Title: পিএ টু ট্রেজারার
Company Name: Bangladesh Army International University of Science and Technology, Cumilla
Vacancy: --
Age: At least 32 years
Job Location: Cumilla
Salary: --
Experience:
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক (Bachelor's) ডিগ্রি।
অভিজ্ঞতা ও অন্যান্য বিবরণ
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানে পিএ (PA), এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট বা সেক্রেটারি হিসেবে ন্যূনতম ২ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের সার্জেন্ট/জেসিও পদবীর (ক্লারিকাল কোর এবং পিএ কোর্স সম্পন্ন) আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া হবে। যথাযথ অভিজ্ঞতার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথীলযোগ্য)।
এমএস অফিস অ্যাপ্লিকেশন (ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট ইত্যাদি), ইন্টারনেট ব্রাউজিং ও ইমেইল পরিচালনায় পারদর্শিতা।
বাংলা ও ইংরেজি উভয় ভাষায় দ্রুত ও নির্ভুল টাইপিং দক্ষতা (বাধ্যতামূলক)।
চমৎকার আন্তঃব্যক্তিক যোগাযোগ ও তথ্য সমন্বয় সাধনের ক্ষমতা।
পদের নাম: পিএ টু ট্রেজারার
বিভাগ: ট্রেজারার অফিস
কর্মস্থল: বিএআইইউএসটি, কুমিল্লা
কার্যবিবরণী:
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কার্যালয়ের 'পিএ টু ট্রেজারার'-কে নিম্নবর্ণিত দায়িত্ব ও কার্যাবলি সম্পাদন করতে হবে:
ট্রেজারারের দৈনন্দিন সময়সূচি, অ্যাপয়েন্টমেন্ট, সভার সময় নির্ধারণ ও দাপ্তরিক অনুষ্ঠানাদি পরিচালনা ও সমন্বয় করা।
বাংলা ও ইংরেজি উভয় ভাষায় দাপ্তরিক চিঠিপত্র, নোট, মেমো, ইমেইল ও প্রতিবেদন খসড়া প্রস্তুত, প্রুফরিডং এবং প্রক্রিয়াকরণ করা।
নথিপত্র, আর্থিক ফাইল এবং সংবেদনশীল দাপ্তরিক নথি উপস্থাপন ও এর সর্বোচ্চ গোপনীয়তা বজায় রাখা।
ট্রেজারার এবং বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক বিভাগ, অনুষদ সদস্য ও বহিরাগত ব্যক্তিবর্গের মধ্যে কার্যকর যোগাযোগ সমন্বয় করা।
দাপ্তরিক সভার আয়োজন, সভার এজেন্ডা প্রস্তুত, সভার কার্যবিবরণী (Minutes) লিপিবিদ্ধ করা এবং সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যবেক্ষণ (Follow-up) করা।
দর্শনার্থীদের অভ্যর্থনা জানানো, টেলিফোন কল পরিচালনা, প্রাতিষ্ঠানিক অনুসন্ধানের জবাব প্রদান এবং পেশাদারিত্বের সাথে যোগাযোগ রক্ষা করা।
সঠিক ফাইলিং সিস্টেম, ডকুমেন্টেশন ও রেকর্ড ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং প্রাতিষ্ঠানিক নথি সযত্নে সংরক্ষণ করা।
ট্রেজারার কার্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রমে সার্বিক সহায়তা প্রদান করা।
প্রতিকূল বা চাপযুক্ত পরিস্থিতিতেও ধৈর্য ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনে সক্ষমতা প্রদর্শন করা।
ট্রেজারার বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত অন্য যেকোনো দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করা।
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী স্থায়ী (পিএ টু ট্রেজারার গ্রেড- 11 )। বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড এবং আবাসন সুবিধা।