্চ অফিসের ব্যাংক ব্যালেন্স সঠিক আছে কিনা তা সরেজমিনে পরিদর্শন করতে হবে।

  • সংস্থার প্রধান নির্বাহী কর্তৃক দেয় অন্যান্য দায়িত্ব পালন করতে হবে এবং প্রয়োজনে সংস্থার অন্যান্য কাজে সহযোগিতা করতে হবে।

  • মাসিক/ সাপ্তাহিক কর্ম-পরিকল্পনা মাইক্রোফিন্যান্স কোঅর্ডিনেটর (এমএফসি) এর নিকট দাখিল করতে হবে। প্রতি সপ্তাহে পূর্বে প্রস্তুতকৃত পরিকল্পনা অনুযায়ী সমিতি পরিদর্শন নিশ্চিত করতে হবে এবং সমিতির সভায় উপস্থিতির হার বৃদ্ধি সহ সচেতনতা মূলক আলোচনা, সঠিক কাজে ঋণের ব্যবহার ও প্রকল্প যাচাই সম্পর্কিত মতামত/ পরার্মশ দেয়ার ব্যবস্থা চলমান রাখতে হবে। সদস্যদের সঞ্চয় ও ঋণের স্থিতি সরেজমিনে যাচাই নিশ্চিত করতে হবে।

  • সমিতি পর্যায়ে বকেয়া সদস্যদের সাথে সরাসরি যোগাযোগ নিশ্চিত করতে হবে এবং মাষ্টার রোলে স্বাক্ষরকৃত ঋণের পরিমান অনুযায়ী ঋণীরা ঋণ পেয়েছে কিনা তা যাচাই করতে হবে ।

  • ব্রাঞ্চ অফিস পর্যায়ে কর্মীদের কোন অসঙ্গতি পরিলক্ষিত হলে তা’ তাৎক্ষণিক ভাবে সরেজমিনে পর্যবেক্ষণ করার পর এমএফসি-কে বিষয়টি অবগত করা সহ লিখিত প্রতিবেদন দাখিল করতে হবে এবং স্বল্প সময়ের মধ্যে সমস্যার সমাধান করতে হবে।

  • ব্রাঞ্চ অফিস এবং ফিল্ড পরিদর্শন কালীণ সময়ে কর্মসূচীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোন অ-সামাজিক ও আর্থিক কর্মকান্ডের সাথে নিয়োগ-প্রাপ্ত কর্মীরা জড়িত কিনা তা সার্বিকভাবে পর্যবেক্ষণ করতে হবে এবং তাৎক্ষণিক লিখিত ভাবে কর্তৃপক্ষকে অবগত করা সহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন বাধ্যতামূলক।

  • দায়িত্ব প্রাপ্ত এরিয়ায় কোনক্রমে কিস্তি বকেয়া না হয়, সেই পদক্ষেপ গ্রহন করতে হবে এবং চলতি বকেয়া রোধের কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে। এছাড়া টীম ওয়ার্ক সাপেক্ষে বকেয়া কিস্তি আদায় নিশ্চিত করতে হবে।

  • কর্ম এলাকার সরকারী-বেসরকারী সংস্থা ও স্থানীয় সরকার প্রতিনিধিদের সাথে সু-সম্পর্ক বজায় রাখা সহ বিভিন্ন সমন্বয় সভা/ কর্মশালায় প্রতিনিধিত্ব করতে হবে।

  • সঞ্চয় ও ক্ষুদ্র ঋণ কর্মসূচী ব্যতিত মাইক্রোফিন্যান্স কর্মসূচীর অন্তর্ভুক্ত অন্যান্য সকল কর্মসূচীর সফল বা¯তবায়ন নিশ্চিত করতে হবে।

  • ব্রাঞ্চ অফিস ও ফিল্ড পর্যায়ে আভ্যন্তরীণ ও বহিরাগত ভিজিটর, অডিট ও মনিটরিং টীমকে সার্বিক সহযোগিতা প্রদান করা বাধ্যতামুলক।

  • কর্মসূচীর স্বার্থে ব্রাঞ্চ অফিসে / কার্যালয়ে রাত্রি যাপন সহ সরকারী / সাপ্তাহিক ছুটির দিনে কাজ করার মানসিকতা থাকতে হবে।

  • দায়িত্ব প্রাপ্ত এরিয়ার ব্রাঞ্চ অফিস থেকে প্রধান কার্যালয়ে অর্থ ফেরত এর সিডিউল অনুযায়ী পিকেএসএফ / ব্যাংকের কিস্তি ফেরত যথাসময়ে নিশ্চিত করতে হবে।

  • জেন্ডার ধারনাকে মেনে চলতে হবে এবং দায়িত্বাধীন সকল কর্মীর মাঝে জেন্ডার ধারাকে তুলে ধরতে হবে।

  • দায়িত্ব প্রাপ্ত এরিয়ার লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থতা অযোগ্যতা বলে বিবেচিত হবে। কর্মী কর্তৃক মাঠ পর্যায়ে হস্তমজুদ যাতে না হয় সে বিষয়ে ব্রাঞ্চের দায়িত্ব প্রাপ্ত বিএম এবং হিসাবরক্ষককে সতর্কতা অবলম্বন সহ প্রয়োজন বোধে প্রশিক্ষণ বাস্তবায়ন, মনিটরিং ও মুল্যায়ন গত বিষয়ে সংস্থা / কর্মসূচীকে প্রয়োজনীয় সহযোগিতা করতে হবে।

  • প্রতিদিন কর্মী হাজিরা ও বাইরে যাওয়ার পূর্বে মুভমেন্ট রেজিষ্টার ভ্রমন বিবরণী লিপিবদ্ধ করা বাধ্যতামুলক। এছাড়া প্রতি মাসে ব্রাঞ্চ এবং সমিতি পরির্দশন সহ ১ (এক) টি ব্যাক টু অফিস রির্পোট এমএফসি এর নিকট দাখিল করতে হবে ।

  • নিয়োগ প্রাপ্ত কর্মসূচী/ প্রকল্পের সকল কাজ সংস্থার অনুমোদিত নীতিমালা, অফিস-নির্দেশনা অনুযায়ী নিয়ন্ত্রিত হবে এছাড়া নির্ভুল এবং স্বচ্ছ ভাবে অর্পিত দায়-দায়িত্ব সম্পাদন করবেন।



Job Other Benifits:
    • বেতন ভাতা: ৬ মাস শিক্ষানবিসকালে ৩৪,৩৫০/- টাকা এবং স্থায়ী হলে ৪২,০০০/- টাকা (আলোচনা সাপেক্ষে শিক্ষানবিস কাল হ্রাস হতে পারে)। এছাড়াও সংস্থার নিয়ম অনুযায়ী মটরসাইকেল ও মোবাইল বিল প্রাপ্ত হবেন।

    অন্যান্য সুবিধাদি:

    • চাকুরী বিধি অনুযায়ী নিয়োগ প্রাপ্তদের বার্ষিক বেতন বৃদ্ধি, চাকরি স্থায়ী হলে গ্র্যাচুইয়িটি, ২টি উৎসব ভাতা ও পদোন্নতির সুযোগ রয়েছে।



Employment Status: Full Time

Job Work Place:

Company Information:

Gender: Male and Female can apply

Read Before Apply: Please apply only who are fulfilling all the requirements of this job

Category: NGO/Development

Similar Jobs