সহকারী প্রকৌশলী - রক্ষণাবেক্ষণ

Job Description

Title: সহকারী প্রকৌশলী - রক্ষণাবেক্ষণ

Company Name: সেনা কল্যাণ সংস্থা (রিয়েল এস্টেট ডিভিশন, চট্টগ্রাম / বিজনেস ডিভিশন-৮)

Vacancy: --

Age: Na

Job Location: Chattogram (Agrabad)

Salary: Negotiable

Experience:

  • 3 to 5 years


Published: 2026-10-17

Application Deadline: 2026-10-26

Education:
  • Bachelor of Science (BSc) in Electrical & Electronic Engineering
  • স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (B.Sc. in EEE)|



Requirements:
  • 3 to 5 years


Skills Required:

Additional Requirements:
  • অভিজ্ঞতা: বহুতল ভবন, বাণিজ্যিক কমপ্লেক্স অথবা স্টার হোটেলে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ও প্লাম্বিং (MEP) রক্ষণাবেক্ষণে ন্যূনতম ৩ - ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা|

  • অন্যান্য দক্ষতা: আন্তঃব্যক্তিক যোগাযোগ দক্ষতা, তৃতীয় পক্ষের (হোটেল টেকনিক্যাল টিম) সাথে সমন্বয় করার ক্ষমতা এবং কাজের প্রয়োজনে জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার মানসিকতা|

কারিগরি দক্ষতা (Technical Skills):

  • Trane ও Carrier চিলার সিস্টেম সম্পর্কে গভীর জ্ঞান

  • ইলেকট্রিক্যাল কন্ট্রোল প্যানেল এবং লিফটের কার্যকারিতা বোঝার ক্ষমতা

  • রক্ষণাবেক্ষণ সংক্রান্ত টেকনিক্যাল ড্রয়িং ও ম্যানুয়াল পড়ার দক্ষতা

অন্যান্য শর্তাবলী:

  • চ্যালেঞ্জিং পরিবেশে কাজ করার মানসিকতা এবং নেতৃত্বের গুণাবলী

  • টেকনিক্যাল সমস্যা সমাধানে সৃজনশীলতা ও দূরদর্শিতা

  • যোগাযোগ দক্ষতা (ভাড়াটিয়া এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সমন্বয়ের জন্য)



Responsibilities & Context:

পদের বিবরণ ও সারসংক্ষেপ:

রিয়েল এস্টেট ডিভিশন, চট্টগ্রামের অধীনে আগ্রাবাদে অবস্থিত বহুতল বিশিষ্ট 'সেনা কল্যাণ ট্রেড সেন্টার' (এসকেটিসি) ভবনের বৈদ্যুতিক সাবস্টেশন, জেনারেটর, লিফট, HVAC ও কুলিং সিস্টেম, পানির পাম্প, গ্যাস বয়লার, ফায়ার ও লাইফ সেফটি সিস্টেম সহ সার্বিক মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল (MEP) যন্ত্রপাতি প্রতিরোধমূলক (Preventive Maintenance) ও সংশোধনমূলক (Corrective Maintenance) রক্ষণাবেক্ষণের জন্য উক্ত পদে দক্ষ প্রকৌশলী আহ্বান করা হচ্ছে

কর্মস্থল: সেনা কল্যাণ ট্রেড সেন্টার (এসকেটিসি), আগ্রাবাদ, চট্টগ্রাম

রিপোর্টিং: প্রকল্প প্রধান / মহাব্যবস্থাপক (রিয়েল এস্টেট ডিভিশন, চট্টগ্রাম)

প্রধান দায়িত্ব ও কর্তব্যসমূহ:

  • বৈদ্যুতিক ব্যবস্থা ও সাবস্টেশন
  • ১২৫০ কেভিএ সাবস্টেশনের ট্রান্সফরমার, HT/LT প্যানেল, VCB, ACB ও MCCB প্যানেল নিয়মিত পরিদর্শন, রক্ষণাবেক্ষণ ও প্রতিবেদন তৈরি
  • লোড ডিস্ট্রিবিউশন, ভোল্টেজ ড্রপ, ক্যাবল সাইজিং, আর্থিং ও লাইটিং প্রটেকশন সিস্টেম তদারকি করা
  • প্রতিটি ফ্লোরের ডিস্ট্রিবিউশন বোর্ড ও লাইটিং পাওয়ার সার্কিট পরীক্ষা করা
  • বিএনবিসি (BNBC) ও সরকারি বৈদ্যুতিক নিরাপত্তা বিধিমালা অনুসরণ হচ্ছে কিনা তা নিশ্চিত করা

জেনারেটর ও পাওয়ার ব্যাকআপ:

  • ৮০০ কেভিএ এবং ৫০০ কেভিএ জেনারেটরের দৈনিক চেক (জ্বালানি, লুব্রিকেন্ট, কুল্যান্ট, ব্যাটারি, বেল্ট, ফিল্টার ইত্যাদি) সম্পাদন ও রিপোর্ট তৈরি
  • সাপ্তাহিক ও মাসিক লোড টেস্ট ক্যাপাবিলিটি যাচাই করা|
  • জরুরি পরিস্থিতিতে জেনারেটর চালু হয়ে লিফট, ফায়ার পাম্প ও ইমার্জেন্সি লোডে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা

লিফট ও এলিভেটর:

  • ৪টি প্যাসেঞ্জার লিফট, ১টি কার লিফট এবং ১টি সার্ভিস লিফটের দৈনিক ও রুটিন কার্যকারিতা মনিটরিং করা
  • বিদ্যুৎ বিভ্রাটের সময় অটোমেটিক রেসকিউ ডিভাইস (ARD) সঠিকভাবে কাজ করছে কিনা তা পরীক্ষা করা
  • লিফট মেশিন রুমের তাপমাত্রা ও ভেন্টিলেশন নিশ্চিত করা এবং কার লিফটের হাইড্রোলিক অয়েল লিক ও কার্যকারিতা পরীক্ষা করা

HVAC ও কুলিং সিস্টেম (২২০ টন চিলার ০২টি):

  • HVAC চিলার, কুলিং টাওয়ার, প্রাইমারি/সেকেন্ডারি পাম্প, AHU, FCU, ফ্রেশ এয়ার ও এগজস্ট সিস্টেম নিয়মিত পরিদর্শন করা
  • সেন্ট্রাল এসি ফিল্টার পরিষ্কার, কয়েল ক্লিনিং, কনডেনসেট ড্রেন ফ্লাশ এবং কুলিং টাওয়ারের পানি রাসায়নিক/বায়োসাইড ট্রিটমেন্ট তদারকি করা
  • চিলারের নিয়মিত হেলথ চেক আপের সুপারিশ অনুযায়ী পার্টস পরিবর্তন ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা

পানি সরবরাহ, পাম্প ও গ্যাস বয়লার:

  • চট্টগ্রাম ওয়াসা ও ২টি ডিপ টিউবওয়েলের সাকশন ট্যাংক, ট্রান্সফার পাম্প, বুস্টার পাম্প, হাইড্রোনিউমেট্রিক ট্যাংক, ছাদ ট্যাংক ও ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট (WTP) তদারকি করা
  • গ্যাস বয়লারের ফ্রেম, ফ্লু ডাক্ট, সেন্সর, ভালভ, ওয়াটার লেভেল, প্রেসার এবং বয়লারের ফায়ার/ওয়াটার সাইড ও স্কেল ক্লিনিং তদারকি করা
  • প্রতিটি রুমের গিজার পরীক্ষা ও কেমিক্যাল ব্যবহারের সঠিকতা তদারকি করা

ফায়ার ও লাইফ সেফটি সিস্টেম:

  • এসকেটিসি ভবনের ফায়ার ডিটেকশন ও প্রটেকশন সিস্টেম, ফায়ার পাম্প, হাইড্রেন্ট, স্প্রিঙ্কলার, স্মোক ডিটেক্টর, ফায়ার অ্যালার্ম ও পিএ সিস্টেম চেক করা
  • ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ম অনুযায়ী মাসিক ও বাৎসরিক ড্রিলে অংশ নেওয়া এবং জরুরি নির্গমনের সিঁড়ি প্রতিবন্ধকতামুক্ত রাখা
  • ডিজেল পাম্পের ব্যাটারি সবসময় সচল রাখা নিশ্চিত করা

রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা ও প্রশাসনিক সহায়তা:

  • এমএমএস (MMS) সফটওয়্যারের মাধ্যমে সকল রক্ষণাবেক্ষণ ডেটা এন্ট্রি দেওয়া এবং এম অ্যান্ড ইইএ (M&EEA) সেলের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা
  • বাৎসরিক স্টক টেকিং বোর্ডের মাধ্যমে সকল যন্ত্রপাতির তালিকা হালনাগাদ করা
  • ভার্চুয়াল মিটিং (Zoom/Google Meet) প্রস্তুতিতে প্রকল্প প্রধানকে সহায়তা করা এবং সাধারণ অফিশিয়াল রিপোর্ট প্রস্তুতকরণে সহায়তা করা
  • প্রকল্প সংশ্লিষ্ট বিষয়ে প্রকল্প প্রধানকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা ও তাঁর নিকট কাজের সার্বিক জবাবদিহিতা প্রদান করা


Job Other Benifits:
    • চাকরির ধরন এবং বেতন ও ভাতা: আলোচনা সাপেক্ষ (আবেদনপত্রে প্রত্যাশিত বেতন উল্লেখ করুন)|



Employment Status: Full Time

Job Work Place: Work at office

Company Information:

Gender: Both Male and Female can apply

Read Before Apply: Please apply only who are fulfilling all the requirements of this job

Category:

Similar Jobs