Title: পরিচ্ছন্নতাকর্মী
Company Name: East Coast Group
Vacancy: 02
Age: At least 18 years
Job Location: Dhaka (GULSHAN 1)
Salary: Tk. 10000 - 12000 (Monthly)
Experience:
শারীরিক সক্ষমতা: কঠোর পরিশ্রম করার মানসিকতা এবং স্বাস্থ্যের অধিকারী হতে হবে।
· আচরণ: ভদ্র, নম্র, সততা এবং নিয়মানুবর্তিতা বজায় চলে করতে হবে।
·ভাষা ও যোগাযোগ: বাংলা পড়তে ও পরিষ্কারভাবে বলতে পারার দক্ষতা থাকতে হবে। ইংরেজি অক্ষরের সাধারণ জ্ঞান।
·ব্যক্তিগত বৈশিষ্ট্য: ধূমপানমুক্ত ও যেকোনো প্রকার মাদকাসক্তিমুক্ত হতে হবে এবং প্রফেশনাল
ড্রেস কোড ও ব্যক্তিগত পরিষ্কার-পরিচ্ছন্নতা (পার্সোনাল হাইজিন) বজায় রাখতে হবে।
একজন পরিচ্ছন্নতাকর্মী অফিসের কক্ষ, করিডোর, ওয়াশরুম ও অন্যান্য নির্ধারিত স্থান নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবেন। অফিসের আসবাবপত্র ও মেঝে পরিষ্কার করা, ময়লা-আবর্জনা অপসারণ এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা তাঁর প্রধান দায়িত্ব। পাশাপাশি, কর্মকর্তা, কর্মচারী ও দর্শনার্থীদের জন্য পরিচ্ছন্ন ও আরামদায়ক কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে এবং কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী অন্যান্য সংশ্লিষ্ট দায়িত্ব পালন করতে হবে।
মূল দায়িত্ব ও কর্তব্যসমূহঃ
অফিস পরিষ্কার: প্রতিদিন অফিস খোলার আগে পুরো ফ্লোর ঝাড়ু দেওয়া ও মোছা। কার্পেট এবং ম্যাটগুলো ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে নিয়মিত পরিষ্কার করা।
ডেস্ক ও আসবাবপত্র ডাস্টিং: কর্মকর্তা-কর্মচারীদের কাজের ডেস্ক, চেয়ার, কনফারেন্স টেবিল এবং সোফার ধুলোবালি প্রতিদিন সকালে সুতি বা মাইক্রোফাইবার কাপড় দিয়ে মুছে ফেলা।
ওয়াশরুমের হাইজিন: প্রতি ১-২ ঘণ্টা পর পর অফিসের ওয়াশরুমের কমোড, বেসিন, ট্যাপ, আয়না এবং দেয়াল ভালো ভাবে পরিষ্কার করা। হ্যান্ডওয়াশ, টিস্যু পেপার ও টয়লেট রোল শেষ হওয়ার আগেই রিফিল করা।
কমন এরিয়া ও ক্যাফেটেরিয়া: রিসেপশন এরিয়া, কাঁচের দরজা-জানালা এবং স্টাফদের লাঞ্চ রুম বা ক্যাফেটেরিয়া সবসময় পরিষ্কার রাখা।
আবর্জনা অপসারণ: প্রতি ডেস্কের নিচের ময়লার ঝুড়ি এবং বড় ডাস্টবিনগুলো দিনে অন্তত একবার খালি করা, নতুন পলিব্যাগ লাগানো এবং বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলা।
রিপোর্টিং: অফিসের কোনো লাইট, ফ্যান, এসি, পানির কল বা আসবাবপত্রে সমস্যা দেখা দিলে তা সাথে সাথে অ্যাডমিন (Admin) বা সুপারভাইজারকে জানানো।