ট্রেইনার

Job Description

Title: ট্রেইনার

Company Name: ASPADA PARIBESH UNNAYAN FOUNDATION

Vacancy: --

Age: At least 22 years

Job Location: Dhaka

Salary: Negotiable

Experience:

  • 3 to 5 years
  • The applicants should have experience in the following business area(s): NGO, Micro-Credit


Published: 2026-07-02

Application Deadline: 2026-08-01

Education:
    • Bachelor/Honors
  • যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।

  • তবে Life Skills, SEB অথবা Enterprise Development বিষয়ে নির্দিষ্ট প্রশিক্ষণ/সনদ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

পেশাগত সনদ (যদি থাকে)

  • প্রযোজ্য ক্ষেত্রে Vocational Training, Entrepreneurship Development, Facilitation বা সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ সনদ।



Requirements:
  • 3 to 5 years
  • The applicants should have experience in the following business area(s): NGO, Micro-Credit


Skills Required:

Additional Requirements:
  • Age At least 22 years

অভিজ্ঞতা

  • Vocational Training, Life Skills অথবা Enterprise Development ক্ষেত্রে কমপক্ষে ৩–৫ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

  • Lesson Plan ও Training Materials তৈরির অভিজ্ঞতা থাকতে হবে।

  • Demonstration, Case Study ও Participatory Training Method ব্যবহারের দক্ষতা থাকতে হবে।

  • OHS এবং প্রশিক্ষণ নিরাপত্তা সম্পর্কে বাস্তব জ্ঞান থাকতে হবে।

  • NEET যুবক-যুবতী বা প্রান্তিক জনগোষ্ঠীর সঙ্গে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

জ্ঞান, দক্ষতা ও যোগ্যতা

  • কার্যকর প্রশিক্ষণ প্রদানের দক্ষতা।

  • SEB, Communication Skills ও Enterprise Development বিষয়ে বাস্তব জ্ঞান।

  • Business Planning ও Entrepreneurship Development সম্পর্কে ধারণা।

  • বিভিন্ন শিক্ষাগত স্তরের মানুষের সঙ্গে যোগাযোগের সক্ষমতা।

  • অংশগ্রহণমূলক প্রশিক্ষণ পদ্ধতি ব্যবহারের দক্ষতা।

  • প্রশিক্ষণ রিপোর্ট ও ডকুমেন্টেশন তৈরির সক্ষমতা।



Responsibilities & Context:

পদের নাম: ট্রেইনার (Socio Emotional Behavior and Communication – SEB and Enterprise Development)

বিভাগ: দক্ষতা উন্নয়ন কর্মসূচি (Skills Development Programme - SDP)

প্রকল্প: Economic Acceleration and Resilience for NEET (EARN) Project

কর্মস্থল: ঢাকা বিভাগের নির্বাচিত উপজেলার ইউনিয়ন পর্যায়

রিপোর্টিং: সেন্টার ইন-চার্জ

সংস্থার পরিচিতি ও পদের উদ্দেশ্য

ASPADA Paribesh Unnayan Foundation একটি জাতীয় উন্নয়ন সংস্থা, যা বাংলাদেশের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে দক্ষতা উন্নয়ন, জীবিকা উন্নয়ন, শিক্ষা, সামাজিক অন্তর্ভুক্তি, জলবায়ু সহনশীলতা এবং সম্প্রদায়ভিত্তিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। সংস্থাটি অংশীদারিত্ব, উদ্ভাবন ও টেকসই উন্নয়নের মাধ্যমে ব্যক্তি ও সম্প্রদায়ের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে।

ASPADA Paribesh Unnayan Foundation, BRAC-এর Joint Venture (JV) Partner হিসেবে Economic Acceleration and Resilience for NEET (EARN) Project বাস্তবায়ন করছে। প্রকল্পটির মূল লক্ষ্য হলো শিক্ষা, কর্মসংস্থান বা প্রশিক্ষণের বাইরে থাকা (NEET) যুব-যুবতীদের বাজার উপযোগী দক্ষতা, সামাজিক-আবেগিক সক্ষমতা এবং উদ্যোক্তা দক্ষতা উন্নয়নের মাধ্যমে টেকসই কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।

ট্রেইনার (Socio Emotional Behavior and Communication – SEB and Enterprise Development) পদের মূল উদ্দেশ্য হলো NEET যুব-যুবতীদের প্রয়োজনীয় সফট স্কিল, যোগাযোগ দক্ষতা, আচরণগত সক্ষমতা এবং উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক জ্ঞান প্রদান করা। এই পদের দায়িত্ব হলো নির্ধারিত পাঠ্যক্রম অনুযায়ী পাঠ পরিকল্পনা প্রস্তুত করা, কার্যকর প্রশিক্ষণ সেশন পরিচালনা করা, প্রশিক্ষণার্থীদের অগ্রগতি মূল্যায়ন করা এবং প্রকল্পের মানদণ্ড অনুযায়ী প্রশিক্ষণের গুণগত মান নিশ্চিত করা।

ট্রেইনারকে নিশ্চিত করতে হবে যে সকল প্রশিক্ষণ কার্যক্রমে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা (OHS), Safeguarding, অন্তর্ভুক্তিমূলক প্রশিক্ষণ পদ্ধতি এবং প্রকল্পের নির্ধারিত নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে।

প্রধান দায়িত্বসমূহ

পাঠ্যক্রম উন্নয়ন ও পাঠ পরিকল্পনা প্রস্তুতকরণ

  • SEB এবং Enterprise Development মডিউলের প্রশিক্ষণ বিষয়বস্তুকে সহজবোধ্য, কাঠামোবদ্ধ ও সময়ভিত্তিক পাঠ পরিকল্পনায় (Lesson Plan) রূপান্তর করতে হবে।

  • প্রকল্পের নির্ধারিত মান বজায় রেখে প্রশিক্ষণ উপকরণ, হ্যান্ডআউট, ভিজ্যুয়াল এইড এবং অন্যান্য শিক্ষণ সহায়িকা প্রস্তুত রাখতে হবে।

  • প্রশিক্ষণার্থীদের শেখার সক্ষমতা বিবেচনায় নিয়ে প্রশিক্ষণ পদ্ধতি প্রয়োজন অনুযায়ী সামঞ্জস্য করতে হবে।

প্রশিক্ষণ প্রদান ও সেশন পরিচালনা

  • ইন্টারঅ্যাকটিভ লেকচার, দলীয় আলোচনা, কেস স্টাডি, রোল-প্লে এবং ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে প্রশিক্ষণ পরিচালনা করতে হবে।

  • প্রশিক্ষণার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে অংশগ্রহণমূলক শিক্ষণ পদ্ধতি ব্যবহার করতে হবে।

  • বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা ও শেখার সক্ষমতার প্রশিক্ষণার্থীদের জন্য সহজ ভাষায় বিষয়বস্তু উপস্থাপন করতে হবে।

  • SEB, Communication Skills, Leadership, Problem Solving, Entrepreneurship এবং Business Planning বিষয়ে কার্যকর প্রশিক্ষণ প্রদান করতে হবে।

নিরাপত্তা (Occupational Health and Safety - OHS) ও রক্ষণাবেক্ষণ

  • প্রশিক্ষণ চলাকালীন সকল প্রশিক্ষণার্থী যেন OHS নির্দেশনা অনুসরণ করে তা নিশ্চিত করতে হবে।

  • প্রশিক্ষণ পরিবেশ নিরাপদ, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখতে সহযোগিতা করতে হবে।

  • প্রশিক্ষণ উপকরণ ও সরঞ্জামের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে।

  • অপচয় কমানো এবং সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে।

প্রশিক্ষণার্থীদের মূল্যায়ন ও অগ্রগতি পর্যবেক্ষণ

  • প্রশিক্ষণার্থীদের শেখার অগ্রগতি যাচাইয়ের জন্য Formative ও Summative Assessment পরিচালনা করতে হবে।

  • উপস্থিতি, কার্যক্রমে অংশগ্রহণ, আচরণগত পরিবর্তন এবং দক্ষতা উন্নয়নের তথ্য সংরক্ষণ করতে হবে।

  • প্রশিক্ষণার্থীদের নিয়মিত Feedback প্রদান করতে হবে।

  • প্রয়োজন অনুযায়ী ব্যক্তিগত পরামর্শ ও সহায়তা প্রদান করতে হবে।

  • ব্যবসায়িক পরিকল্পনা (Business Plan) তৈরিতে প্রশিক্ষণার্থীদের সহায়তা করতে হবে।

Safeguarding

  • সকল প্রশিক্ষণার্থী ও কর্মীদের ক্ষতি, নির্যাতন, অবহেলা, হয়রানি ও শোষণ থেকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

  • ASPADA-এর Safeguarding Policy ও প্রকল্পের নির্দেশনা অনুসরণ করতে হবে।

  • নিরাপদ ও সম্মানজনক প্রশিক্ষণ পরিবেশ তৈরি করতে হবে।

  • কোনো অভিযোগ বা ঘটনার ক্ষেত্রে নির্ধারিত রিপোর্টিং পদ্ধতি অনুসরণ করতে হবে।

মূল কর্মদক্ষতার সূচক (KPI)

  • চূড়ান্ত দক্ষতা মূল্যায়নে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীর হার।

  • Business Plan Assessment-এ সফল প্রশিক্ষণার্থীর সংখ্যা।

  • প্রশিক্ষণার্থীদের Feedback অনুযায়ী প্রশিক্ষণের মান।

  • প্রশিক্ষণ পরিকল্পনা, উপস্থিতি রেজিস্টার ও প্রতিবেদন সময়মতো জমা প্রদান।

  • প্রশিক্ষণ কেন্দ্রে OHS সংক্রান্ত রিপোর্টযোগ্য দুর্ঘটনা বা অনিয়মের অনুপস্থিতি।

কাজের সম্পর্ক

অভ্যন্তরীণ সমন্বয়:

নিম্নোক্ত ব্যক্তিদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে হবে:

  • Project Management Team

  • Centre In-Charge

  • উপজেলা ব্যবস্থাপক

  • জেলা ব্যবস্থাপক

  • Community Mobilizer

  • MIS/Monitoring Team

  • সংশ্লিষ্ট Technical Expert

বাহ্যিক সমন্বয়:

  • স্থানীয় জনপ্রতিনিধি

  • অভিভাবক

  • যুব ক্লাব

  • কমিউনিটি প্রতিনিধি

  • স্থানীয় উদ্যোক্তা ও নিয়োগদাতা

কর্মদক্ষতা মূল্যায়নকারী

  • সেন্টার ইন-চার্জ

অতিরিক্ত দায়িত্ব

  • প্রকল্পের লক্ষ্য অর্জন, প্রশিক্ষণের মান উন্নয়ন এবং প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন করতে হবে।



Job Other Benifits:

Employment Status: Full Time

Job Work Place: Work at office

Company Information:

Gender: Male and Female can apply

Read Before Apply: Please apply only who are fulfilling all the requirements of this job

Category: NGO/Development

Similar Jobs