প্রোজেক্ট কোঅর্ডিনেটর

Job Description

Title: প্রোজেক্ট কোঅর্ডিনেটর

Company Name: OGSB Hospital & IRCH

Vacancy: 1

Age: 30 to 40 years

Job Location: Dhaka

Salary: Negotiable

Experience:

  • At least 2 years
  • The applicants should have experience in the following business area(s): Hospital, Diagnostic Centre


Published: 2026-03-03

Application Deadline: 2026-03-31

Education:
    • Bachelor of Medicine and Bachelor of Surgery(MBBS)
  • MBBS পাশ সহ Post Graduate-Gynae & Obs (MS/FCPS/Diploma)/ MPH (Reproductive Health) ডিগ্রীধারী হতে হবে।



Requirements:
  • At least 2 years
  • The applicants should have experience in the following business area(s): Hospital, Diagnostic Centre


Skills Required:

Additional Requirements:
  • Age 30 to 40 years
  • Only Female
  • কার্যকরী আন্তঃব্যক্তিক, যোগাযোগ এবং উপস্থাপনার দক্ষতা।

  • দল তৈরির এবং অনুপ্রেরণার দক্ষতা।

  • দ্রুত এবং অবহিতকরণের সিদ্ধান্ত গ্রহণ।

  • কাজের অগ্রাধিকার দেওয়া এবং সংগঠিত করার দক্ষতা।

  • ইংরেজীতে ভাল লিখতে এবং বলতে পারা।

  • - সর্বশেষ ক্লিনিকাল আপডেটের জন্য মেডিকেল লিটারেচার অনুসন্ধান করা।

  • অভিজ্ঞতা:

  • দেশী অথবা বিদেশী এনজিওতে মাঠ পর্যায়ে প্রোগ্রাম ব্যবস্থাপনায় কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতাসহ প্রকল্প বাস্তবায়নে পরিচালনা পদে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সেই সাথে কম্পিউটারে এমএস প্রোগ্রাম বিশেষ করে পাওয়ার পয়েন্ট, এক্সেল, এমএস ওয়ার্ডে সম্যক জ্ঞান থাকা আবশ্যক।



Responsibilities & Context:

কর্মস্থল: ওজিএসবি প্রজেক্ট অফিস, ওজিএসবি।।

কাজের দায়িত্ব সমূহঃ

  • ক. প্রোগ্রাম ব্যবস্থাপনা:

  • জেলা ও উপজেলা পর্যায়ে প্রকল্প বাস্তবায়নের তদারকি করন এবং সেই অনুযায়ী সহকর্মীদের নির্দেশনা প্রদান করা।

  • প্রকল্প কার্যক্রমের সুবিধার্থে ইউএনএফপিএ এর সাথে স্থানীয় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা এবং স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় কাজ করা।

  • প্রকল্পের কর্মপরিকল্পনা এবং বাজেটের সাথে সঙ্গতি রেখে প্রোগ্রাম বাস্তবায়ন নিশ্চিত করা।

  • মাঠ পর্যায়ে ফলাফল ভিত্তিক কর্মক্ষমতার জন্য প্রকল্পের কর্মীদের দক্ষতা বৃদ্ধি করা।

  • সফলভাবে প্রোগ্রাম বাস্তবায়নের স্বার্থে নিয়মিত ফিল্ড ভিজিট করা এবং ফিল্ড স্টাফদের কারিগরী সহায়তা প্রদান করা।

  • নির্দিষ্ট ইনপুট ও প্রক্রিয়া সূচকের মাধ্যমে প্রকল্পের কার্যক্রমের তথ্য বিশ্লেষন করা।

  • কার্যক্রমের অগ্রগতি নিশ্চিত করা এবং প্রতিবেদন সংগ্রহ করা।

  • প্রোগ্রাম পর্যালোচনা সভায় অংশগ্রহন ও সহায়তা করা।

  • খ. কো-অর্ডিনেশন ও এডভোকেসী:

  • ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার, প্রোগ্রাম ম্যানেজার এবং লাইনডিরেক্টর এর সাথে সমন্বয় করে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সকল স্টেকহোল্ডারদের সাথে সমন্বয় সাধন করা।

  • বাস্তবায়নাধীন প্রোগ্রামের কার্যাবলীর প্রযুক্তিগত ও পরিচালিত সহায়তার জন্য প্রোগ্রাম ম্যানেজার-ম্যাটারনাল হেলথ এর সাথে সমন্বয় করা।

  • পর্যবেক্ষণের তথ্য বিনিময় করা, বিশ্লেষণ করা এবং সে অনুযায়ী যথাযথ সহায়তা প্রদান করা।

  • প্রকল্পের কার্যক্রম কার্যকরীভাবে সম্পন্ন করার জন্য সরকারী কর্মীদের (ডিজিএইচএস, ডিজিএফপি, ডিজিএনএম, কিউআই, স্থানীয় সরকার), ইউএন এজেন্সী এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে কার্যকর সমন্বয় সাধন করা।

  • উপজেলা ও তার নীচু স্তরের সরকারী হাসপাতালে এমএলসি পরিষেবাদি প্রদর্শনের জন্য মূল স্টেকহোল্ডারদের সাথে সমন্বয় করা।

  • প্রকল্পের সাফল্য বিশ্লেষন এবং ট্যাক করতে এমএন্ডই ফোকাল পার্সনের সাথে সমন্বয় করা।

  • প্রোগ্রাম এনালিস্ট এসআরএইচআর এর সাথে সমন্বয় করে কার্যক্রম সমূহ, সফলতার গল্প এবং সেরা অনুশীলন সম্পর্কে তুলেধরা।

  • ফিল্ড অপারেশন এবং মানের নিশ্চয়তার জন্যে প্রোগ্রাম এনালিস্ট এসআরএইচআর এর সাথে সমন্বয় করা।

  • গ. কারিগরি সহায়তা:

  • জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে SRMNH পরিষেবাগুলি যেমন: (BEMONC, VIA, PAC, PPFP, কৈশোর স্বাস্থ্য, Health Sector response to GBV, ফিস্টুলা সনাক্তকরণ এবং রেফারেল, প্রসূতি এবং নবজাতকের জরুরী

  • অবস্থা ইত্যাদির প্রাথমিক স্থিতিশীলতা নিশ্চিত করতে সরকারী কর্মীদের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করা।

  • ২৪/৭ মিডওয়াইফারি ও জরুরী প্রসূতি পরিষেবা নিশ্চিত করার জন্য নির্দিষ্ট ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্য কেন্দ্রের সুবিধা জোরদার করতে সহায়তা করা।

  • মানসম্পন্ন জরুরী প্রসূতি পরিষেবা নিশ্চিত করতে জেলা সদর হাসপাতালকে নিবিড়ভাবে সহায়তা করা।

  • SRMNH পরিষেবার সচেতনতা এবং চাহিদা তৈরীর জন্য সরকারি কমিউনিটি ক্যাডার

  • এবং সুবিধাদি ব্যবহার করে এনজিও-সরকার অংশীদারিত্বের মাধ্যমে কমিউনিটি সংহতি পরিকল্পনা ডিজাইন ও বাস্তবায়নের জন্য প্রযুক্তিগত দিকনির্দেশনা প্রদান।

  • জরুরী প্রসূতি পরিষেবার ক্ষেত্রে বিলম্ব কমাতে উচ্চতর ঝুঁকিপূর্ণ গর্ভবতী মা এবং ফিস্টুলা কেসের ক্ষেত্রে রেফারেল ব্যবস্থা বিকাশে সহয়তা প্রদান করা।

  • রিপোর্টিং এবং ডকুমেন্টেশন:

  • ইউএনএফপিএ এবং দাতাদের প্রয়োজনীয়তা অনুসারে রিপোর্ট সংকলন/প্রস্তুতকরণে সহায়তা করা।

  • প্রকল্পের শিক্ষনীয় এবং সর্বোত্তম অনুশীলন ডকুমেন্টেশনে সহায়তা করা।

  • কর্মীদের তদারকি ও পরিচালনা:

  • মাঠ কর্মীদের তাদের সাফল্য সূচক সেট করতে এবং কার্য সম্পাদন করতে প্রযুক্তিগত সহায়তা প্রদান করা।

  • মাঠ পর্যায়ে কার্যক্রম বাস্তবায়নের প্রতিবন্ধকতা, সংশোধনমূলক ব্যবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনা লিপিবদ্ধকরা।

  • নিয়মিত মাঠ পরিদর্শনের মাধ্যমে মাঠ কর্মীদের সহায়ক তদারকি প্রদান করা।

  • ঙ. সাধারণ:

  • প্রোগ্রাম এবং সংস্থার প্রয়োজন অনুযায়ী সভা, প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশ নেয়া।

  • বাংলাদেশের যে কোন প্রাকৃতিক দুর্যোগ বা জরুরী পরিস্থিতিতে যে কোন স্থানে কাজ করতে প্রস্তুত থাকতে হবে।

  • সুপারভাইজার / সংস্থা কর্তৃক নির্ধারিত অন্য কোন কাজ সম্পাদন করতে হবে।



Job Other Benifits:

Employment Status: Full Time

Job Work Place:

Company Information:

Gender: Only Female can apply

Read Before Apply: Please apply only who are fulfilling all the requirements of this job

Category: Healthcare/Medical

Similar Jobs