৳৳৳
আপনার টাকা বাড়ান, খরচ নিয়ন্ত্রণে রাখুন
  • ⚡মাত্র ১ ক্লিকে ডেমো/রেজিস্ট্রেশন
  • 🔓১০০% ফ্রি — কোনো হিডেন চার্জ নেই
  • 📈সঞ্চয় করে টাকা বাড়ান
  • 🔍অপ্রয়োজনীয় খরচ ট্র্যাক করুন
১ ক্লিকে ডেমো ১ ক্লিকে রেজিস্ট্রেশন
Money Up Down App Dashboard
moneyupdown.com

ইলেকট্রিশিয়ান ও স্যানিটারি টেকনিশিয়ান

Job Description

Title: ইলেকট্রিশিয়ান ও স্যানিটারি টেকনিশিয়ান

Company Name: east coast group

Vacancy: --

Age: Na

Job Location: Dhaka

Salary: Negotiable

Experience: --

Published: 2026-09-24

Application Deadline: 2026-10-24

Education:

Requirements: --

Skills Required:

Additional Requirements:

Responsibilities & Context:

আমরা আমাদের প্রশাসন বিভাগে যোগ দেওয়ার জন্য অত্যন্ত পেশাদার এবং খুঁটিনাটি বিষয়ে মনোযোগী একজন ইলেকট্রিশিয়ান খুঁজছি। আপনাকে লিফট ও জেনারেটরের রক্ষণাবেক্ষণ, যেকোনো বৈদ্যুতিক সমস্যার সমাধান, মালিকদের বাসার বৈদ্যুতিক কাজ এবং বিভিন্ন কাজে ইস্ট কোস্ট গ্রুপের অন্যান্য অফিসের সহায়তা এবং অন্যান্য বৈদ্যুতিক কাজের দায়িত্ব পালন করতে হবে। সাথে সাথে আপনাকে প্লাম্বার এবং স্যানিটারি এর নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং জরুরি মেরামতের কাজ করতে হবে। স্যানিটারি সিস্টেম এবং এক্সিকিউটিভ ওয়াশরুমগুলোর রক্ষণাবেক্ষণ করতে হবে।  যেহেতু আপনাকে একটি কর্মচঞ্চল অফিস পরিবেশে কাজ করতে হবে, তাই চমৎকার যোগাযোগ দক্ষতা, পরিপাটি উপস্থিতি এবং পেশাদার আচরণ বজায় রাখা আবশ্যক।

১. বৈদ্যুতিক রক্ষণাবেক্ষণ:

Ø  বৈদ্যুতিক সরঞ্জাম স্থাপন , রক্ষণাবেক্ষণ, ত্রুটি নির্ণয়  ও মেরামতের কাজ করা।

Ø  বৈদ্যুতিক সরঞ্জাম, ওয়্যারিং, ডিস্ট্রিবিউশন বোর্ড, কন্ট্রোল প্যানেল এবং সংশ্লিষ্ট সিস্টেমগুলোর তদারকি ও রক্ষণাবেক্ষণ করা।

Ø  ক্যাবল বসানো, ক্যাবল রুট নির্ধারণ, টার্মিনেশন এবং ইনস্টলেশনের কাজ তদারকি ও সম্পাদন করা।

Ø  শর্ট সার্কিট হয়ে ঘরের লাইট-ফ্যান সম্পূর্ণ বন্ধ হয়ে গেলে তা ঠিক করা, পুড়ে যাওয়া ট্রান্সফরমার বা মোটর দ্রুত বদলে ফেলা।

Ø  বিদ্যুৎ ও বিদ্যুৎ-ব্যবস্থা সংক্রান্ত ত্রুটি বা সমস্যা সমাধান করা এবং প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা।

Ø  নিয়মিত মেইন সুইচ বা সার্কিট ব্রেকার চেক করা, লুজ কানেকশন টাইট দেওয়া।

Ø  বৈদ্যুতিক সরঞ্জাম স্থাপন, পরীক্ষা , চালু করা  এবং রক্ষণাবেক্ষণের কাজে সহায়তা করা।

Ø  যে কোনও শীতাতপ নিয়ন্ত্রণ সিস্টেম স্থাপন, সার্ভিসিং, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করা।

Ø  উন্নত মানের ফিনিশিং বা কাজের মান বজায় রেখে ওয়্যারিং, লাইটিং এবং ক্যাবলিংয়ের মতো বৈদ্যুতিক কাজ করা।

Ø  ডিজেল জেনারেটর, শীতাতপ নিয়ন্ত্রণ, ইলেকট্রিক গিজার, পানির পাম্প, মোটর এবং সোলার সিস্টেম পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করা।

২.স্যানিটারি রক্ষণাবেক্ষণ:

Ø  পানি সরবরাহ লাইন, ড্রেনেজ, বাথরুম ফিটিংস, পানির ট্যাংক, পাম্প ইত্যাদির রক্ষণাবেক্ষণ।

Ø  পানি লিক, ব্লকেজ ও প্রেসার সমস্যা দ্রুত সমাধান করা।

Ø  টয়লেট, সিন্ক, বেসিন, শাওয়ার, বাথটাব এবং কলসহ সব স্যানিটারি সামগ্রী সঠিকভাবে বসানো।

Ø  পানির উচ্চ চাপ, গ্যাস এবং ড্রেনেজ লাইনে কোনো লিক, ব্লকেজ বা দুর্বলতা আছে কিনা তা পরীক্ষা ও শনাক্ত করা।।

Ø  নষ্ট হয়ে যাওয়া ভালভ, ফেটে যাওয়া পাইপ এবং ত্রুটিপূর্ণ স্যানিটারি ইউনিট মেরামত বা পরিবর্তন করা।

Ø  অফিসের সেন্ট্রাল ক্যাফেটেরিয়া, ডিশওয়াশার, কফি মেশিন লাইন, ওয়াটার পিউরিফায়ার এবং ওয়াটার কুলার বা ডিসপেনসারের লাইন সংযোগ ও রক্ষণাবেক্ষণ।

Ø  অফিসের ওয়াশরুমের অটো-সেন্সর কল, ফ্লাশ ভালভ এবং পানির পাম্পের লাইনে কোনো লিক বা ব্লকেজ থাকলে তা দ্রুত সমাধান করা।

৩. লিফট ও জেনারেটর রক্ষণাবেক্ষণ:

Ø    লিফটের রুটিন সার্ভিসিং করা এবং কোনো পার্টস নষ্ট হলে তা দ্রুত পরিবর্তন করা।

Ø    নিয়মিত জেনারেটর সার্ভিসিং এবং রক্ষণাবেক্ষণ করা।

Ø    লিফট বা জেনারেটরে কোনো আকস্মিক যান্ত্রিক বা বৈদ্যুতিক ত্রুটি দেখা দিলে তা দ্রুত মেরামত করা।

Ø  লোডশেডিংয়ের সাথে সাথে যেন অটোমেটিক জেনারেটর (ATS) চালু হয় তা নিশ্চিত করা এবং জেনারেটরের ফুয়েল ও ব্যাটারি ভোল্টেজ চেক করা।

Ø  জেনারেটরের মোবিল বা ফিল্টার সময়মতো পরিবর্তন করা।

৪. প্রতিরোধমূলক ও বিভ্রাট-জনিত রক্ষণাবেক্ষণ:

Ø  ব্রেকডাউন সমস্যা দ্রুত সমাধান করে ডাউনটাইম কমানো।

Ø  আকস্মিক দুর্ঘটনা বা বিকল হওয়া রোধ করা এবং যন্ত্রপাতির আয়ু বাড়ানো।

Ø  রক্ষণাবেক্ষণের রেকর্ড সংরক্ষণ করা এবং বৈদ্যুতিক সমস্যা বা ত্রুটি সম্পর্কে প্রতিবেদন প্রদান করা।

Ø  যে কোনও বৈদ্যুতিক যন্ত্র সংক্রান্ত রেকর্ড এবং রক্ষণাবেক্ষণ প্রতিবেদন সংরক্ষণ করা।



Job Other Benifits:
  • Weekly 2 holidays
  • Lunch Facilities: Partially Subsidize
  • Festival Bonus: 2
  • * Welfare Fund.
    * Market competitive salary.
    * Annual Performance Evaluation.



Employment Status: Full Time

Job Work Place: Work at office

Company Information:

Gender: Both Male and Female can apply

Read Before Apply: Please apply only who are fulfilling all the requirements of this job

Category: Electrician/Electronics Technician

Similar Jobs