অফিসার/শিক্ষানবিশ অফিসার

Job Description

Title: অফিসার/শিক্ষানবিশ অফিসার

Company Name: Mousumi

Vacancy: 100

Age: 18 to 35 years

Job Location: Bogura, Chapainawabganj, Gaibandha, Joypurhat, Naogaon, Natore, Rajshahi

Salary: Tk. 21600 - 37955 (Monthly)

Experience:

  • At least 2 years


Published: 2026-09-05

Application Deadline: 2026-10-05

Education:
    • Higher Secondary
    • Bachelor/Honors
    • Masters


Requirements:
  • At least 2 years


Skills Required:

Additional Requirements:
  • Age 18 to 35 years
  • যে সকল প্রার্থী “প্রশিক্ষণার্থী অফিসার” পদে নির্বাচিত হবেন তাদেরকে প্রশিক্ষণকালে কোনো বেতন প্রদান করা হবে না, শুধুমাত্র প্রশিক্ষণ ভাতা হিসেবে মাসে ৩০০০-৫০০০ টাকা প্রদান করা হবে এবং পুরুষ প্রার্থীদেরকে শাখায় একক আবাসন সুবিধা দেওয়া হবে।

  • “অফিসার এবং শিক্ষানবিশ অফিসার” উভয় পদের শিক্ষানবিশকাল ০৬ মাস। তবে কর্মক্ষেত্রে দক্ষতার ভিত্তিতে শিক্ষানবিশকাল হ্রাস/বৃদ্ধি হতে পারে।

  • “শিক্ষানবিশ অফিসার” পদের মাসিক বেতন ২০,০০০-২৫,০০০ টাকা। স্থায়ীকরণের পর মাসিক বেতন ৩১,৬০০ টাকা।

  • “অফিসার” পদের শিক্ষানবিশকালে মাসিক বেতন প্রার্থীর যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে নির্ধারণ করা হবে। স্থায়ীকরণের পর মাসিক বেতন ৩১,৬০০-৩৭,৯৫৫ টাকা। অধিকতর দক্ষ, অভিজ্ঞ ও যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে।

  • লাঞ্চ ভাতা, মোবাইল ভাতা, মোটরসাইকেল জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ভাতা ইত্যাদি মাসিক বেতনের অন্তর্ভুক্ত নয়।

  • সংস্থার যে কোনো কর্ম এলাকায় কাজ করতে আগ্রহী হতে হবে।

  • বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ মোটরসাইকেল চালানো বাধ্যতামূলক।

  • কম্পিউটারে ওয়ার্ড, এক্সেল, বাংলা ও ইংরেজি টাইপিং এবং ইন্টারনেট ব্যবহার জানা প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

  • যোগদানের সময় মা/বাবা/আপন ভাই/বোন/স্বামী/স্ত্রী/নিকটতম আত্মীয় দ্বারা (দুইজন) জামিনদার হিসাবে নিশ্চয়তা প্রদান করতে হবে।চাকরিতে যোগদানের সময় সংস্থার নিয়ম অনুযায়ী ২০,০০০/- টাকা জামানত হিসাবে প্রদান করতে হবে যা সংস্থা ত্যাগকালে সংস্থার নীতিমালা অনুযায়ী ফেরত প্রদান করা হবে।

  • আবেদনপত্রে অবশ্যই সচল মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে।



Responsibilities & Context:
  • সংস্থার নীতিমালা অনুযায়ী নতুন নতুন ক্ষেত্র বা প্রকল্প খুঁজে বের করা, এলাকা জরিপ করা ও সদস্য নির্বাচন করা, সমিতি গঠন করা এবং নীতিমালা অনুযায়ী সদস্য এবং সমিতি পরিচালনা করার মাধ্যমে মাসিক লক্ষ্যমাত্রা অর্জন করা।

  • লক্ষ্যমাত্রা অনুযায়ী সদস্য ভর্তি, সঞ্চয় সংগ্রহ, ঋণ প্রস্তাব, কিস্তি আদায়, বকেয়া আদায় নিশ্চিত করা।

  • সঞ্চয় ও ঋণের কিস্তি বাবদ আদায়কৃত টাকা পাস বই, টপসিট এবং ভাউচারে লিপিবদ্ধ করা এবং ঋণ ও সঞ্চয় কার্যক্রমের দৈনন্দিন তথ্যাদি প্রযোজ্য সফটওয়ারে এন্ট্রি করা।

  • সঞ্চয় ও ঋণের কিস্তি বাবদ আদায়কৃত টাকা শাখা হিসাবরক্ষকের নিকট জমা দেয়া।

  • ঋণ ও সঞ্চয় হিসাব ফরম, রেজিস্টার/শিটসমূহ সংরক্ষণ করা।

  • সদস্যদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা এবং তাদের সুবিধা অসুবিধা সম্পর্কে অবহিত থাকা।

  • পলাতক সদস্য ও বকেয়া ঋণের টাকা আদায়ে সংস্থা নির্দেশিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা।

  • সংস্থার নীতিমালা অনুযায়ী শাখা ব্যবস্থাপকের নির্দেশনা মাফিক কাজ করা।

  • প্রয়োজনীয় সাপ্তাহিক ও মাসিক প্রতিবেদন প্রস্তুত করা।

  • শাখার বিভিন্ন মিটিং এ অংশগ্রহণ করা।

  • বার্ষিক বাজেট এবং কার্যকরী ঋণ বিতরণ পরিকল্পনা তৈরিতে শাখা ব্যবস্থাপককে সহায়তা করা।

  • সকল স্তরের মানুষকে মৌসুমী’র সকল সেবা সমূহের সাথে সম্পৃক্ত করানো।

  • সংস্থার নীতিমালা ও অফিস সার্কুলার সম্পর্কে জ্ঞান রাখা এবং তা মেনে চলা।

  • কর্তৃপক্ষ কর্তৃক নির্দেশিত অন্যান্য দায়িত্ব পালন করা।



Job Other Benifits:
  • Provident fund,Gratuity,Mobile bill,T/A,Medical allowance
  • Festival Bonus: 2
    • চাকরি স্থায়ীকরণের পর সংস্থার নিয়মানুযায়ী উৎসব ভাতা, বৈশাখী ভাতা, বার্ষিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি, কর্মী কল্যাণ তহবিল ও সন্তানদের জন্য শিক্ষা বৃত্তি সুবিধাসহ সংস্থার বিধি মোতাবেক অন্যান্য সুবিধা প্রযোজ্য হবে।

    • পুরুষ কর্মীদের শাখায় ফ্রি একক আবাসন সুবিধা এবং নারী কর্মীদের আবাসন ভাতার সুবিধা রয়েছে।

    • প্রযোজ্য ক্ষেত্রে সুদ-মুক্ত মোটরসাইকেল ঋণ, ল্যাপটপ ঋণ এবং ট্যাব ঋণ প্রাপ্য হবেন।

    • মোটরসাইকেল এর জ্বালানী বিল, লাঞ্চ ভাতা এবং টিএ-ডিএ প্রাপ্য হবেন।

    • চাকরির বয়স পাঁচ বছর পূর্ণ হলে গ্র্যাচুইটি সুবিধা প্রাপ্য হবেন।



Employment Status: Full Time

Job Work Place:

Company Information:

Gender: Both Male and Female can apply

Read Before Apply: Please apply only who are fulfilling all the requirements of this job

Category: NGO/Development

Similar Jobs