Title: স্পেশাল অপারেশনস অ্যান্ড মনিটরিং অফিসার
Company Name: Christian Service Society (CSS)
Vacancy: 02
Age: At most 38 years
Job Location: Khulna
Salary: Negotiable
Experience:
স্নাতক/ স্নাতকোত্তর
যেকোনো ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে মাইক্রোফাইন্যান্স কার্যক্রমে সংশ্লিষ্ট/মনিটরিং অফিসার/আরএম হিসাবে ৩ বছরের অভিজ্ঞতা সহ মাইক্রোফাইন্যান্স কার্যক্রমে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা।
ব্রাঞ্চ, অঞ্চল পর্যায়ে নেতৃত্ব প্রদানের বাস্তব অভিজ্ঞতা।
অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য থাকবে।
কম্পিউটারের এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট, ই-মেইল ও ইন্টারনেট এবং যে কোনো ধরনের সফটওয়্যার পরিচালনায় পারদর্শীতা থাকতে হবে ।
নারী প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করা যাচ্ছে।
প্রার্থীদের দুইজন প্রত্যয়নকারীর নিকট হতে প্রত্যয়ন পত্র সংগ্রহ করে জমা দিতে হবে ।
প্রার্থীদের সংস্থার চাহিদা মোতাবেক আইনগত অভিভাবকের নিকট হতে অঙ্গীকারনামা জমা দিতে হবে ।
প্রার্থীর নিজস্ব মোটরসাইকেল এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে চাকুরিতে অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদনপত্রে অবশ্যই সচল মোবাইল নাম্বার ও ইমেইল এ্যাড্রেস উল্লেখ করতে হবে।
প্রার্থীদের অবশ্যই সৎ, পরিশ্রমী এবং অধূমপায়ী হতে হবে।
সিএসএস একটি জনকল্যাণব্রতী স্বেচ্ছাসেবী সংস্থা। ১৯৭২ সাল থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংস্থার এমআরএ সনদ নং: ০২৫৭৮-০১৯৭৭-০০১২৯। সংস্থার মাইক্রোফাইন্যান্স (এমএফপি) প্রোগ্রামের জন্য “স্পেশাল অপারেশনস অ্যান্ড মনিটরিং অফিসার” নিয়োজিত হবেন।
Job Responsibilities:
কার্যক্রমে পরিচালনাগত দায়িত্ব:
প্রতিষ্ঠানের নীতিমালা এবং ব্যবস্থাপনা নির্দেশনার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে নিয়মিত শাখা, অঞ্চল ও জোন পরিদর্শন করা।
মাঠপর্যায়ে পরিচালনাগত দূর্বলতা, ঝুঁকি, অনিয়ম ও সিস্টেমগত সীমাবদ্ধতা শনাক্ত করা/পূর্বে শনাক্ত করা সীমাবদ্ধতা কাটিয়ে উঠার জন্য তাৎক্ষণিক এবং দীর্ঘমেয়াদি সমাধানের সুপারিশ/সহযোগিতা প্রদান।
অপারেশনাল ঝুঁকি, জালিয়াতির সম্ভাবনা, আর্থিক শৃঙ্খলা ও অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে কোনো পর্যবেক্ষন থাকলে তা উন্নত করার জন্য সুপারিশ ও সহযোগিতা করা।
দূর্বল শাখার কার্যক্রম উন্নয়ন:
দূর্বল, ঝুঁকিপূর্ণ অথবা নিম্ন কর্মদক্ষতাসম্পন্ন শাখা/অঞ্চলে প্রয়োজন অনুযায়ী সরাসরি অবস্থান করে শাখার/অঞ্চলের কার্যক্রম স্বাভাবিক অবস্থায় নিয়ে আসা।
শাখার কার্যক্রম পরিচালনা করার জন্য বাস্তবভিত্তিক অ্যাকশন প্ল্যান প্রস্তুত, বাস্তবায়ন, পর্যবেক্ষণ এবং কাঙ্খিত ফলাফল অর্জন না হওয়া পর্যন্ত কাজ করা/ তদারকি করা।
প্রয়োজন হলে শাখার দৈনন্দিন কার্যক্রমে সরাসরি সহযোগিতা প্রদান করা।
গুরুত্বপূর্ণ সমস্যা, ঝুঁকি ও অগ্রগতি সম্পর্কে উর্ধ্বতন কর্তৃপক্ষকে নিয়মিত অবহিত করা।
দূর্বল শাখার কাজ সম্পন্ন করে একটি প্রতিবেদন প্রস্তুত করা ও দাখিল করা। প্রতিবেদনে ঝুঁকির কারণ কি ছিলো, কি প্রক্রিয়ায় কিভাবে ভালো করা হলো এবং শিক্ষনীয় বিষয় কি তা তুলে ধরা।
মাঠপর্যায়ের ব্যবস্থাপকদের দক্ষতা উন্নয়ন:
বিএম, আরএম এবং অন্যান্য মাঠপর্যায়ের কর্মীদের দক্ষতা উন্নয়নে মেন্টরিং ও অন জব সাপোর্ট প্রদান।
দূর্বল নেতৃত্ব শনাক্ত করে তাদের জন্য উন্নয়ন পরিকল্পনা সুপারিশ ও সহযোগিতা করা।
বকেয়া সদস্য ও বকেয়া টাকা ব্যবস্থাপনায় ব্রাঞ্চ পর্যায়ের কর্মীদের সহায়তা করা।
বিভিন্ন কৌশলগত কাজ বাস্তবায়ন করা:
বিশেষ পরিস্থিতি, সংকটকাল, উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা অথবা ব্যবস্থাপনার নির্দেশে বিশেষ দায়িত্ব পালন করা।
প্রয়োজন অনুযায়ী নতুন ব্রাঞ্চ, ঝুকিপূর্ণ ব্রাঞ্চ এর প্রয়োজন অনুযায়ী কাজ করা।
মাঠপর্যায়ে সৃষ্ট গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে পরিচালক – এমএফপি এর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করা।
রিপোর্টিং ও সিদ্ধান্ত গ্রহনে সহযোগিতা করা:
বিশ্লেষণধর্মী, তথ্যভিত্তিক ও সিদ্ধান্ত গ্রহণে সহায়ক রিপোর্ট প্রস্তুত করা।
ব্যবস্থাপনার সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি নিয়মিত ফলো-আপ করা।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বিভিন্ন/অন্যান্য দায়িত্ব পালন করা।
বাৎসরিক ৩০ দিন করে ছুটি (১৮ দিন নৈমিত্তিক ও ১২ দিন অসুস্থতাজনিত) এবং বছরে ৬ দিন ছুটি রিজার্ভ করা যাবে যার বিপরীতে চাকুরী শেষে আর্থিক সুবিধা প্রদান, মোট বেতনের সমপরিমাণ ১ টি উৎসব ভাতা, কর্মী সহায়তা তহবিল, শিক্ষা সহায়তা তহবিল, বীমা সুবিধা, পিএফ সুবিধা, গ্রাচুইটি সুবিধা, বাৎসরিক ইনক্রিমেন্ট সুবিধা,মোবাইল বিল,যাতায়াত বিল প্রদান, স্পেশাল ফান্ড সুবিধা ও প্রযোজ্য ক্ষেত্রে পিতৃত্ব ও মাতৃত্বজনিত ছুটি।