Title: Electrician
Company Name: Jahir Group
Vacancy: 1
Age: 24 to 48 years
Job Location: Dhaka (Uttara)
Salary: Tk. 15000 - 19000 (Monthly)
Experience:
Responsibilities & Context
ডিজেল জেনারেটর, ATS, লিফট, AVR, এয়ার কন্ডিশনার, গ্যাস ও ইলেকট্রিক গিজার, পানি পাম্প, মোটর, সোলার সিস্টেম, সোলার হিটার, লাইট ও ফ্যান ইত্যাদি অপারেশন ও মেইনটেনেন্স সম্পর্কে বাস্তব জ্ঞান থাকতে হবে।
সংশ্লিষ্ট যন্ত্রপাতির (চালনার সময়, রক্ষণাবেক্ষণ, খুচরা যন্ত্রাংশ, জ্বালানী খরচ, টেকনিক্যাল অবস্থা ইত্যাদি) জন্য রেজিস্টার ও লগবুক সংরক্ষণ ও নিয়মিত হালনাগাদ করতে হবে।
ইলেকট্রিক্যাল কাজ (কনডুইট, ক্যাবলিং, লাইটিং ইত্যাদি) সুন্দরভাবে ও নিখুঁত ফিনিশিংসহ সম্পন্ন করতে হবে।
যেকোনো ইলেক্ট্রোমেকানিক্যাল ত্রুটি বা সমস্যা সিনিয়র কর্তৃপক্ষকে ফোনে/লিখিতভাবে অবহিত করতে হবে এবং তাদের নির্দেশনা অনুযায়ী সমাধান করতে হবে।
প্রতিদিন ও মাসিক ভিত্তিতে বিদ্যুৎ এবং ওয়াসার মিটার রিডিং নিয়ে রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে।
দৈনিক/সাপ্তাহিক/মাসিক ভিত্তিতে ইলেক্ট্রোমেকানিক্যাল সরঞ্জাম ও রুম পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
যন্ত্রপাতি ও টুলস ব্যবহারে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ।
সাইট ও অফিস (ইনডোর/আউটডোর) — উভয় জায়গায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
জরুরি প্রয়োজনে, এমনকি রাত ও ছুটির দিনেও ২৪/৭ কাজের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে।
যেকোনো যন্ত্রাংশের ত্রুটি খুঁজে বের করার সক্ষমতা থাকতে হবে।
বিদ্যুৎ ও ইলেক্ট্রিক্যাল কাজের সাথে সম্পর্কিত নিরাপত্তা বিষয়ে জ্ঞান থাকতে হবে।
ব্যবস্থাপনা, সিনিয়র, সহকর্মী ও প্রকল্প দলের সাথে ভালো যোগাযোগ এবং সমন্বয় দক্ষতা থাকতে হবে।
ব্যবস্থাপনা কর্তৃক প্রদানকৃত যেকোনো অতিরিক্ত দায়িত্ব পালন করতে হবে।