Experience
- At least 1 year
- The applicants should have experience in the following business area(s): Restaurant
Education
- SSC
Requirements
- At least 1 year
- The applicants should have experience in the following business area(s): Restaurant
Additional Requirements
- Age At least 21 years
- Only Male
Responsibilities & Context
SUKOON RESTAURANT | SYLHET
পদবী: ওয়েটার / সার্ভিস স্টাফ (Waiter / Service Staff)
সুকূন রেস্টুরেন্টের জন্য স্মার্ট, মার্জিত, অতিথিবৎসল ও অভিজ্ঞ ওয়েটার নিয়োগ দেওয়া হবে। যারা আন্তরিকতা, পেশাদারিত্ব ও উন্নত গ্রাহকসেবার মাধ্যমে অতিথিদের জন্য একটি সুন্দর ডাইনিং অভিজ্ঞতা নিশ্চিত করতে আগ্রহী, তাদের আবেদন করার আহ্বান জানানো হচ্ছে।
যোগ্যতা ও প্রয়োজনীয় দক্ষতা
স্মার্ট, পরিচ্ছন্ন, পরিপাটি ও ব্যক্তিত্বসম্পন্ন হতে হবে। অতিথিদের সঙ্গে সুন্দর, মার্জিত ও আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলার সক্ষমতা থাকতে হবে। পূর্বে স্বনামধন্য রেস্টুরেন্ট, হোটেল বা ফাইন ডাইনিং প্রতিষ্ঠানে ওয়েটার হিসেবে কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। অতিথিদের অর্ডার গ্রহণ, খাবার পরিবেশন এবং উন্নত গ্রাহকসেবা প্রদানে দক্ষ হতে হবে। খাবারের মেনু সম্পর্কে ধারণা এবং অতিথিদের খাবার নির্বাচনে সহযোগিতা করার সক্ষমতা থাকতে হবে। টিমের সঙ্গে সমন্বয় করে কাজ করা, সময়ানুবর্তিতা ও পেশাদার আচরণ বজায় রাখতে হবে। বাংলা ভাষায় সাবলীলভাবে কথা বলতে হবে; ইংরেজিতে যোগাযোগ করতে পারলে বিশেষভাবে অগ্রাধিকার দেওয়া হবে।
বিশেষ অগ্রাধিকার
স্বীকৃত ও সার্টিফাইড প্রতিষ্ঠান থেকে হসপিটালিটি ম্যানেজমেন্ট বা ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিসে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
কর্মস্থল
Sukoon Restaurant আজগর স্কয়ার, বারুতখানা, সিলেট।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের হালনাগাদ CV WhatsApp-এ পাঠানোর জন্য অনুরোধ করা হচ্ছে।
WhatsApp: 01355389316
আপনার দক্ষতা, সৌজন্য ও আন্তরিকতায় অতিথিদের অভিজ্ঞতা হোক আরও আনন্দময়।
SUKOON — A Place for Taste, Comfort & Connection.