Title: সহযোগী অধ্যাপক
Company Name: Gono bishwabidyalay
Vacancy: --
Age: Na
Job Location: Dhaka (Savar)
Salary: --
Experience:
সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর বা সমমান। এসএসসি হতে স্নাতকোত্তর পর্যায়ে যে কোন ০৩(তিন) টিতে প্রথম বিভাগ/শ্রেণী অথবা সিজিপিএ ন্যূনতম ৪.০০ (৫.০০) ও ৩.০০ (৪.০০) থাকতে হবে। কোন স্তরে ৩য় বিভাগ/শ্রেণী গ্রহণযোগ্য নয়।
অভিজ্ঞতা:
স্নাতকোত্তর ডিগ্রিধারীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সহকারী অধ্যাপক পদে ০৫ (পাঁচ) বৎসরসহ মোট ন্যূনতম ১০ (দশ) বৎসরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা, এম.ফিল/সমমান ডিগ্রিধারীদের ক্ষেত্রে সহকারী অধ্যাপক পদে ০৫ (পাঁচ) বৎসরসহ মোট ন্যূনতম ০৮ (আট) বৎসরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা এবং পিএইচডি ডিগ্রিধারীদের ক্ষেত্রে সহকারী অধ্যাপক পদে ০৪ (চার) বৎসরসহ মোট ন্যূনতম ০৭ (সাত) বৎসরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।
সকল ক্ষেত্রে প্রার্থীদের স্বীকৃত জার্নালে (পিয়ার রিভিউড) নূন্যতম ০৬ (ছয়) টি প্রকাশনা থাকতে হবে। সহকারী অধ্যাপক হিসেবে ন্যূনতম ০৩ (তিন) টি প্রকাশনা থাকতে হবে যেগুলোর মধ্যে FirstAuthor/ Corresponding Author হিসাবে ন্যূনতম ০২ (দুই) টি প্রকাশনা থাকতে হবে।
গণ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের নিম্নোক্ত পদ পূরণের লক্ষ্যে অভিজ্ঞতা সম্পন্ন, যোগ্য, নিবেদিত, উদ্যমী ও কম্পিউটার জ্ঞান সম্পন্ন বাংলাদেশী নাগরিকদের কাছ থেকে কভার লেটারসহ জীবন বৃত্তান্ত আহ্বান করা হচ্ছে। পানসেবী ও ধূমপায়ীদের আবেদন করার প্রয়োজন নেই।
বিভাগ এবং সংখ্যা:
ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ-০১
ব্যবসায় প্রশাসন বিভাগ-০১
আইন বিভাগ-০১
মেডিকেল ফিজিক্স এন্ড বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগ-০১
বেতন ও ভাতা বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান বিধিমালা মোতাবেক প্রদান করা হবে।