Education
শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এস এস সি বা সমমান (তবে ‘মা’ নিয়োগের ক্ষেত্রে আগ্রহী উচ্চশিক্ষিত প্রার্থীদের অগ্রাধিকার ও উৎসাহ প্রদান করা হবে)।
Additional Requirements
- Age 24 to 40 years
- Only Female
বিধবা/তালাকপ্রাপ্তা/অবিবাহিতা হতে হবে।
বয়স ২৪ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে (অবিবাহিত প্রার্থীর ক্ষেত্রে বয়স কমপক্ষে ৩০ হতে হবে)।
শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এস এস সি বা সমমান (তবে ‘মা’ নিয়োগের ক্ষেত্রে আগ্রহী উচ্চশিক্ষিত প্রার্থীদের অগ্রাধিকার ও উৎসাহ প্রদান করা হবে ) ।
স্বাধীনভাবে একটি পরিবারের দৈনন্দিন কার্যক্রম, গৃহস্থালি ব্যবস্থাপনা এবং শিশুদের প্রয়োজনীয় যত্ন নিশ্চিত করার সক্ষমতা থাকতে হবে।
শিশুদের প্রতি গভীর মমত্ববোধ, ধৈর্য, সহমর্মিতা এবং ইতিবাচক মূল্যবোধসম্পন্ন হতে হবে।
শিশু সুরক্ষা নীতিমালা, শিশু অধিকার এবং প্রতিষ্ঠানের আচরণবিধি মেনে চলার অঙ্গীকার থাকতে হবে।
Responsibilities & Context
এস ও এস আন্তর্জাতিক শিশুপল্লী বাংলাদেশ ‘মা (Care Giver)’ পদের জন্য দরখাস্ত আহবান করছে। এস ও এস শিশুপল্লীতে ‘মা’-এর ভূমিকা একটি মহৎ ও দায়িত্বশীল জীবনব্রত। নির্বাচিত প্রার্থী এস ও এস শিশুপল্লীর একটি পরিবারের দায়িত্ব গ্রহণ করে সেখানে বসবাসরত ৬-৭ জন বিভিন্ন বয়সের শিশুকে মাতৃস্নেহ, যত্ন, নিরাপত্তা ও পারিবারিক পরিবেশে লালন-পালনের দায়িত্ব পালন করবেন। নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিক ও ব্যবহারিক প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে।
Job Other Benifits
প্রশিক্ষণকালীন সময় এবং সফল প্রশিক্ষণের পর প্রার্থী প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী নির্ধারিত হারে মাসিক বেতন পাবেন।
প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় শিশুপল্লীর অভ্যন্তরে থাকা-খাওয়ার সুব্যবস্থা রয়েছে।
১৫% প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটির সুবিধা রয়েছে।
উৎসব বোনাস, ছুটি ও লিভ এনক্যাশমেন্টের সুবিধা রয়েছে।