মাইক্রোফিন্যান্স অফিসার

Job Description

Title: মাইক্রোফিন্যান্স অফিসার

Company Name: Come to Work (CTW)

Vacancy: 15

Age: At most 40 years

Job Location: Dinajpur, Nilphamari, Rangpur

Salary: --

Experience:

  • At least 1 year
  • The applicants should have experience in the following business area(s): NGO


Published: 2026-02-24

Application Deadline: 2026-03-03

Education:
    • Bachelor/Honors
  • স্নাতক/ সমমান



Requirements:
  • At least 1 year
  • The applicants should have experience in the following business area(s): NGO


Skills Required:

Additional Requirements:
  • Age At most 40 years
  • বয়স: সর্বোচ্চ ৪০ বছর

অভিজ্ঞতা:

  • ঋণ কার্যক্রমে সর্বনিম্ন ১ বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

  • অধিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।

  • মোটর সাইকেল চালানো বাধ্যতামূলক।



Responsibilities & Context:

কাম টু ওয়ার্ক (সিটিডাব্লিউ) একটি বে-সরকারী স্বেচ্ছাসেবী এনজিও। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে পরিচালিত “মাইক্রো ফিন্যান্স প্রোগ্রাম (এমএফপি)’র” ব্রাঞ্চ পর্যায়ে ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনায় নিম্ন বর্ণিত পদে নিয়োগ দানের জন্য উদ্যোগী, উদ্যোমী, আত্মবিশ্বাসী এবং গতিশীল টিমে কাজ করতে আগ্রহী প্রকৃত বাংলাদেশী নারী/ পুরুষ এর নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

কর্মস্থল: দিনাজপুর, রংপুর ও নীলফামারী জেলার যে কোন ব্রাঞ্চ অফিস।

প্রধান দায়িত্ব সমূহ:

  • সংস্থার অনুমোদিত এমএফপি কর্মসূচীর নীতিমালা/ অফিস আদেশ এবং ব্রাঞ্চ ম্যানেজার/ ব্রাঞ্চ হিসাব রক্ষক/ এরিয়া ম্যানেজার এর নির্দেশনা ও পরামর্শ অনুযায়ী কর্মসূচী বাস্তবায়নাধীন এলাকায় সঞ্চয়ী দল গঠন, দলীয় সদস্যদের আয়বৃদ্ধিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ প্রদান সহ লক্ষ্যভুক্ত দল সমূহ নিয়মিত পরির্দশন করতে হবে।

  • দল সুষ্ঠুভাবে পরিচালনার জন্য দলীয় কর্ম-পরিকল্পনা অনুযায়ী নির্দ্ধারিত সময়ে দলে উপস্থিত হওয়া সহ সাপ্তাহিক/ পাক্ষিক/ মাসিক সভা পরিচালনা নিশ্চিত করা ও সদস্য হাজিরা সহ সভার আলোচ্য বিষয় সমূহের সিদ্ধান্তবলী দলীয় রেজুলেশন এ লিপিবদ্ধ করা বাধ্যতামূলক।

  • দলীয় পরিকল্পনা অনুযায়ী লক্ষ্যভুক্ত উপকারভোগীর মাঝে লক্ষ্যমাত্রা অনুযায়ী ১০০% সঞ্চয় জমা করা, ঋণের কিস্তি আদায় ও ঋণ বিতরণ নিশ্চিত করা।

  • নিয়োগপ্রাপ্ত ব্রাঞ্চের দায়িত্বাধীন কর্ম এলাকায় ১৬-১৮ টি দল/সমিতির মাধ্যমে নির্দ্ধারিত ৬(ছয়) মাসের মধ্যে সক্রিয় ৪০০+ জন সঞ্চয়ী এবং ৩৫০+ জন ঋণী দলীয় সদস্যের মাঝে ন্যূনতম =২৫,০০,০০০/- টাকা সঞ্চয়স্থিতি এবং = ৫০,০০,০০০/- ঋণস্থিতি (ভাল ঋণ) থাকতে হবে।

  • দায়িত্বাধীন দলীয় সদস্যর সর্বশেষ আর্থিক অবস্থার জরিপ করতে হবে এবং পরবর্তী বছরের কর্মসূচী কিভাবে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানো যায় তার পরিকল্পনা করতে হবে।

  • সমিতির সদস্যদের নিকট থেকে প্রতিদিন/ প্রতি সপ্তাহে/ মাসিক কিস্তি আদায় ১০০% নিশ্চিত অব্যাহত রাখতে হবে এবং কোন প্রকার বকেয়া গ্রহনযোগ্য নয়। (দায়িত্বপ্রাপ্ত কর্ম-এলাকায় কোন চলতি বকেয়া গ্রহনযোগ্য নয় এবং মেয়াদ উত্তীর্ণ বকেয়া আদায়ের লক্ষমাত্রা অর্জনে দলীয় সদস্যদের সাথে নিয়মিত যোগাযোগ করা সহ মেয়াদউত্তীর্ণ বকেয়া শতভাগ আদায় নিশ্চিত করতে হবে)।

  • নির্দিষ্ট সময়ের মধ্যে সমিতিতে আদায় সম্পন্ন করতে হবে এবং আদায় ও জমাকৃত অর্থ (বেলা ২:৩০ ঘটিকা) যথা সময়ে ব্রাঞ্চ অফিসের হিসাব বিভাগের নিকট জমা করতে হবে।

  • সঞ্চয় ও ঋণের কিস্তি আদায় ও ঋণ বিতরণ সহ সদস্যর প্রতিটি পাশ বইয়ে ও আদায় সীটে নিয়মিত পুষ্টিং প্রদান এবং স্বাক্ষর প্রদান বাধ্যতামূলক। এছাড়া প্রতিদিনের কাজ প্রতিদিন অফিস সময়ের মধ্যে শেষ করতে হবে। পরবর্তী দিনের জন্য কোন কাজ ফেলে রাখা যাবে না।

  • অবশ্যই সমিতির অগ্রগতি প্রতিবেদন, সমিতির সদস্যর মোট সঞ্চয়, দলের নথিপত্র সমূহ সঠিক ভাবে সংগ্রহ ও সংরক্ষণ করতে হবে এবং উত্তম ফলাফলের জন্য তাদেরকে পরামর্শ দিতে হবে।

  • বাস্তবায়িত কর্মসূচীর হিসাবের স্বচ্ছতার জন্য কোন প্রকার কাটাকাটি ও অভার রাইটিং করা যাবে না। প্রয়োজনে এক টানে কেটে দিয়ে নিজের স্বাক্ষর সহ সংশ্লিষ্ট সুপারভাইজারের প্রতি স্বাক্ষর নিতে হবে। দলীয় সদস্যের সঞ্চয়ের টাকা, সদস্য ভর্তি ফি,ঋণ ঝুঁকির টাকা বা যে কোন ঋণের কিস্তি /অগ্রীম আদায়ের টাকা হস্তমজুদ বা পকেটে রাখা যাবে না। এছাড়া সদস্য এর সঞ্চয় উত্তোলন করে অন্য সদস্যর আদায় দেখানো যাবে না। এর ব্যত্যয় ঘটলে আর্থিক দন্ড বাধ্যতামূলক সহ এক দিনের নোটিশে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হবে।

  • সাপ্তাহিক সভায় পেশাগত কাজের সাথে জড়িত কর্মসূচীর কার্যক্রমের সকল প্রতিবেদন দাখিল করতে হবে।

  • দলীয় সদস্যদেরকে আয়বৃদ্ধিমূলক কর্মকান্ডে সাহায্য করতে হবে এবং এলাকার অগ্রগতি পর্যবেক্ষণ, মূল্যায়ন করতে হবে ।

  • সিটিডাব্লিউ-এর অন্যান্য কর্মসূচীর সাথে যোগাযোগ রাখতে হবে এবং প্রয়োজনে পেশাগত কাজ হিসাবে কর্ম এলাকার বাইরে কাজ করতে হবে।

  • নিয়মিত সাপ্তাহিক, মাসিক, ত্রৈমাসিক কর্মী সভায় উপস্থিত থাকতে হবে এবং এলাকার কোন সমস্যা থাকলে তা উপস্থাপন করতে হবে।

  • সংস্থার ব্রাঞ্চ অফিসের প্রয়োজনে অতিরিক্ত কাজ করার মানসিকতা থাকতে/ করতে হবে। এ ছাড়া যে কোন সময় যে কোন স্থানে টীম ওয়ার্কে অংশ গ্রহন করা বাধ্যতামূলক।

  • ব্রাঞ্চ, প্রকল্প এবং সংস্থার বিভিন্ন বিষয়াদি সম্পর্কে গোপনীয়তা, বিশ্বস্ততা এবং সহকর্মীদের সাথে সু-সম্পর্ক বজায় রাখতে হবে। প্রকল্পের এবং সংস্থার কোন সম্পদ বা বিষয় ব্যক্তিগত লাভ বা অন্য কোন অভিপ্রায়ে যাতে ক্ষতিকর কাজে ব্যবহৃত না হয় সে বিষয়ে সচেষ্ট থাকতে হবে।

  • কর্তৃপক্ষ প্রয়োজনে যে কোন দায়িত্ব প্রদান বা অর্পণ বা চাকুরী বিধিমালা পরিবর্তন বা সংযোজন করতে পারবেন।

  • কর্ম দক্ষতার জন্য সংস্থা পরবর্তী বছরে নিয়ম অনুযায়ী বেতন প্রদান সহ বিশেষ পুরস্কার বা সনদ প্রদান করবেন বা তিরস্কার বা চাকুরী নবায়ন নাও করতে পারেন।

  • লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থতা কর্মীর অযোগ্যতা বলে বিবেচনা হবে।

  • চাকুরীতে যোগদানের তারিখ হইতে ১ (এক) বছরের মধ্যে উচ্চ শিক্ষা /প্রশিক্ষণের জন্য কোন প্রকার ছুটি দেয়া হবে না। পরবর্তীতে উচ্চ শিক্ষার জন্য কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে পরীক্ষার রুটিন অনুযায়ী ছুটি পাৎওয়া যাবে।

  • সংস্থার যে কোন প্রশিক্ষণে বাধ্যতামূলক অংশগ্রহন করতে হবে।



Job Other Benifits:
    • বেতন ভাতা: ৬ মাস শিক্ষানবিসকালে ২১,০৫০/- টাকা এবং স্থায়ী হলে ২৪,৮৫০/- টাকা (আলোচনা সাপেক্ষে শিক্ষানবিস কাল হ্রাস হতে পারে)। এছাড়াও সংস্থার নিয়ম অনুযায়ী মটরসাইকেল ও মোবাইল বিল প্রাপ্ত হবেন।

    অন্যান্য সুবিধাদি:

    • চাকুরী বিধি অনুযায়ী নিয়োগ প্রাপ্তদের বার্ষিক বেতন বৃদ্ধি, চাকরি স্থায়ী হলে গ্র্যাচুইয়িটি, ২টি উৎসব ভাতা ও পদোন্নতির সুযোগ রয়েছে।



Employment Status: Full Time

Job Work Place:

Company Information:

Gender: Male and Female can apply

Read Before Apply: Please apply only who are fulfilling all the requirements of this job

Category: NGO/Development

Similar Jobs