Title: এরিয়া ম্যানেজার
Company Name: Eco-Social Development Organization (ESDO)
Vacancy: 06
Age: At most 42 years
Job Location: Anywhere in Bangladesh
Salary: Tk. 46500 (Monthly)
Experience:
এমআরএ ও পিকেএসএফ এর সহযোগি প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে একসাথে ০৫-০৭ টি ব্রাঞ্চ পরিচালনায় কমপক্ষে ৩ বছরের এরিয়া ম্যানেজার হিসেবে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে
মাইক্রোফিন ৩৬০ সফটওয়ার, কম্পিউটারের এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট ও ইন্টারনেট এবং যে কোনো ধরনের সফ্টওয়্যার পরিচালনায় পারদর্শীতা থাকতে হবে ।
ইএসডিও’র মাইক্রোফিন্যান্স কর্মসূচির যেকোন কর্মস্থলে কাজ করার মানষিকতা থাকতে হবে।
চাকুরীতে যোগদানের সময় ৩০০/- (তিনশত) টাকা মুল্যের নন-জুটিশিয়াল ষ্ট্যাম্পে উপযুক্ত জামিনদার কর্তৃক অঙ্গীকারনামা প্রদান করতে হবে।
মোটরসাইকেল চালনায় সক্ষম ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে
সাক্ষাৎকারের সময় মুল সনদ পত্র দেখাতে হবে এবং চাকুরীতে যোগদানের সময় সকল শিক্ষাগত যোগ্যতার মুল সনদ মানব সম্পদ বিভাগে জমা রাখতে হবে।
চাকুরীতে যোগদানের সময় এক মাসের বেতন সমপরিমাণ টাকা (ফেরতযোগ্য) জামানত প্রদান করতে হবে এবং স্বাস্থ্য পরীক্ষার সনদ জমা প্রদান করতে হবে।
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ)’র সনদপ্রাপ্ত বে-সরকারী উন্নয়ণ সংস্থা ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)। ইএসডিও ১৯৮৮ সালে দরিদ্র ও প্রান্তিকদের প্রতি সংহতি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি মহৎ দৃষ্টি দিয়ে যাত্রা শুরু করে। জনগণের কেন্দ্রিক সংগঠন হওয়ায় ইএসডিও এমন একটি সমাজের কল্পনা করেছিল যা অসমতা ও অবিচার থেকে মুক্ত হবে। ইএসডিও সামাজিক উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধি মূলক বিভিন্ন কার্যক্রম/ প্রকল্প বাস্তবায়ন করে আসছে। ইএসডিও বর্তমানে দেশের ৫৩টি জেলার ৪০৮ উপজেলায় ১৫ মিলিয়ন অতি দরিদ্র মানুষের সার্বিক উন্নয়নে কাজ করছে।
Job Responsibilities
নির্ধারিত এরিয়ার আওতায় ইএসডিও মাইক্রোফাইন্যান্স কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনা।
বিভিন্ন ব্রাঞ্চ ম্যানেজারদের কার্যক্রম পর্যবেক্ষণ ও সমন্বয় করা।
মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের কার্যক্রম বাস্তবায়নে প্রয়োনীয় কৌশল নির্ধারণ এবং পরিচালনা।
ঋণ বিতরণ, সঞ্চয় সংগ্রহ এবং ঋণ আদায়ের লক্ষ্যমাত্রা পূরণের জন্য মাঠ পর্যায়ের ব্রাঞ্চ ও কর্মীদের নির্দেশনা প্রদান।
প্রোগ্রামের অগ্রগতি নিরীক্ষণ করা এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নিয়মিত প্রতিবেদন প্রদান করা।
মাঠ পর্যায়ে ব্রাঞ্চ ম্যানেজার প্রশিক্ষণ ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা।
এরিয়া পর্যায়ের কার্যক্রমের জন্য আর্থিক ও প্রশাসনিক বিষয়দি তদারকি করা।
ঝুঁকি ব্যবস্থাপনা এবং সমস্যার দ্রুত সমাধান নিশ্চিত করা।
শিক্ষানবিশ কালে সর্বসাকূল্যে মাসিক বেতন ৪৬,৫০০/- টাকা । শিক্ষানবিশকাল হবে ০৬ মাস। শিক্ষানবিশ কাল শেষে দক্ষতা মূল্যায়নের ভিত্তিতে মূল্যায়ন সন্তোষজনক হলে ৫৫০০০/- টাকা ।
সংস্থার প্রচলিত সুবিধাদী- বার্ষিক ০২টি উৎসব বোনাস, সিপিএফ, গ্রাচুইটী, বীমা, মোবাইল বিল, জ্বালানি বিল, চিকিৎসা ভাতা, বৈশাখী ভাতা, পারফোরমেন্স বোনাস, দুরত্ব ভাতা, মধ্যাহ্ন ভোজন ভাতা, গৃহ ঋণ, ব্যক্তিগত অগ্রীম ঋণ, মোটরসাইকেল ঋণ প্রাপ্য হবেন।