Title: প্রদর্শক (চুক্তিভিত্তিক)
Company Name: Military Collegiate School Faridpur (MCSF)
Vacancy: --
Age: At least 25 years
Job Location: Faridpur
Salary: Tk. 24000 (Monthly)
Experience:
Published: 2026-08-29
Application Deadline: 2026-09-19
Education:
স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি/সমমানের সিজিপিএ।
প্রার্থীকে অবশ্যই ইংরেজি মাধ্যমে ব্যবহারিক ক্লাস পরিচালনায় দক্ষ হতে হবে।
মাইক্রোসফট অফিস প্যাকেজ ব্যবহারে প্রার্থীর বাস্তব অভিজ্ঞতাসহ জেনারেটিভ এআই ব্যবহারে সক্ষমতা থাকতে হবে।
স্মার্ট ক্লাসরুম পরিচালনার দক্ষতা, ডিজিটাল পাঠদান সংক্রান্ত সুস্পষ্ট ধারণা এবং শিক্ষা প্রতিষ্ঠানে প্রদর্শক হিসেবে কর্মের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর (এমসিএসএফ) উক্ত পদসমূহে নিয়োগদানের জন্য যোগ্য ও আগ্রহী পুরুষ প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করছে:
বিষয়সমূহ ও পদ সংখ্যাঃ
রসায়ন-০১
পদার্থ-০১
জীববিজ্ঞান-০১
আইসিটি-০১
মাসিক সর্বমোট ২৪,০০০/- (চব্বিশ হাজার) টাকা বেতন প্রাপ্য হবেন। এছাড়া মূল বেতনের সমপরিমাণ ২টি ঈদ/উৎসব বোনাস ও ২০% হারে বাংলা নববর্ষ ভাতা প্রদান করা হবে।
* চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত প্রদর্শকের শিক্ষানবিশকালীন কর্ম পারদর্শিতা ও প্রয়োজনীয় কর্মদক্ষতা মূল্যায়ন সাপেক্ষে চাকরিতে নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর স্থায়ীকরণের সুযোগ থাকবে।