Title: সহকারী শিক্ষক (চুক্তিভিত্তিক)
Company Name: Military Collegiate School Faridpur (MCSF)
Vacancy: --
Age: At least 25 years
Job Location: Faridpur
Salary: Tk. 25000 (Monthly)
Experience:
Published: 2026-08-29
Application Deadline: 2026-09-19
Education:
স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান) সহ স্নাতকোত্তর ডিগ্রি/সমমানের সিজিপিএ।
প্রার্থীকে অবশ্যই ইংরেজি মাধ্যমে ক্লাস পরিচালনায় দক্ষ হতে হবে।
মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট, ওয়ার্ড ও এক্সেলে প্রার্থীর দক্ষতাসহ জেনারেটিভ এআই ব্যবহারে সক্ষমতা থাকতে হবে।
স্মার্ট ক্লাসরুম পরিচালনার দক্ষতা, ডিজিটাল পাঠদান-সংক্রান্ত সুস্পষ্ট ধারণা এবং বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর (এমসিএসএফ) উক্ত পদসমূহে নিয়োগদানের জন্য যোগ্য ও আগ্রহী পুরুষ প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করছে:
বিষয়সমূহ ও পদ সংখ্যাঃ
গণিত-০১
ইংরেজি-০১
ইসলাম শিক্ষা-০১
সোশ্যাল সায়েন্স-০২
জীববিজ্ঞান-০১
কৃষি শিক্ষা-০১
মাসিক সর্বমোট ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা বেতন প্রাপ্য হবেন। এছাড়া মূল বেতনের সমপরিমাণ ২টি ঈদ/উৎসব বোনাস ও ২০% হারে বাংলা নববর্ষ ভাতা প্রদান করা হবে।
* চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকবৃন্দের শিক্ষানবিশকালীন পাঠদান যোগ্যতা, শিক্ষকতায় পারদর্শিতা ও প্রয়োজনীয় কর্মদক্ষতা মূল্যায়ন সাপেক্ষে চাকরিতে নিদিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর স্থায়ীকরণসহ প্রভাষক এবং পরবর্তী পদসোপানে পর্যায়ক্রমে পদোন্নতির সুযোগ থাকবে।