Title: ক্রেডিট অফিসার
Company Name: Society For Development Initiatives (SDI)
Vacancy: 200
Age: At most 35 years
Job Location: Anywhere in Bangladesh
Salary: Tk. 25000 (Monthly)
Experience:
Published: 2025-08-02
Application Deadline: 2025-08-25
Education:
প্রার্থীকে স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে বিএ/সমমান পাশ হতে হবে। তবে অধিক ডিগ্রীধারী প্রার্থীগণ আবেদন করতে পারবেন। যে কোনো একটি পরীক্ষায় ক্ষেত্রে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য। MRA অনুমোদিত ও PKSF-এর তহবিলে পরিচালিত যে কোন ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে কর্মরত বা অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।
কম্পিউটার দক্ষতা এবং দক্ষতা:- MS Office, Extra Skills.
অভিজ্ঞতা:-
বয়স : ৩১/০৭/২০২৫ইং তারিখ হতে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর। তবে ক্ষুদ্রঋণ কার্যক্রমে অভিজ্ঞ প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৪০ বছর।
চাকুরীর কর্মস্থল: বাংলাদেশের যে কোন জায়গা।
প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর। তবে ক্ষুদ্রঋণ কার্যক্রমে অভিজ্ঞ প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৪০ বছর।
দায়িত্ব এবং প্রেক্ষাপট:-
বাংলাদেশের যে কোন অঞ্চলে গ্রামীণ জনগোষ্ঠির সাথে কাজ করতে আগ্রহী প্রার্থীদের ‘ক্রেডিট অফিসার’ পদে লোক নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থীদের সরাসরি মাঠ পর্যায়ে গ্রামীণ জনগোষ্ঠির মধ্যে ঋণ বিতরণ, ঋণ আদায় ও সঞ্চয় এবং উন্নয়ন কার্যক্রম (সাপ্তাহিক, মাসিক, স্মাসিক ও বাৎসরিক বাজেট পরিকল্পনা অনুযায়ী) কাজ করতে হবে।
কর্মস্থল: গ্রামীণ জনগোষ্ঠী এলাকা ও অফিস কার্যালয়।
চাকুরীর লোকেশন: সংস্থার কর্ম এলাকা 22টি জেলা সমূহ:- ফেণী, লক্ষ্মীপুর, নোয়াখালী, ঢাকা, গাজীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মাদারীপুর, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, পাবনা, সিরাজগঞ্জ, বান্দরবান, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, চট্টগ্রাম, কুমিল্লা ও কক্সবাজার জেলা।
ক্ষতিপূরণ এবং অন্যান্য সুযোগ-সুবিধা:- বেতন রিভিউ: বাৎসরিক ইনক্রিমেন্ট, দুই ঈদের উৎসব ও বৈশাখী বোনাস।
বেতন ভাতাদি: Pre-Service Orientation (PSO) সময় দৈনিক পকেট এ্যালাউন্স ২০০/- টাকা চাকুরীতে যোগদানের পর প্রদান করা হবে। এছাড়া শিক্ষানবীশকাল চলাকালে প্রতি মাসে ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা স্থিরকৃত বেতন এর অতিরিক্ত (প্রযোজ্য ক্ষেত্রে) যাতায়াত বিল-১০০০, মোটর সাইকেল জ্বালানী বিল-২০০০, খাদ্য ভাতা-১০০০, ইফতার ভাতা প্রতি রোজার জন্য-২০০, দূরুত্ব ভাতা প্রতি জেলার জন্য-২০০, চর/দ্বীপ ভাতা-৯০০, হার্ডশীপ ভাতা-৯০০ (কক্সবাজার জেলার জন্য), সিটি ভাতা-৭৫০ (সিটি কর্পোরেশন এলাকার জন্য), মোবাইল বিল-৩০০, ঈদ উৎসব ও বৈশাখী ভাতা প্রদান করা হবে।