Title: বে হোস্ট, Bashundhara SuperGolf
Company Name: Sanvir Bashundhara Group
Vacancy: --
Age: 19 to 40 years
Job Location: Dhaka (Vatara)
Salary: Negotiable
Experience:
গ্রাহকসেবা বা আতিথেয়তা খাতে (যেমন: রেস্টুরেন্ট, রিটেইল, হোটেল বা বিনোদন) ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে
ট্যাবলেট ও টাচস্ক্রিন প্রযুক্তি ব্যবহারে অভিজ্ঞতা এবং নতুন সিস্টেম দ্রুত শেখার সক্ষমতা থাকতে হবে
বিনয়ী, উদ্যমী, মিশুক, ধৈর্যশীল, সচেতন ও কাজে মনোযোগী; দলগতভাবে কাজ করার মানসিকতা থাকতে হবে
বাংলায় ও ইংরেজিতে সাবলীলভাবে কথা বলার দক্ষতা থাকতে হবে
খাদ্য নিরাপত্তা সনদপত্র থাকতে হবে
সন্ধ্যা, সাপ্তাহিক ছুটি এবং সরকারি ছুটিসহ রোটেশন পদ্ধতিতে কাজ করার মানসিকতা থাকতে হবে
· অতিথিদের ৩০ সেকেন্ডের মধ্যে স্বাগত জানানো, নিজেকে পরিচয় করানো এবং বে-এর প্রযুক্তি, গেম মোড ও নিরাপত্তা বিধি স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া।
· অতিথি আসার ৫ মিনিটের মধ্যে অর্ডার গ্রহণ, মেনু রিকমেন্ড করা, আপ-সেল করা এবং Bay Runner-এর সাথে সমন্বয় করে সময়মতো সার্ভিস নিশ্চিত করা।
· বে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, প্রয়োজনীয় সামগ্রী (বল, টি, স্কোরকার্ড) নিশ্চিত করা এবং দ্রুত (৫ মিনিটের মধ্যে) বে টার্নওভার সম্পন্ন করা।
· অতিথিদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা, প্রয়োজনে সহায়তা প্রদান করা এবং বিশেষ অনুষ্ঠান বা চাহিদা অনুযায়ী সেবা নিশ্চিত করা।
· সুইং জোন ও অন্যান্য নিরাপত্তা নিয়ম মেনে চলা নিশ্চিত করা এবং যেকোন ঝুঁকি বা দুর্ঘটনা তাৎক্ষণিক রিপোর্ট করা।
· ট্যাবলেট, স্কোরিং সিস্টেম ও ট্র্যাকিং সংক্রান্ত ছোটখাটো সমস্যা সমাধান করা এবং জটিল সমস্যা সুপারভাইজারকে জানানো।
· ক্লাব, বল, ডিসপেনসার ও অন্যান্য সরঞ্জামের অবস্থা ভালো রাখা এবং ক্ষতি বা ঘাটতি রিপোর্ট করা।
· বে সুপারভাইজার, বে রানার ও অন্যান্য টিমের সাথে সমন্বয় করে কাজ করা এবং গেস্ট ফিডব্যাক শেয়ার করা।