Experience
- 2 to 4 years
Education
সামাজিক বিজ্ঞান, জেন্ডার স্টাডিজ, উন্নয়ন অধ্যয়ন, রাষ্ট্রবিজ্ঞান বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি
Requirements
- 2 to 4 years
Additional Requirements
- Age At most 30 years
অভিজ্ঞতা:
পরিবীক্ষণ, মূল্যায়ণ ও শিখন বিষয়ক উন্নয়ন প্রকল্পে ২-৪ বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা
তথ্য সংগ্রহ, বিশ্লেষণ, প্রতিবেদন তৈরী ও জ্ঞান ব্যবস্থাপনায় প্রমাণিত দক্ষতা
জেন্ডার সমতা, নারীর ক্ষমতায়ন ও অন্তর্ভুক্তিমূলক বিশ্লেষন বিষয়ক অভিজ্ঞতা থাকতে হবে
শিখন ও অভিযোজন সম্পর্কিত অভিজ্ঞতা থাকতে হবে
নারীবাদী দৃষ্টিকোন থেকে বিশ্লেষণী ক্ষমতা ও গবেষণার দক্ষতা থাকতে হবে
বাংলা ও ইংরেজিতে লিখিত ও মৌখিক যোগাযোগ দক্ষতা থাকতে হবে
MS Office, তথ্য বিশ্লেষণ সফটওয়্যার (যেমন: SPSS, Excel, Power BI, এ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেশন এবং ডিজিটাল ডকুমেন্টেশন টুলে) দক্ষতা থাকতে হবে
অংশগ্রহণমূলক পর্যবেক্ষণে দক্ষতা থাকতে হবে
স্বাধীনভাবে এবং দলগতভাবে জেন্ডার সংবেদনশীলতার সাথে কাজ করার সক্ষমতা থাকতে হবে।
Responsibilities & Context
সংগঠন বিবরণ: "জনজীবনে নারীর নেতৃত্ব বিকাশ" প্রকল্পের লক্ষ্য হলো নারীদের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ ও নেতৃত্বের ভূমিকা পালনে সক্রিয়ভাবে অংশগ্রহণে সক্ষম করে তোলা। প্রকল্পটি নারী নেতৃত্বে সক্ষমতা বৃদ্ধি, প্রচারাভিযান এবং কাঠামোগত পরিবর্তনের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক শাসন ব্যবস্থা ও জেন্ডার সমতার সহায়ক পরিবেশ তৈরিতে কাজ করে। এটি স্থানীয় সরকার প্রতিষ্ঠান, তরুণ নারী, রাজনৈতিক ব্যক্তিত্ব, নাগরিক সমাজ এবং কমিউনিটি-ভিত্তিক সংগঠনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে নারীর কণ্ঠস্বর ও প্রতিনিধিত্বকে উৎসাহিত করে।
প্রকল্প: জনজীবনে নারীর নেতৃত্ব বিকাশ প্রকল্প
প্রকল্পের মেয়াদ : ৩০ জুন ২০২৭
দাতা সংস্থা: ইউ এন ওমেন
প্রকল্প কর্মএলাকা: ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগ
দায়বদ্ধতা : প্রকল্প পরিচালক।
চাকুরীর স্থান/ কর্মস্থল : নারীপক্ষ, ঢাকা
মূল দায়িত্ব সমূহ:
প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য অনুযায়ী প্রকল্পের কার্যক্রম মাঠপর্যায়ে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও ডকুমেন্টেশন করা
প্রকল্পের মাঠ পর্যায়ের কাজ বাস্তবায়নে মাঠ পরিদর্শন, অংশীজনদের সাথে যোগাযোগ ও কার্যক্রম বাস্তবায়নে
প্রকল্প পরিচালককে সহায়তা প্রদান
প্রকল্পের সকল কার্যক্রমের অগ্রগতি মনিটর করা, নিয়মিত অগ্রগতি প্রতিবেদন প্রস্তুত করা এবং কেস স্টাডি, সফলতার গল্প ও জ্ঞানভিত্তিক উপকরণ সংগ্রহ ও প্রদর্শন করা
প্রকল্প কার্যক্রমের কার্যকারিতা ও প্রভাব মূল্যায়নে পরিমাণগত ও গুণগত তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও প্রতিবেদন প্রস্তুত করা
সংগঠনের প্রয়োজন অনুযায়ী নিউজলেটার, ব্রিফ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের কনটেন্টসহ যোগাযোগ উপকরণ তৈরিতে অবদান রাখা
নারীপক্ষ'র আদর্শ ও মূল্যবোধ এবং প্রকল্পের উদ্দেশ্যের সঙ্গে সঙ্গতি রেখে নারীপক্ষ'র পরিবীক্ষণ ও ডকুমেন্টেশন কার্যক্রমে ভূমিকা রাখা
Job Other Benifits
বেতন: সর্বসাকুল্যে ৩৪,৮৬৫/-