Title: স্বাস্থ্য কর্মী
Company Name: Eco-Social Development Organization (ESDO)
Vacancy: 100
Age: Na
Job Location: Anywhere in Bangladesh
Salary: Tk. 15000 (Monthly)
Experience: --
Published: 2026-02-15
Application Deadline: 2026-02-28
Education:
Requirements: --
Skills Required:
Additional Requirements:
Responsibilities & Context:
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ)’র সনদপ্রাপ্ত বে-সরকারী উন্নয়ণ সংস্থা ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)। ইএসডিও ১৯৮৮ সালে দরিদ্র ও প্রান্তিকদের প্রতি সংহতি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি মহৎ দৃষ্টি দিয়ে যাত্রা শুরু করে। জনগণের কেন্দ্রিক সংগঠন হওয়ায় ইএসডিও এমন একটি সমাজের কল্পনা করেছিল যা অসমতা ও অবিচার থেকে মুক্ত হবে। ইএসডিও সামাজিক উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধি মূলক বিভিন্ন কার্যক্রম/ প্রকল্প বাস্তবায়ন করে আসছে। ইএসডিও বর্তমানে দেশের ৫৩টি জেলার ৪০৮ উপজেলায় ১২ মিলিয়ন অতি দরিদ্র মানুষের সার্বিক উন্নয়নে কাজ করছে।
ইএসডিও মাইক্রোফিন্যান্স কর্মসূচির আওতাধীন সদস্য, ঋণগ্রহীতা পরিবার ও কর্ম এলাকার সাধারণ জনগোষ্ঠির জন্য সহজলভ্য, সাশ্রয়ী, মানবিক ও গুণগত প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা কার্যক্রম মাধ্যমে সুস্থতায় কাজ করা। এর মাধ্যমে-
• কর্মক্ষমতা বাড়ানো।
• চিকিৎসা ব্যয় কমানোর মাধ্যমে আয়-ব্যয় ভারসাম্য রক্ষা ও দারিদ্র্য হ্রাস।
• স্বাস্থ্যঝুঁকি হ্রাস।
• সামগ্রিক জীবনমান উন্নয়ন।
স্বাস্থ্য কর্মী কার্যাবলি:
স্বাস্থ্য পরীক্ষা ও স্ক্রিনিং:
• রক্তচাপ, ওজন, BMI, রক্তে শর্করা পরিমাপ
• গর্ভবতী মায়ের নিয়মিত চেকআপ (ANC)
• শিশুর বৃদ্ধি পর্যবেক্ষণ (GMP)
• টিকা কার্যক্রম মনিটরিং
• ডায়াবেটিস, প্রেগন্যান্সি, রক্ত গ্রুপ টেষ্ট
প্রাথমিক চিকিৎসা:
• সাধারণ সর্দি-কাশি, জ্বর, ডায়রিয়া, ছোটখাটো আঘাতের চিকিৎসা
• প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ বিতরণ (মূল্য পরিশোধ সাপেক্ষে)
স্বাস্থ্য শিক্ষা ও সচেতনতা:
• মাসিক স্বাস্থ্যবিধি, পুষ্টি, নিরাপদ পানি ও স্যানিটেশন
• লাইফস্টাইল ডিজিজ (ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ) সম্পর্কে উপদেশ
• গ্রুপ মিটিং / উঠান বৈঠকের আয়োজন
রেফারেল ব্যবস্থাপনা:
• জটিল রোগীকে এমবিবিএস ডাক্তার বা নেটওয়ার্ক হাসপাতালে প্রেরণ
• ফলো-আপ নিশ্চিতকরণ
লক্ষ্যমাত্রা:
• সাধারণ সদস্য কার্ড বিক্রয়
• স্বাস্থ্য কার্ড বহির্ভুক্ত ফি
• স্পট টেষ্ট করানো
• হাইজিন কিট বিক্রয়
ডেটা সংগ্রহ ও রিপোর্টিং:
• স্বাস্থ্য কার্ড আপডেট
• মাসিক স্বাস্থ্য রিপোর্ট প্রস্তুত
• সফটওয়ার পোষ্টিং
সংস্থার প্রচলিত সুবিধাদী (বার্ষিক ০২টি উৎসব বোনাস, সিপিএফ, গ্রাচুইটী, বীমা, মোবাইল বিল, জ্বালানি বিল, চিকিৎসা ভাতা, বৈশাখী ভাতা, দুরত্বভাতা, অবস্থান ভাতা, খাদ্য ভাতা, পারফোরমেন্স বোনাস) প্রাপ্য হবেন।