Title: বায়োডাটা এনালিস্ট
Company Name: AnNur Islamic Marriage Media
Vacancy: 5
Age: 24 to 40 years
Job Location: Dhaka (Badda)
Salary: Negotiable
Experience:
প্রার্থীর একাডেমিক মেধা/ যোগ্যতা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়।
প্রার্থীকে অবশ্যই কর্পোরেট বা সার্ভিস সেলস বিষয়ে অভিজ্ঞ ও পারদর্শী হতে হবে। Sales বুঝতে হবে।
প্রার্থীকে অবশ্যই নিয়মিত সালাত আদায়কারী হতে হবে। এবং তাকে অধূমপায়ী, আমানতদার, পরিশ্রমী, বিনয়ী ব্যক্তিত্বপূর্ণ হতে হবে।
দীর্ঘদিন কাজ করার মানসিকতা থাকতে হবে। বিবাহতদের অগ্রাধিকার দেয়া হবে।
সেলস বিষয়ে সেল্ফ এডুকেটেড ও উচ্চতর ট্রেনিং করেছেন, অভিজ্ঞতা সম্পন্ন এমন হলে অগ্রাধিকার পাবেন।
ম্যাচমেকিং ও বায়োডাটা বিশ্লেষণ:
বায়োডাটা এনালাইসিস করে ম্যাচমেকিং করা।
ক্লায়েন্টের চাহিদা চিহ্নিত করে উপযুক্ত সমাধানের পরিকল্পনা করা।
সাক্ষাৎকার ও তথ্য ব্যবস্থাপনা:
অতিথি ও ক্লায়েন্টদের সাক্ষাৎকার গ্রহণ এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বাহিরে কাজ করা (যেমন, বিয়ের দেখাদেখি)।
সাক্ষাৎকার ও কথোপকথনের তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণ করা।
ক্লায়েন্ট সম্পর্ক ও যোগাযোগ:
সম্ভাব্য ও বিদ্যমান ক্লায়েন্টদের সাথে সম্পর্ক গড়ে তোলা ও বজায় রাখা।
নিয়মিত যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে বিয়ের দেখাদেখি ও উপস্থাপনা পরিচালনা করা।
বিক্রয় ও লক্ষ্যমাত্রা:
বিয়ে ও সদস্যতা লাভের লক্ষ্যমাত্রা পূরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া।
নির্ধারিত সেলস টার্গেট পূরণ করা।
বিক্রয় কৌশল বাস্তবায়নে মার্কেটিং টিমের সাথে সমন্বয় করা।
Salary: Sales Commission-based as per company policy
Other Benefits: প্রার্থীকে অফিস কর্তৃক দুপুরের খাবার সরবরাহ করা হবে। প্রার্থী কর্মস্থলে অবস্থাকালিন মসজিদের গিয়ে সালাত আদায় করতে পারবেন।
বেতনের পাশাপাশি প্রতিটি প্রজেক্ট সফলতার বিপরীতে আকর্ষনীয় বোনাস দেয়া হয়।
বছরে ২টি উৎসব বোনাস (বেতনের ৫০%) দেয়া হয়।