Title: Civil Trainer
Company Name: Amco Skill Bangladesh
Vacancy: 03
Age: 25 to 40 years
Job Location: Dhaka
Salary: Tk. 20000 - 30000 (Monthly)
Experience:
AMCO Skill Bangladesh (ASB)
নিয়োগ বিজ্ঞপ্তি
সিভিল ডিপার্টমেন্ট ট্রেইনার
AMCO Skill Bangladesh (ASB) বাংলাদেশের একটি স্বনামধন্য কারিগরি ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে সিভিল ট্রেডে প্রশিক্ষণ প্রদানের জন্য দক্ষ, অভিজ্ঞ ও উদ্যমী সিভিল ডিপার্টমেন্টে ট্রেইনার নিয়োগ দেওয়া হবে।
পদের নাম
সিভিল ট্রেইনার
পদসংখ্যা
০১ জন
কর্মস্থল
AMCO Skill Bangladesh (ASB), বাড্ডা, ঢাকা
মূল দায়িত্বসমূহ
প্রশিক্ষণ পরিকল্পনা, লেসন প্ল্যান, প্রশিক্ষণ উপকরণ ও ব্যবহারিক অনুশীলন প্রস্তুত করা।
প্রশিক্ষণার্থীদের দক্ষতা মূল্যায়ন, উপস্থিতি পর্যবেক্ষণ এবং অগ্রগতি রিপোর্ট প্রস্তুত করা।
ওয়ার্কশপ, ল্যাব ও প্রশিক্ষণ সরঞ্জামের সঠিক ব্যবহার ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা।
প্রশিক্ষণার্থীদের কর্মক্ষেত্র উপযোগী দক্ষতা ও নিরাপদ কর্মপদ্ধতি সম্পর্কে দিকনির্দেশনা প্রদান।
প্রশিক্ষণ কার্যক্রমের প্রয়োজনীয় রেকর্ড, ডকুমেন্টেশন ও রিপোর্ট সংরক্ষণ।
প্রশিক্ষণার্থীদের দক্ষতা অর্জন নিশ্চিত করতে কাঠামোবদ্ধ পাঠদান ও হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা।
প্রশিক্ষণ কাঠামো অনুযায়ী লেসন প্ল্যান, দৈনিক প্রশিক্ষণ সূচি, প্রশিক্ষণ উপকরণ ও মূল্যায়ন পদ্ধতি প্রস্তুত করা।
ব্যবহারিক প্রশিক্ষণের সময় প্রয়োজনীয় যন্ত্রপাতি, টুলস ও নিরাপদ কর্মপদ্ধতির সঠিক ব্যবহার প্রদর্শন করা।
ব্যবহারিক মূল্যায়ন, লিখিত পরীক্ষা এবং কর্মক্ষেত্রভিত্তিক সিমুলেশন কার্যক্রমের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের দক্ষতা মূল্যায়ন করা।
প্রশিক্ষণার্থীদের মধ্যে শৃঙ্খলা, সময়ানুবর্তিতা, উপস্থিতি ও পেশাদার কর্মনৈতিকতা গড়ে তোলা।
জাতীয় পেশাগত মানদণ্ড অর্জনে প্রশিক্ষণার্থীদের ব্যক্তিগত পরামর্শ ও মেন্টরিং প্রদান করা।
প্রশিক্ষণ কেন্দ্রের নীতিমালা, শিল্প নিরাপত্তা বিধিমালা এবং গুণগত মান নিশ্চিতকরণ প্রক্রিয়া অনুসরণ করা।
প্রতিষ্ঠানের নীতিমালা ও নির্দেশনা অনুযায়ী অন্যান্য দায়িত্ব পালন।
শিক্ষাগত যোগ্যতা
স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং।
ন্যূনতম এইচএসসি পাশ হতে হবে।
NSDA লেভেল ০২ থাকতে হবে এবং লেভেল ০৩ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
বেসিক ইংলিশ জানতে হবে।
অভিজ্ঞতা
সিভিল ট্রেড বা সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ১-২ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা।
Mason, Tiles Mason, Steel Fixer, Building Painting, Scaffolding সম্পর্কে বিশেষ ধারণা ধারণা থাকতে হবে।
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষক হিসেবে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
সিভিল এর বিদেশে কাজ করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
ট্রেনিং সেন্টার অথবা গালফ ভুক্ত দেশে কাজ করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
প্রয়োজনীয় দক্ষতা
· সিভিল ইঞ্জিনিয়ারিং
· প্রশিক্ষকতা (Instructor)
· প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন (Training & Development)
· সংশ্লিষ্ট ট্রেডে ব্যবহারিক ও কারিগরি দক্ষতা।
· MS Office পরিচালনায় দক্ষতা।
বেতন ও সুযোগ-সুবিধা
আকর্ষণীয় বেতন (যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে আলোচনা সাপেক্ষে) ।
বার্ষিক দুইটি উৎসব ভাতা ।
বার্ষিক বেতন বৃদ্ধি ।
প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদেরকে হালনাগাদ জীবনবৃত্তান্ত (CV), শিক্ষাগত যোগ্যতার সনদের কপি এবং সাম্প্রতিক তোলা ছবি ই-মেইলের মাধ্যমে পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।
📧 ই-মেইল: info@amcoskillbd.com
ই-মেইলের বিষয়: Application for Civil Trainer
যোগাযোগের ঠিকানা
AMCO Skill Bangladesh (ASB)
৮২৮, ফকিরখালী, সাতারকুল, বাড্ডা, ঢাকা-১২১২
📞 +8801896-229304, +8801805-015778
Interview Date : 11/09/2026