Experience
- 2 to 4 years
- The applicants should have experience in the following business area(s): NGO
Education
সামাজিক বিজ্ঞান, জেন্ডার স্টাডিজ, উন্নয়ন অধ্যয়ন, রাষ্ট্রবিজ্ঞান বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি
Requirements
- 2 to 4 years
- The applicants should have experience in the following business area(s): NGO
Additional Requirements
অভিজ্ঞতা:
উন্নয়ন প্রকল্পে ন্যূনতম ২-৪ বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা
Responsibilities & Context
সংগঠন: নারীপক্ষ
"জনজীবনে নারীর নেতৃত্ব বিকাশ" প্রকল্পের লক্ষ্য হলো নারীদের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ ও নেতৃত্বের ভূমিকা পালনে সক্রিয়ভাবে অংশগ্রহণে সক্ষম করে তোলা। প্রকল্পটি নারী নেতৃত্বে সক্ষমতা বৃদ্ধি, প্রচারাভিযান এবং কাঠামোগত পরিবর্তনের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক শাসন ব্যবস্থা ও জেন্ডার সমতার সহায়ক পরিবেশ তৈরিতে কাজ করে। এটি স্থানীয় সরকার প্রতিষ্ঠান, তরুণ নারী, রাজনৈতিক ব্যক্তিত্ব, নাগরিক সমাজ এবং কমিউনিটি-ভিত্তিক সংগঠনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে নারীর কণ্ঠস্বর ও প্রতিনিধিত্বকে উৎসাহিত করে।
প্রকল্পের নাম : জনজীবনে নারীর নেতৃত্ব বিকাশ
প্রকল্পের মেয়াদ : ১ নভেম্বর ২০২৬ হতে ৩০ জুন ২০২৭
দাতা সংস্থা : ইউ এন ওমেন
চাকুরীর স্থান/ কর্মস্থল: নারীপক্ষ, ঢাকা
প্রকল্প কর্মএলাকা : ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগ
দায়বদ্ধতা: প্রকল্প পরিচালক।
মূল দায়িত্ব সমূহ:
প্রকল্পের মাঠ পর্যায়ের কাজ বাস্তবায়নে মাঠ পরিদর্শন, অংশীজনদের সাথে যোগাযোগ ও কার্যক্রম বাস্তবায়নে প্রকল্প পরিচালককে সহায়তা প্রদান
প্রশিক্ষণ, কর্মশালা ও প্রচারাভিযান আয়োজনের প্রস্তুতি ও সমন্বয়ে সহায়তা প্রদান
স্থানীয় অংশীজন, রাজনৈতিক নেত্রী, নারীনেত্রী ও কমিউনিটি সংগঠনের সঙ্গে যোগাযোগ
রক্ষা ও তথ্য আদান-প্রদানে সহায়তা
প্রকল্পভুক্ত তরুণ নারীদের সক্রিয়করণ ও তথ্য সংগ্রহে সহায়তা
প্রকল্প সূচক অনুযায়ী অগ্রগতির তথ্য সংগ্রহ, সফলতার গল্প ও প্রতিক্রিয়া নথিভুক্ত করা
প্রকল্পের নিয়মিত প্রতিবেদন, ডেটাবেইজ ও ডকুমেন্টেশন প্রস্তুতিতে সহায়তা প্রদান
স্থানীয় সভা, পরামর্শ ও ফোরামে প্রকল্প প্রতিনিধিত্বে সহায়তা প্রদান
সংস্থার নীতি, দাতা সংস্থার চাহিদা এবং সুরক্ষা মানদণ্ড অনুসরণে সচেষ্ট থাকা
প্রশাসনিক ও হিসাব সংক্রান্তঃ
ভ্রমণ পরিকল্পনা ও অগ্রীমের অনুমোদনের জন্য যথাসময়ে উপস্থাপন করা, ও মাঠ পরিদর্শনের অগ্রিম সমন্বয় করা
নারীপক্ষ'র চাকরি বিধিমালা অনুযায়ী ছুটির অগ্রীম পরিকল্পনা করা
Job Other Benifits
শিক্ষানবীশ কাল: ৩ মাস
বেতন: সর্বসাকুল্যে ৩৪,৮৬৫/- টাকা