Title: Cattle Sourcing & Procurement Officer
Company Name: Assurance Farm OPC
Vacancy: --
Age: 22 to 50 years
Job Location: Mymensingh (Bhaluka)
Salary: Negotiable
Experience:
ন্যূনতম SSC পাস।
গরু সোর্সিং, গরু ক্রয়, Livestock বা সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা থাকলে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।
গরু ক্রয়/সোর্সিং, Livestock ব্যবসা, খামার বা সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বিভিন্ন গরুর বাজার ও স্থানীয় গরু সরবরাহকারীদের সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।
গরুর বয়স, ওজন, শারীরিক গঠন ও স্বাস্থ্যগত অবস্থা যাচাইয়ের বাস্তব জ্ঞান থাকতে হবে।
বাজার যাচাই ও দরদাম করার দক্ষতা থাকতে হবে।
বিভিন্ন এলাকায় ভ্রমণ করে গরু সোর্সিং করার মানসিকতা থাকতে হবে।
ভালো যোগাযোগ ও নেগোশিয়েশন দক্ষতা থাকতে হবে।
সৎ, দায়িত্বশীল, পরিশ্রমী ও ফলাফলমুখী হতে হবে।
বাহ্যিক খামার, স্থানীয় গরুর বাজার এবং নির্ভরযোগ্য সরবরাহকারীদের কাছ থেকে উপযুক্ত গরু সোর্সিং করা।
বিভিন্ন খামার ও গরুর বাজার নিয়মিত পরিদর্শন করে কোম্পানির প্রয়োজন অনুযায়ী গরু খুঁজে বের করা।
গরুর বয়স, জাত, ওজন, শারীরিক গঠন এবং সামগ্রিক স্বাস্থ্যগত অবস্থা যাচাই করে গরু নির্বাচন করা।
গরুর বাজারদর যাচাই করা এবং সরবরাহকারীদের সঙ্গে মূল্য আলোচনা ও দরদাম করা।
অনুমোদিত বাজেট ও কোম্পানির প্রয়োজন অনুযায়ী গরু ক্রয়ের ব্যবস্থা করা।
দৈনিক জবাই ও উৎপাদনের চাহিদা অনুযায়ী সময়মতো প্রয়োজনীয় সংখ্যক গরু সংগ্রহ নিশ্চিত করা।
প্রয়োজন অনুযায়ী Farm ও Veterinary টিমের সঙ্গে সমন্বয় করে গরু নির্বাচন ও স্বাস্থ্য যাচাই করা।
ক্রয়কৃত গরুর সংখ্যা, ওজন, মূল্য, সরবরাহকারীর তথ্যসহ প্রয়োজনীয় রেকর্ড সংরক্ষণ করা।
ক্রয়কৃত গরু ফার্মে আনার জন্য পরিবহন ও ডেলিভারি সমন্বয় করা।
নির্ভরযোগ্য খামারি ও গরু সরবরাহকারীদের সঙ্গে ভালো ব্যবসায়িক সম্পর্ক তৈরি ও বজায় রাখা।
গরুর বাজারদর, প্রাপ্যতা ও সরবরাহ পরিস্থিতি সম্পর্কে নিয়মিত ম্যানেজমেন্টকে আপডেট দেওয়া।
ম্যানেজমেন্ট কর্তৃক অর্পিত অন্যান্য সংশ্লিষ্ট দায়িত্ব পালন করা।
কোম্পানির নীতিমালা অনুযায়ী।
বেতন: আলোচনা সাপেক্ষে