Title: মেকানিক (Mechanic)
Company Name: Square Food & Beverage Ltd.
Vacancy: 1
Age: 25 to 32 years
Job Location: Pabna
Salary: Negotiable
Experience:
ডিপ্লোমা (মেকানিক্যাল) অথবা এসএসসি/এইচএসসি পাশসহ দীর্ঘ মেয়াদী ট্রেড কোর্স থাকতে হবে।
BITAC অথবা অন্য যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কারিগরি প্রশিক্ষণ প্রাপ্ত।
খাদ্য শিল্প বা অনুরূপ প্রতিষ্ঠানে সমজাতীয় কাজে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
লেদ ও মিলিং মেশিন অপারেশনে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড বাংলাদেশের একটি শীর্ষস্থানীয়, স্বনামধন্য ও ISO 9001:2015 সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান. প্রতিষ্ঠার পর থেকে গত বিশ বছরেরও বেশি সময় ধরে, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড - বাংলাদেশের খাদ্য ও পানীয় খাতে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
আমাদের চলমান প্রবৃদ্ধিকে আরও এগিয়ে নিতে, আমাদের ইঞ্জিনিয়ারিং বিভাগে নিম্নোক্ত পদে আমরা একজন দক্ষ ও কর্মঠ প্রার্থী খুঁজছি।
Key Responsibilities:
ফিটার হিসেবে কাজ করা; যেমন—পাম্প, মোটর, গিয়ারবক্স, চেইন অ্যালাইনমেন্ট, বেয়ারিং সেটিং, লেদ মেশিন অপারেশন, ওয়েল্ডিং, নতুন মেশিন স্থাপন (ইরেকশন), এবং পাইপলাইন কাজ (SS ও MS উভয়ই)।
ফ্যাক্টরির সকল মেশিনারির সুষ্ঠ ও নিরবচ্ছিন্ন চলাচল নিশ্চিত করা।
হঠাৎ মেশিন বিকল হলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা, যাতে উৎপাদন স্বাভাবিক থাকে।
ফ্যাক্টরির সকল মেশিনারির মেরামত ও নিয়মিত রক্ষণাবেক্ষণ সময়সূচি নিশ্চিত করা।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী মেশিনারির সার্বিকভাবে কার্যক্রম যথাসময়ে সম্পন্ন করা।
উৎপাদন যেন বাধাগ্রস্ত না হয় সে জন্য ব্যবহারিক রক্ষণাবেক্ষণ কাজে সর্বোচ্চ প্রচেষ্টা প্রয়োগ করা।
ফ্যাক্টরির জরুরি পরিস্থিতিতে প্রয়োজন অনুযায়ী অন্যান্য কাজ সম্পাদন করা।
সুপারভাইজার কর্তৃক অর্পিত অন্যান্য সকল দায়িত্ব পালন করা।
ISO 9001:2015 এবং ISO 22716:2007 মানদণ্ডের প্রযোজ্য সকল শর্ত বজায় রাখা।
প্রার্থীর যোগ্যতা ও কোম্পানির নীতিমালা অনুযায়ী নির্ধারিত হবে।
কোম্পানির পলিসি / নীতিমালা অনুযায়ী আকর্ষণীয় বেতন ও সুবিধাদি প্রদান করা হবে।