Title: সহকারী প্রধান শিক্ষক কাম হোস্টেল সুপার
Company Name: S A Chowdhury School
Vacancy: 01
Age: 30 to 45 years
Job Location: Chattogram (Sitakunda)
Salary: Tk. 20000 - 25000 (Monthly)
Experience:
📢 জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি
এস.এ. চৌধুরী ট্রাস্ট-এর অধীনে পরিচালিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান এস.এ. চৌধুরী ইনস্টিটিউট-এ শূন্য পদে অভিজ্ঞ শিক্ষক নিয়োগের লক্ষ্যে যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
💼 পদের বিবরণ ও প্রয়োজনীয় যোগ্যতা
🎓 ১. সহকারী প্রধান শিক্ষক কাম হোস্টেল সুপার (০১ জন - শূন্য পদ)
📍 কর্মস্থল: মছজিদ্দা, কুমিরা, সীতাকুণ্ড, চট্টগ্রাম।
📜 শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর (এমএ / এমএসসি)। ৯ম-১০ম শ্রেণিতে ইংরেজি বা বিজ্ঞান বিভাগের বিষয়সমূহে পাঠদানে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।
🎖️ প্রশিক্ষণ ও দক্ষতা: বিএড / এমএড ডিগ্রিধারী এবং শিক্ষা প্রশাসনে অভিজ্ঞ।
⏳ অভিজ্ঞতা: সহকারী শিক্ষক হিসেবে ন্যূনতম ০৫ (পাঁচ) বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
🎂 বয়সসীমা: সর্বনিম্ন ৩০ বছর এবং সর্বোচ্চ ৪৫ বছর (৩৫+ বয়সী যোগ্য প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে)।
📋 প্রধান দায়িত্বাবলী
🏫 অ্যাকাডেমিক সুপারভিশন: স্কুল, নূরানী ও হিফজ শাখা।
🏠 আবাসিক ব্যবস্থাপনা: আবাসিক ছাত্রদের ৫ ওয়াক্ত নামাজে উপস্থিতি ও হিফজ বিভাগের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ।
🍽️ অন্যান্য দায়িত্ব: ডাইনিং পরিচালনা এবং কর্তৃপক্ষ নির্দেশিত যেকোনো দায়িত্ব পালন।
🔒 অন্যান্য শর্তাবলী
💍 বৈবাহিক অবস্থা: শুধুমাত্র বিবাহিত পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
🚭 ব্যক্তিগত জীবন: প্রার্থীকে অবশ্যই অধূমপায়ী, পান-তামাকমুক্ত এবং ব্যক্তিগত ও পারিবারিক জীবনে ইসলামিক ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে।
🏡 আবাসন: ক্যাম্পাসে সার্বক্ষণিক অবস্থানের মানসিকতা থাকতে হবে (ক্যাম্পাসে বিনামূল্যে স্বপরিবারে থাকার জন্য আবাসন সুবিধা প্রদান করা হবে)।
🎁 সম্মানী ও অন্যান্য সুযোগ-সুবিধা
💵 মাসিক বেতন: ২০,০০০/- থেকে ২৫,০০০/- টাকা (আলোচনা সাপেক্ষে)।
📈 বার্ষিক ইনক্রিমেন্ট: পাঠদানের দক্ষতা, গোপনীয় প্রতিবেদন এবং শিক্ষার্থী ও অভিভাবকদের মূল্যায়নের ভিত্তিতে প্রতি বছর ৫% হারে বেতন বৃদ্ধি।
🌙 উৎসব ভাতা: প্রাতিষ্ঠানিক নিয়ম অনুযায়ী মূল বেতনের ৫০% হারে দু’টি ঈদে উৎসব ভাতা।
📑 আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজপত্র
অনলাইন বা অফলাইন—উভয় মাধ্যমে আবেদন পৌঁছানো যাবে (সরাসরি জমা দেওয়া ছাড়াও ইমেইলের মাধ্যমে আবেদন করা যাবে)।
আগ্রহী প্রার্থীদের নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা এবং মোবাইল নম্বরসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (CV) ও আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্র যুক্ত করতে হবে:
📄 সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র ও নম্বরপত্রের সত্যায়িত অনুলিপি।
📜 অভিজ্ঞতা ও প্রশিক্ষণ (বিএড/এমএড বা অন্যান্য) সনদপত্রের সত্যায়িত অনুলিপি।
🪪 জাতীয় পরিচয়পত্র (NID) বা জন্ম সনদের সত্যায়িত অনুলিপি।
🖼️ সম্প্রতি তোলা ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
📅 আবেদনের শেষ তারিখ: ৩০ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ।
🏢 যোগাযোগ ও আবেদন পাঠানোর ঠিকানা
👤 প্রাপক: প্রধান শিক্ষক, এস.এ. চৌধুরী ইনস্টিটিউট
📍 ঠিকানা: মছজিদ্দা, কুমিরা, সীতাকুণ্ড, চট্টগ্রাম।
✉️ ইমেইল: sacitrust1999@gmail.com
💬 হোয়াটসঅ্যাপ: 01837159400 (শুধুমাত্র মেসেজ পাঠানোর জন্য, সরাসরি কল না করার অনুরোধ করা হলো)